মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : যাবে না। কারণ ‘মারহুম’ বা ‘মারহুমা’ শব্দের অর্থ হল, ‘রহমতপ্রাপ্ত বা অনুগ্রহপ্রাপ্ত’। আর নিশ্চিতভাবে বলা যায় না কে রহমতপ্রাপ্ত বা ক্ষমাপ্রাপ্ত হয়েছে। এ জন্য এ জাতীয় শব্দ যুক্ত করা জায়েয নয়। মুসলিম মৃত ব্যক্তির ক্ষেত্রে দু‘আ স্বরূপ ‘গাফারল্লাহু লাহু’ অর্থাৎ ‘আল্লাহ তাকে ক্ষমা করুন’ অথবা ‘রাহিমা-হুল্লাহু’ অর্থাৎ ‘আল্লাহ তার প্রতি রহম করুন এমন দু‘আ স্বরূপ বলা শরী‘আত সম্মত। তবে সাধারণভাবে মুমিনদের ক্ষেত্রে সু-ধারণা রাখতে হবে যে, তাঁরা জান্নাতী। কেননা আল্লাহ্ তা‘আলা বলেছেন, ‘আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তাঁরা স্থায়ী হবে...’ (সূরা আত-তাওবাহ : ৭২)। অনুরূপ কাফির ও মুনাফিক্বদের ক্ষেত্রে কু-ধারণা রাখতে হবে যে, তারা জাহান্নামী। কেননা আল্লাহ তা‘আলা বলেছেন, ‘আল্লাহ‌ মুনাফিক্ব পুরুষ, মুনাফিক্ব নারী ও কাফিরদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের আগুনের, যেখানে তারা স্থায়ী হবে...’ (সূরা আত-তাওবাহ : ৬৮; মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ৫/৩৫৫; মাজমূঊ ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৭/৪৫১; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৭/৩৭৯ পৃ.)।

প্রশ্নকারী : আবূ নাবিলা, রাজশাহী।





প্রশ্ন (১৬) : তালাক্ব দেয়ার শারঈ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোনটি  আগে- খিলাফত প্রতিষ্ঠা না-কি দ্বীনের শিক্ষা? বর্তমান সময়ে যখন কোন খলীফা নেই, তখন আমাদের অগ্রাধিকার কী হওয়া উচিত? আমরা কি আগে মানুষকে ইসলাম শিক্ষা দেব, তারপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি উভয় কাজ একসঙ্গে করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নেকির আশায় হাতের আঙ্গুলে গুণে গুণে দু‘আ ও যিকির করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বর্গা চাষের ফসলের উপর ওশরের বিধান কেমন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রশ্ন হল, ঈসা (আলাইহিস সালাম) যাদের জীবিত করেছিলেন তারা কি মারা গেছে, না-কি এখনো তারা জীবিত আছে, তারা কোথায় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রংধনু অংকিত পাঞ্জাবী কিংবা শার্ট পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভ্রু প্লাক (pluck) করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : উটের মালিক সম্মান ও ইজ্জতের অধিকারী এবং ছাগল বরকতপূর্ণ প্রাণী। আর ঘোড়ার কপালে ক্বিয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা থাকবে। উক্ত মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : তারাবীহর ছালাত কয় রাক‘আত? কেউ ৮ রাক‘আত পড়ে, কেউ পড়ে ২০ রাক‘আত। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হ্যাচারিতে মাছের কৃত্রিম প্রজননের জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন হরমোন প্রবেশ করানো হয়। বর্তমানে প্রাকৃতিক উৎস হতে মাছের পোনার পরিমাণ ক্রমশঃ কম হওয়ার কারণে এ পদ্ধতির কদর বাড়ছে। এভাবে অপ্রাকৃতিক পদ্ধতিতে পোনা উৎপাদন কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ