বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
উত্তর : মৃত মা-বাবার নামে দান করা যাবে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُوْلُ اللهِ إِنَّ أُمِّىْ تُوُفِّيَتْ وَلمَ تُوْصِ أَفَيَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقَ عَنْهَا قَالَ نَعَمُ ‘এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমার মাতা ইন্তেকাল করেছেন। কিন্তু তিনি কোন অছিয়ত করে যাননি। এখন আমি যদি তার পক্ষ থেকে ছাদাক্বাহ করি, তাহলে তার ফায়দা হবে কি? তিনি বললেন, হ্যাঁ, (তিনি তার নেকি পেয়ে যাবেন)’ (আল-আদাবুল মুফরাদ, হা/৩৯, সনদ ছহীহ)। এজন্য ছাহাবী সা‘দ ইবনু ‘উবাদাহ (রাযিয়াল্লাহু আনহু) তাঁর মৃত মায়ের জন্য রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অনুমোদনক্রমে তার ‘মিখরাফ’ নামক খেজুরের বাগান ছাদাক্বাহ করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৭৫৬, ২৭৬২)। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে ইয়াতীম-মিসকীনকে ছাদাক্বাহ দেয়া ও খাওয়ানো যাবে। তবে অন্যরা খেতে পারবে না। কেননা মৃত ব্যক্তির জন্য যা প্রদান করা হয় তা ছাদাক্বাহ। আর ছাদাক্বাহ ইয়াতীম-মিসকীন ছাড়া কেউ খেতে পারে না (ছহীহ বুখারী, হা/১৪৯৬; ছহীহ মুসলিম, হা/১৯; মিশকাত, হা/১৭৭২)। উল্লেখ্য, মৃত ব্যক্তির নামে চল্লিশা, কুলখানী ইত্যাদি অনুষ্ঠান করা বিদ‘আত।


প্রশ্নকারী : আনোয়ার, নেত্রকোনা।




প্রশ্ন (৩৯) : ফিতরা ও কুরবানীর অর্থ থেকে ইমাম-মুওয়াযযিনের বেতন দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : বাম হাতে খাওয়া বা পান করতে হাদীছে নিষেধ করা হয়েছে। কিন্তু দুই হাতে খাওয়া বা পান করার কোন নজীর রাসূল (ﷺ), ছাহাবায়ে কেরাম বা পরবর্তী কোন সালাফ থেকে পাওয়া যায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত সন্তান জন্ম নিলে জানাযা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইল সার্ভিসিংয়ের কাজ করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : অর্থ বুঝে কুরআন তেলাওয়াত করা কি অপরিহার্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে হারাম বা মসজিদে নববীর চত্বরে ছালাত আদায় করলে কি মূল মসজিদে ছালাত আদায় করার সমান ছাওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মানব সৃষ্টির ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেকেই বলে থাকেন, আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সমূলে ধ্বংস করেছেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জানাযা ছালাত, না-কি দু‘আ? যদি ছালাত হয়, তাহলে রুকূ নেই কেন? সূরা ফাতিহা ব্যতীত জানাযার ছালাত কি শুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মৃত দাদার পক্ষ থেকে হজ্জ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জনৈক মুরীদের দাবী হল, পীর সবকিছু করে দিবে। মুরীদ না হলে মৃত্যুর সময় শয়তান এসে ঈমান লুটে নিবে। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইমাম কারণ ব্যতীত মেহরাব ছেড়ে পিছনে ছালাত পড়তে পারে কি? মেহরাবে ছালাত পরার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : অনেক মসজিদে ইমামরা মৃত পিতা-মাতার জন্য সম্মিলিতভাবে মুনাজাত করেন। এই সময় মুছল্লীরা ‘আমীন, আমীন’ বলে সাড়া দেন। কখনো ইমাম দরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, ইখলাছ-ফালাক-নাস তিনবার করে পড়ার নির্দেশ দেন। এই পদ্ধতি কি শরী‘আয়তসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ