রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : পুরুষদের জন্য ফরয ছালাত মসজিদে গিয়ে জামা‘আতের সাথে আদায় করা ওয়াজিব। বরং ফরয ছালাত জামা‘আত সহকারে আদায় না করলে ছালাত ক্ববুল না হওয়ার সম্ভাবনা বেশী। নবী (ﷺ) বলেন, مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ ‘যে ব্যক্তি আযান শুনল অথচ সে কোন ওজর (বৈধ কারণ) না থাকা সত্ত্বেও জামা‘আতে উপস্থিত হল না, তার কোন ছালাত নেই। (অর্থাৎ ঘরে ছালাত আদায় করলেও তার ছালাত ক্ববুল হবে না)’। অন্য বর্ণনায় এসেছে, ‘ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওযর কী? নবী (ﷺ) বললেন, ‘ভয়-ভীতি অথবা অসুস্থতা’ (ইবনু মাজাহ, হা/৭৯১; আবূ দাঊদ, হা/৫৫১; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/৩৩৭, ২/৩৩৭; ছহীহুল জামি‘, হা/৬৩০০)।
অন্যত্র তিনি বলেন, من سمع النداءَ فارغًا صحيحًا فلم يُجِبْ ، فلا صلاةَ لهُ ‘যে ব্যক্তি সুস্থ শরীরে ও অবসর সময়ে আযান শুনল, অথচ সে সাড়া দিল না, তার কোন ছালাত নেই’ (হাকিম, হা/৮৯৯; বাইহাক্বী, হা/৫৭৯৭; সনদ ছহীহ, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৪৩৪; ইরওয়াউল গালীল, ২/৩৩৮)।

ইবনু উম্মে মাকতূম (রাযিয়াল্লাহু আনহু) বলেন, তিনি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তো অন্ধ, আমার ঘরও দূরে অবস্থিত। আমার একজন পথচালকও আছে, কিন্তু সে আমার অনুগত নয়। এমতাবস্থায় আমার জন্য ঘরে ছালাত আদায়ের অনুমতি আছে কি? রাসূল (ﷺ) বললেন, তুমি কি আযান শুনতে পাও? ইবনু উম্মে মাকতূম (রাযিয়াল্লাহু আনহু) বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমার জন্য অনুমতির কোন সুযোগ দেখছি না (আবূ দাঊদ, হা/৫৫২-৫৫৩; ছহীহ মুসলিম হা/৬৫৩; নাসাঈ, হা/৮৫১; ইবনু মাজাহ, হা/৭৯২; মুসনাদে আহমাদ, হা/১৫৪৯০-১৫৪৯১)।

যারা ফরয ছালাতের জামা‘আতে উপস্থিত হয় না, ওযর বা শরী‘আতসম্মত কারণ না থাকা সত্ত্বেও মসজিদে হাজির হয় না, মহানবী (ﷺ) তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন (ছহীহ বুখারী, হা/৬৫৭)। জামা‘আত ত্যাগ করা মুমিনের আদর্শ নয়, বরং তা মুনাফিক্বের বৈশিষ্ট্য (ছহীহ মুসলিম, হা/৬৫৪; আবূ দাঊদ, হা/৫৫০)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ আহমাদ, চট্টগ্রাম।





প্রশ্ন (৫) : কুরআন মাজীদ খতম করে পুনরায় সূরা ফাহিতা ও সূরা বাক্বারার শুরু থেকে ‘মুফলিহূন’ পর্যন্ত পড়ার কোন বিধান আছে কী? জনৈক ব্যক্তি বলেন, তিরমিযীর ২৯৪৮ নং হাদীছে এ নির্দেশ রয়েছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কোন রোগের কারণে চিকিৎসক যদি অল্প পরিমাণে মদ্যপান বা অন্য কোন হারাম বস্তু খাওয়ার নির্দেশনা দেয়, তবে তা গ্রহণ করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ‘ছালাতুল ইশরাক্ব’, ‘ছালাতুয যুহা’ এবং ‘ছালাতুল আউওয়াবীন’ বলতে কোন্ কোন্ ছালাতকে বুঝানো হয় এবং এই সকল ছালাতের ফযীলত কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কাদিয়ানী কি বন্ধু হতে পারে? কাদিয়ানীদের সাথে কেমন ব্যবহার করা উচিত? তাদের বাড়িতে খাওয়া-দাওয়া করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির পাশাপাশি আমি অনলাইনে ট্রেডিং করি বিশেষ করে ফরেক্স ট্রেডিং (ব্রোকার এর মাধমে), ক্রিপটো ট্রেডিং (বাইনান্স এর মাধমে)। আমার পাশাপাশি অনেকেই এই কাজ করে। অনেকেই এটাকে হারাম বলে, আবার অনেকেই হালাল বলে। প্রশ্ন হল, ইসলামে এটা হালাল নাকি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ইমু, মেসেঞ্জার বা অনলাইনে কারো সাথে কথা বলা শেষ হলে বৈঠক ভঙ্গের দু‘আ পড়লে বিদ‘আত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন সংবাদ যেমন বৃষ্টি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি অনেক আগেই অবগত হওয়া যায়।  প্রশ্ন হল, এগুলো বিশ্বাস করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোন বিধবা কিংবা ডিভোর্সপ্রাপ্ত মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া কোন পুরুষকে বিবাহ করতে পারবে কি? যদি বিবাহ করে, তাহলে শরী‘আতের দৃষ্টিতে এই বিয়ে কি সঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ওয়াহদাতুল উজূদ কাদের বিশ্বাস? ওলী বলতে কি শুধু পীরদের বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : সামরিক বাহিনীতে ট্রেনিং এর সময় দাড়ি শেভ করা আবশ্যক। সুতরাং এই সমস্ত বাহিনীতে যোগদান করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলা দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ওযূর ফরযের ক্ষেত্রে কেউ বলে চারটি, পাঁচটি, ছয়টি অথবা সাতটি। মূলত ওযূর ফরয কয়টি ও কী কী?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ