রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এক সফরে একটিই ওমরাহ করবেন। এটাই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। এক সফরে একাধিক ওমরাহ করার কোন দলীল পাওয়া যায় না। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) যখন ওমরাহ করার জন্য বারবার বলতে লাগলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তার ভাই আব্দুর রহমানকে বললেন, একে তানঈম নিয়ে গিয়ে ইহরাম বেঁধে নিয়ে আস, যাতে করে সে ওমরাহ করতে পারে (ছহীহ বুখারী, হা/১৬৫১; মিশকাত, হা/২৫৫৬)। কিন্তু আব্দুর রহমান (রাযিয়াল্লাহু আনহু) হারামের বাইরে গেলেও রাসূলুল্লাহ (ﷺ) তাকে ওমরাহ করতে বলেননি। যদি বিষয়টি শরী‘আত সম্মত হত, তবে রাসূল (ﷺ) তাকেও ওমরার ইহরাম বাঁধতে বলতেন। শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ) তাঁর ফাতাওয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে, সালাফে ছালেহীনের ঐকমত্যে বেশি পরিমাণে ওমরাহ করা মাকরূহ, বিশেষ করে যদি এটা রামাযান মাসে হয়। বিষয়টি যদি পসন্দনীয় হত, তবে তারা তো এ ব্যাপারে অধিক অগ্রগামী হতেন এবং বারবার ওমরাহ করতেন। উল্লেখ্য যে, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। নেকীর কাজকে সর্বাধিক ভালোবাসতেন। তিনি মক্কা বিজয়ের সময় ঊনিশ দিন সেখানে অবস্থান করেছেন এবং ছালাত আদায় করেছেন। কিন্তু কোন ওমরাহ করেননি (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৪৯৪)। দুই ওমরার মাঝের ব্যবধান সম্পর্কে ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, দেখবে যে পর্যন্ত মাথা পোড়া কাঠের মত কালো না হয়। অর্থাৎ মাথা ভর্তি চুল না হয় (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ২২/২৫৬ পৃ., প্রশ্ন নং-৭৬৯)। উল্লেখ্য যে, অন্য কোন প্রয়োজনে কেউ মীক্বাত অতিক্রম করলে তিনি চাইলে ইহরাম বেঁধে উমরা করতে পারবেন মর্মে কোন কোন বিদ্বান জায়েয বলেছেন।


প্রশ্নকারী : মামুনুর রশীদ, রাজশাহী।





প্রশ্ন (১৯) : যে সমস্ত কারখানায় ইউরোপ আমেরিকার মেয়েদের টি-শার্ট, স্কার্ট, জিন্স প্যান্ট তৈরি করা হয়, সেগুলোতে চাকরি করা বৈধ হবে কি? এ সমস্ত পোশাকে মেয়েদের শরীরের অবয়ব প্রকাশ পায়। অনেক পোশাকে প্রাণীর ছবিও থাকে।   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : জনৈক বক্তা বলেন, সূরা ফাতিহা প্রায় ১০০০ রোগের ঔষধ। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : সূদী প্রতিষ্ঠানে চাকরি করে এমন ব্যক্তিকে বাসা ভাড়া দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক খত্বীব বলেছেন, আব্দুল কাদের জিলানীর কারণে বাগদাদ শহরের সব কবরের আযাব মাফ হয়ে গেছে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতে ‘জালসায়ে ইস্তিরাহা’ করার বিধান কী? রাসূল (ﷺ) কি এটি সবসময় করতেন? কিছু আলেম বলছেন যে, রাসূল (ﷺ) যখন বৃদ্ধ হন তখন তিনি বয়সের ভারে সিজদাহ হতে দাঁড়াতে না পেরে একটু বসে তারপর হাতের উপর ভর করে উঠতেন। আবার কিছু বলছেন, রাসূল (ﷺ) এটি সবসময় করতেন। এক্ষণে এ বিষয়ে সঠিক ফায়ছালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : স্বামী সংসার করতে আগ্রহী, কিন্তু স্ত্রী সংসার করতে আগ্রহী নয়। এজন্য স্ত্রী আলাদা হয়ে বাপের বাড়ী চলে যায়, তাহলে তাকে কি দেনমোহর পরিশোধ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘আহলে সুন্নাহ ওয়াল জামা‘আত’ ও ‘বিদ‘আতী’দের মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : লুডু ও ক্যারাম বোর্ড খেলা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): আমি বসবাসের জন্য একটি ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেছি এবং সেই সুবাদে ব্যাংকে কিছু অর্থ সঞ্চয় করে রেখেছি। এই সঞ্চিত সম্পদে কি যাকাত আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আমার সৎ মাকে বাবা জীবিত অবস্থায় ত্বালাক্ব দিয়ে গেছেন, তাকে আমি যাকাতের অর্থ দিতে পারবো কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সোস্যাল মিডিয়াতে মেয়েদের বেপর্দা ছবি দেখা যায়। মহিলারা এসব ছবি দেখলে কি গুনাহ হবে? একজন মেয়ের সামনে আরেক মেয়ের পর্দার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কুরবানী করার সময় কি যিনি কুরবানী দিচ্ছেন তার নাম উল্লেখ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ