রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : এ ধরনের ব্যক্তিকে পাটনার হিসাবে নেয়া বৈধ হবে না। কারণ আল্লাহ পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং অপবিত্র বস্তু হারাম করেছেন (সূরা আল-আ‘রাফ ১৫৭)। তাই একজন মুসলিমের উচিত হল, বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ মুসলিমকে তার ব্যবসার পাটনার হিসাবে নির্বাচন করা। যদিও হারাম উপার্জনকারী কয়েক ধরনের। এক. যার সমস্ত সম্পদই হারাম কিংবা হালাল-হারাম মিশ্রিত; কিন্তু হালাল-হারাম আলাদা করা সম্ভব। ব্যবসার মূলধন যদি সরাসরি হারাম সম্পদ হয়, তাহলে তাকে ব্যবসায় অংশীদার হিসাবে গ্রহণ করা যাবে না। কেননা এ কাজের মাধ্যমে একটি হারাম কাজকে সমর্থন করা হয়। শীরাযী (রাহিমাহুল্লাহ) তার ‘আল-মুহাযযাব’ গ্রন্থে বলেন, ‘যার সমস্ত সম্পদই হারাম তার সাথে ব্যবসা করা যাবে না’। দুই. যার সম্পদ হালাল-হারাম মিশ্রিত; কিন্তু মূলধন হালাল সম্পদের অন্তর্ভুক্ত, তাকে অংশীদার হিসাবে গ্রহণ করা যাবে। তিন. যার সম্পদ হালাল-হারাম মিশ্রিত এবং হালাল-হারাম আলাদা করা যায় না, তাকে অংশীদার হিসাবে গ্রহণ করা বৈধ রয়েছে। কিন্ত এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকাই সবচেয়ে নিরাপদ। বিশেষত হারাম সম্পদের হার যখন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সর্বোপরি এ ধরনের ব্যক্তিকে হারাম উপার্জন থেকে বিরত থাকার নছীহত করতে হবে (ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-২৭৯১৭, ৬৫৩৫৫)।


প্রশ্নকারী : জাহিদ, ঠাকুরগাঁও।





প্রশ্ন (২৮) : হায়েযগ্রস্ত নারী ক্বদরের রাতগুলো কিভাবে জাগবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মৃত ব্যক্তিকে গালি-গালাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আবূ দাঊদে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ  বলেছেন, যে কুরআনকে মধুর সূরে পাঠ করে না সে আমাদের দলভুক্ত নয়’। উক্ত হাদীছের মূল ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : প্রতিবেশীরা বিভিন্ন হারাম কাজের সঙ্গে জড়িত। তাদের কিছু হালাল উপার্জন থাকলেও তা হারাম মিশ্রিত। তারা অনেক সময় খাবার হাদিয়া পাঠায়। কিন্তু সেটা হালাল না হারাম থেকে দিয়েছে তা বুঝা যায় না। তাদের দেয়া উক্ত খাবার খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : প্রথম স্ত্রী ইন্তিকালের পর তার গহনা দিয়ে দ্বিতীয় স্ত্রীর মোহর আদায় করা কিংবা হাদিয়া দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সালাফী মানহাজের আলেমের মুখে শুনেছি হাদীছে এসেছে, নবী (ﷺ) ফজর ছালাত অন্ধকার থাকতেই আদায় করেছেন, ছালাত শেষে একজন আরেকজনকে চিনতে পারত না। ইমাম ছাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ফজরের ছালাত ফর্সা করে আদায় করলে ছওয়াব বেশি হবে। আমরা কোনটাকে প্রাধান্য দিব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক ব্যক্তি সন্তানের প্রতি যত্ন নেন না। কিন্তু অন্য কাজের প্রতি খুবই যত্নবান। এ সম্পর্কে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক আলেম বলেন, রাসূল (ﷺ) ছালাতে যখন সিজদাহ থেকে দাঁড়াতেন তখনও হস্ত উত্তোলন করতেন। এমনকি প্রত্যেক উঠা বসায় তিনি এরূপ করতেন। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমি আগে হানাফী মাযহাবের অনুসারী ছিলাম। কয়েক বছর থেকে আহলেহাদীছের মাসলাক অনুসরণ করে থাকি আলহামদুলিল্লাহ। আগে থেকেই আমার বাসায় অনেক বিদ‘আতী কিতাব আছে। যেমন বেহেস্তি জেওর, নেয়ামুল কোরআন, ফাজায়েলে আমল ইত্যাদি ইত্যাদি রয়েছে। এখন এগুলো পুড়িয়ে ফেলা বা নষ্ট করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : পাত্রী দেখে টাকা বা স্বর্ণালঙ্কার দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : একজনের বসতবাড়ীসহ ৭৮ শতক জমি রয়েছে। তার এক মেয়ে এক ছেলে ও দু’জন স্ত্রী রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান নেই। তবে তার বড় এক ভাই এক বোন রয়েছে। মৃত ব্যক্তির উক্ত সম্পত্তি কিভাবে বণ্টন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি? তবে তার কিছু হালাল অর্থও আছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ