রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : পূর্ণাঙ্গ পর্দা করা প্রত্যেক নারীর জন্য অপরিহার্য। তাই এক্ষেত্রে মায়ের কথা মান্য করা যাবে না। কারণ ভালো কাজে পিতা-মাতার আনুগত্য করা অপরিহার্য। কিন্তু যদি তারা ফরয আদায়ে বাধা প্রদান করে কিংবা হারাম কাজে লিপ্ত হতে বাধ্য করে, সেক্ষেত্রে তাদের আনুগত্য করা অপরিহার্য নয় (মাজমুঊল ফাতাওয়া, ৫/৩৮১ পৃ.)। রাসূল (ﷺ) বলেছেন, لَا طَاعَةَ فِيْ مَعْصِيَةٍ، إنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوْفِ ‘আল্লাহবিরোধী কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবল ন্যায়সঙ্গত কাজে’ (ছহীহ বুখারী, হা/৭২৫৭; ছহীহ মুসলিম, হা/১৮৪০)। অন্যত্র তিনি বলেন, لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِيْ مَعْصِيَةِ الخْاَلِقِ ‘স্রষ্টার অসন্তুষ্টির কাজে সৃষ্টির কোন আনুগত্য নেয়’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৩৮১; মিশকাত, হা/৩৬২৪; সনদ ছহীহ, ছহীহুল জামি‘, হা/৭৫২০)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ‘আপনার দায়িত্ব পিতা-মাতাকে অনবরত উপদেশ করতে থাকা। অতঃপর যখন আপনার সম্মুখে পরিস্ফুটিত হবে যে, উপদেশ তাদের কোন উপকারে আসছে না, তখন আপনি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন’ (সূরা আছ-ছাফফাত: ৯৯)। ‘আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবেন’। অন্যত্র তিনি বলেন, ‘আল্লাহকে যে ভয় করবে, তিনি তার সমস্যার সমাধান সহজ করে দেবেন’ (সূরা আত-ত্বালাক্ব: ২,৪)। আপনি আপনার অবস্থা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। তাই এমন পথ অন্বেষণ করুন যা আপনাকে আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জনে সহায়তা করবে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২৫/২৭৬-২৭৭, ২৬/৩১১-৩১৫ পৃ.)।

পিতা-মাতা যদি অত্যাচারীও হয়, তবুও তাদের পরিত্যাগ করা যাবে না। তাদের স্নেহ, মায়া-মমতা, অনুগ্রহ, প্রীতি ও ভালোবাসা ঘৃণা অপেক্ষা অনেক শক্তিশালী। সেই জন্য এ বিষয়ে কয়েকটি উপদেশ হল, (১) ধৈর্যধারণ করা, (২) তাদের সঙ্গে সদাচরণ করা এবং কোন প্রকারের অসদাচরণ না করা (৩) তারা রাগান্বিত হতে পারে এমন সমস্ত রকমের কথাবার্তা ও কার্যাদি থেকে বিরত থাকা (৪)- তাদের হিদায়াতের জন্য আগ্রহী হওয়া, সুশিক্ষা, ওয়ায-নাছীহাত ও ইসলামী বই-পুস্তকের ব্যবস্থা করা (৫) তাদের হিদায়াতের জন্য আল্লাহ তা‘আলার নিকট দু‘আ করা, ইত্যাদি (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৭৪৮০০ ও ১২২১৭৮)।


প্রশ্নকারী : ফারজানা জামান স্নেহা, দিনাজপুর।





প্রশ্ন (৪) : গীবতের গুনাহ থেকে কিভাবে বাঁচব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : গর্ভবতী মহিলার ২ বা ৩ মাসের বাচ্চা নষ্ট হলে তাকে কি ছালাত-ছিয়াম পালন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার দুই সন্তান আছে। আমরা তাদের নিয়ে একটা সুখী পরিবার। এখন আমরা আর সন্তান নিতে চাই না। উল্লেখ্য, দরিদ্র্য হওয়ার ভয়ে নয়। এই দু’জনকে আমরা আমাদের সর্বোচ্চ শ্রম এবং সময় দিয়ে যোগ্য দ্বীনদার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এই চিন্তায় কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমরা বন্ধুরা মিলে এক হোটেলে খাওয়ার পর কম বিল দিতাম আর হোটেল বয়কে ঘুষ দিতাম। বিষয়টি ভুল হয়েছে বুঝার পরে হোটেল মালিকের সাথে কথা বলায় ওনি আমাদের মাফ করে দিয়েছেন। এক্ষণে ঐ পরিমাণ টাকা কি পরিশোধ করতে হবে? না মাফ নেয়াই যথেষ্ট হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতে ১ম রাক‘আত যদি ছুটে যায়, তাহলে ইমামের সাথে তিন রাক‘আত আদায় করার পর শেষ রাক‘আতে শুধু সূরা ফাতিহা পড়লে হবে, না-কি ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ব্যাংকারকে বা ব্যাংকারের মেয়েকে বিয়ে করা যাবে কি? যারা ব্যাংকে চাকুরী করে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিনেরা কি মানুষের ক্ষতি করতে পারে? কারীন জিন কি মানুষের সাথে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মাকহূল (রাহিমাহুল্লাহ) বলেন, যে লোক ‘লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি’ পাঠ করে, আল্লাহ তা‘আলা তার হতে সত্তর প্রকারের অনিষ্ট অপসারণ করেন এবং এগুলোর মাঝে সাধারণ বা ক্ষুদ্র বিপদ হল দরিদ্রতা। হাদীছটি কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : সুতায় দু‘আ পড়ে অনেকে গিট দেয় এবং গলায় দেয়। এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রুক্বিয়া বা ঝাড়ফুঁক করে টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কেউ যদি নিজের চাকরি বা অন্য কোন ব্যস্ততার কারণে রামাযানের শেষ দশ দিন ই‘তিকাফ না করতে পারে, তাহলে একদিন বা দুই অর্থাৎ কম সময় ই‘তিকাফ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : স্বেচ্ছায় কেউ জামা‘আতে ছালাত আদায় না করলে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ