রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:০০ অপরাহ্ন
উত্তর : ক্বছর (সংক্ষিপ্তকরণ) সফরের সঙ্গেই সম্পৃক্ত। তাই নিজ বাড়িতে থাকাবস্থায় ক্বছর করা যাবে না। ফলে এশার ছালাত চার রাক‘আত পড়ে জমা করবে। শায়খ উছাইমীন (ﷺ) বলেন,

قصر الصلاة متعلق بالسفر ، فما دام الإنسان مسافراً ، فإنه يشرع له قصر الصلاة , سواء كان سفره نادراً أم دائماً

‘ক্বছর ছালাত সফরের সঙ্গে সম্পর্কিত। মানুষ যতক্ষণ মুসাফির অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত ক্বসর করা বৈধ। তাঁর সফর স্বল্পমেয়াদী হোক কিংবা দীর্ঘমেয়াদী বৈধ’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১৫/২৬৪ পৃ.)। আল্লাহ তা‘আলা বলেন,

وَ اِذَا ضَرَبۡتُمۡ فِی الۡاَرۡضِ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَقۡصُرُوۡا مِنَ الصَّلٰوۃِ ٭ۖ اِنۡ خِفۡتُمۡ اَنۡ یَّفۡتِنَکُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ اِنَّ الۡکٰفِرِیۡنَ کَانُوۡا لَکُمۡ عَدُوًّا مُّبِیۡنًا

‘আর যখন তোমরা ভূপৃষ্ঠে সফর করবে, তখন তোমাদের ছালাত ক্বছর করাতে কোন দোষ নেই। যদি আশঙ্কা কর যে, কাফিররা তোমাদেরকে ফিতনায় ফেলবে। নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু’ (সূরা আন-নিসা : ১০১)। আব্দুল্লাহ ইবনু ‘উমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন,

صَحِبْتُ رَسُوْلَ اللهِ ﷺ فَكَانَ لَا يَزِيْدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَذَلِكَ رَضِىَ اللهُ عَنْهُمْ

‘আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে ছিলাম, তিনি সফরে দুই রাক‘আতের অধিক আদায় করতেন না। আবূ বাকর, ‘উমর ও ‘উছমানগণের (রাযিয়াল্লাহু আনহুম) একই রীতি ছিল’ (ছহীহ বুখারী, হা/১১০১-১১০২; ছহীহ মুসলিম, হা/১৪৬৪-১৪৬৫; আবূ দাঊদ, হা/১২২৩)।

দ্বিতীয়তঃ শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ), শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ কথা নিশ্চিত যে ছালাতকে ক্বছর করে পড়ার বিশেষ কারণ হচ্ছে সফর। সফর ব্যতীত ক্বছর করা জায়েয নয়। কিন্তু জমা (একত্রিতকরণ) করে আদায় করার বিষয়টি প্রয়োজন ও অজুহাতের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং যখনই তার প্রয়োজন হবে তখনই সফর কিংবা নিজ এলাকায় উভয়াবস্থাতেই দুই ছালাতকে একত্রিত করে আদায় করতে পারে। অনুরূপভাবে বৃষ্টি, রোগ-ব্যাধি ও অনুরূপ কাজের জন্যও জমা করে আদায় করা জায়েয। কারণ এর দ্বারা উদ্দেশ্য হল, উম্মতের উপর থেকে সমস্যা নিরসণ করা (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২২/২৯৩; আশ-শারহুল মুমতি‘, ৪/৫১৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০০১৭)। অর্থাৎ ভয়-ভীতি, ঝড়-বৃষ্টি, রোগ-ব্যাধি অথবা অন্য কোন বিশেষ শারঈ কারণবশত মুক্বীম অবস্থাতেও দুই ওয়াক্তের ছালাত ক্বছর ব্যতীত শুধু জমা করে পড়া জায়েয। যেমন যোহর ও আছরকে পৃথক ইক্বামতের মাধ্যমে চার-চার রাক‘আত করে এবং মাগরিব ও এশাকে অনুরূপভাবে ৩ ও ৪ রাক‘আত করে আদায় করা জায়েয। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, কখনো কখনো রাসূল (ﷺ) মদীনায় অবস্থানকালে কোন ভীতিকর পরিস্থিতি কিংবা ঝড়-বৃষ্টি ছাড়াই যোহর ও আছর এবং মাগরিব ও এশার ছালাত একত্রিত করে আদায় করেছেন।... ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করা হল, এটা কেন? তিনি বললেন, রাসূল (ﷺ) চেয়েছেন তাঁর উম্মতের যেন কোন কষ্ট না হয় (ছহীহ মুসলিম, হা/৭০৫)।

তৃতীয়তঃ শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, মহানবী (ﷺ) শহর বা জনপদ ছেড়ে বের হয়ে গেলেই ক্বছর শুরু করতেন। আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর সাথে (মক্কা যাওয়ার পথে) মদীনায় যোহরের ৪ রাক‘আত পড়ে বাহির হতাম এবং (মদীনা থেকে ৬ মাইল দূরে) যুলহুলাইফা নামক স্থানে গিয়ে আছরের ছালাত ২ রাক‘আত পড়তাম’ (ছহীহ বুখারী, হা/১০৮৯, ১৫৪৬; ছহীহ মুসলিম, হা/৬৯০)। উল্লেখ্য, সফর করতে শহর বা গ্রাম ত্যাগ করার পূর্ব থেকেই ছালাত ক্বছর বা জমা করা চলবে না (লিক্বাউল বাব আল-মাফতূহ, পৃ.‌ ৭৯; আশ-শারহুল মুমতি, ৪/৫২৩ পৃ.)। অতএব সফরে বাহির হয়ে শহর বা গ্রাম ছেড়ে দেয়ার পর বিমান-বন্দর, রেল স্টেশন বা বাস-স্ট্যান্ডে ক্বছর করা জায়েয হবে (আশ-শারহুল মুমতি‘,  ৪/৫১৪ পৃ.)।


প্রশ্নকারী : পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।





প্রশ্ন (১৮) : মসজিদে জমি দানকারী ব্যক্তি যদি সেই মসজিদে দানকৃত জমি দাবি করে, তাহলে সেই মসজিদে বাকি মুছল্লীদের ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মিশনারী স্কুলে পড়ালেখা করা কি জায়েয? খ্রিস্টানদের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম পরিধান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) :  জনৈক আলেম বলেছেন, মুমিনরা সবাই আল্লাহর ওলী। কিন্তু অন্যজন বলেছেন, কারা আল্লাহর ওলী তা আমরা কেউই জানি না। এ বিষয়ে সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বাংলাদেশী হাজীগণ কোন্ মীক্বাত থেকে ইহরাম বাঁধবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : একজন সদ্য ইসলাম গ্রহণ করেছে। তিনি কি তার পিতার সম্পদের ওয়ারিছ হতে পারবে? অসহায় হলে তিনি কি তার ভাইদের কাছে চাইতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নিজের মামাতো বোনের মেয়েকে কি বিবাহ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহান আল্লাহর ঋণ বলতে কী বোঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দোকানের চতুর্দিকে অনেক ছবি আছে। এমন স্থানে ছালাত আদায় করলে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রংধনু অংকিত পাঞ্জাবী কিংবা শার্ট পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নার্স মেয়েকে বিবাহ করা যাবে কি কিংবা স্ত্রীকে নার্সের চাকরি করতে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কুরবানীর পশুর গলায় লাল ফিতা বেঁধে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ