রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এরূপ ধারণা পোষণ করা রাসূলুল্লাহ (ﷺ)-এর শানে চরম বেয়াদবি ও জঘন্য অপবাদ। ‘ইসলাম ওয়েব’- এর আলেমগণ বলেন, ‘বিদ্বানগণ এ বিষয়ে একমত যে, সকল নবীই নিষ্পাপ ছিলেন। বিশেষ করে শেষনবী মুহাম্মাদ (ﷺ) জন্মের পর থেকেই নবী গুণে গুণান্বিত ছিলেন। নবুওয়াত প্রাপ্তির পূর্বেও তিনি যাবতীয় কুফরী কার্যক্রম থেকে মুক্ত ছিলেন (সীরাতু ইবনে হিশাম, ১/১২৮ পৃ.)।

রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশদের নিয়ম অনুযায়ী হজ্জের সময় কখনো তাদের সাথে মুযদালিফায় অবস্থান করেননি। বরং অন্যদের সাথে আরাফার ময়দানে অবস্থান করতেন (ছহীহ বুখারী, হা/১৬৬৪; ছহীহ মুসলিম, হা/১২২০)। তিনি কখনো মূর্তি স্পর্শ করেননি। তাঁর আযাদকৃত গোলাম যায়েদ ইবনু হারিছাহ কসম করে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কখনোই মূর্তি স্পর্শ করেননি। অবশেষে আল্লাহ তাঁকে অহী প্রেরণের মাধ্যমে সম্মানিত করেন (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৪৬৬৮; মুসতাদরাক হাকিম, হা/৪৯৫৬, ৩/২১৬ পৃ., সনদ ছহীহ)। রাসূলুল্লাহ (ﷺ) কখনোই মূর্তির উদ্দেশ্যে উৎসর্গীত পশুর গোশত কিংবা যার উপরে আল্লাহর নাম নেয়া হয়নি, এমন কোন গোশত ভক্ষণ করেননি (ছহীহ বুখারী, হা/৫৪৯৯, ফাৎহুল বারী)।


প্রশ্নকারী : শামসুদ্দীন, কানসাট, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (১৮) : মসজিদে ছালাত আদায়ের পর অবসর সময়ে মসজিদের বাতি জ্বালিয়ে বা ফ্যান চালিয়ে কুরআন-হাদীছ পড়া এবং কুরআন-হাদীছের আলোচনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জুম‘আহ কিংবা ঈদের ছালাতে যদি কারো প্রথম রাক‘আত ছুটে যায়, তাহলে বাকী অংশ বিভাবে আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : মৃত ব্যক্তিকে মরহূম, মাগফূর বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘আহলে সুন্নাহ ওয়াল জামা‘আত’ ও ‘বিদ‘আতী’দের মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিনেরা কি মানুষের ক্ষতি করতে পারে? কারীন জিন কি মানুষের সাথে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : মিসওয়াক মুখ পরিষ্কার ও পবিত্র করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ মুখের ময়লা ও দুর্গন্ধ দূর করার জন্য। তাহলে কিছু লোক কেন ছালাতের ঠিক আগে মিসওয়াক ব্যবহার করে, কিন্তু মুখ পরিষ্কার করার জন্য বাথরুমে যায় না, বরং মিসওয়াক করার পর লালা গিলে ফেলে? এই পদ্ধতি কি সঠিক? রাসূলুল্লাহ (ﷺ) কি এভাবেই মিসওয়াক করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মসজিদুল হারাম ও মসজিদে নববীর লাইভ আযানের উত্তর দিলে তার ছওয়াব পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে সে সূর্যকে অস্তমিত হতে দেখতে পায়। তখন সে উঠে বসে এবং তার চক্ষুদ্বয় মলতে মলতে বলে, আমাকে ছেড়ে দাও, আমি ছালাত আদায় করব (ইবনু মাজাহ, হা/৪২৭২)। অনেকেই উক্ত হাদীছের আলোকে বলে থাকে যে, মৃত ব্যক্তি কবরে ছালাত পড়ে। তাদের দাবি কি গ্রহণযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতের মধ্যে সাইয়িদুল ইস্তিগফার ও আল্লাহর প্রশংসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (০৭) : ইমামের সাথে শত্রুতার কারণে কেউ যদি তার পিছনে ছালাত না পড়ে জামা‘আতের আগে কিংবা পরে পড়ে, তাহলে তার ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : বিনোদনের জন্য বাদ্যযন্ত্রের পরিবর্তে মুখ নাক দিয়ে মিউজিক তৈরি করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : হাদীছে এসেছে, ‘যা তোমার হাতে নেই তা বিক্রি করো না’ (আবূ দাঊদ, হা/৩৫০৩)। এই হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ