রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : নিয়মতান্ত্রিকভাবে যেকোন সৎ আমল করলে তার সুফল অবশ্যই পাওয়া যাবে। হালাল রিযিক বৃদ্ধির আমলসমূহ হল,
১. ঈমান ও তাক্বওয়া :  আল্লাহ তা‘আলার উপর পূর্ণাঙ্গ ঈমান ও দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহভীতির পোশাক পরিধান করা। ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর জন্য নভোমণ্ডল ও ভূমণ্ডলের বারাকাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেবেন (সূরা আল-আ‘রাফ : ৯৬; সূরা আত-ত্বালাক্ব  : ২-৩)।
২. অধিকহারে তওবাহ এবং ইস্তিগফার করা :  তওবাহ অর্থ পাপ থেকে প্রত্যাবর্তন করা এবং গুনাহের কাজকে বর্জন করা। আর ইস্তিগফার অর্থ কৃত পাপের জন্য আল্লাহ তা‘আলার কাছে ক্ষমা প্রার্থনা করা।  ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁকে উত্তম জীবন সামগ্রী দান করবেন (সূরা হূদ  : ৩ ও ৫২; সূরা নূহ : ১০-১২)।
৩. তাওয়াক্কুল ‘আলাল্লাহ : আল্লাহ তা‘আলার উপর পূর্ণাঙ্গ ভরসা ও আস্থা রাখা। কেননা একমাত্র তিনিই রুযির একচ্ছত্র মালিক সেমর্মে দৃঢ় বিশ্বাস রাখা। ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর রিযিকের দায়ভার গ্রহণ করবেন (সূরা আত-ত্বালাক্ব : ৩; তিরমিযী, হা/২৩৪৪; ইবনু মাজাহ, হা/৪১৬৪, সনদ ছহীহ)।
৪. বেশি বেশি আল্লাহ তা‘আলার যিকির-আযকার করা : ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর রুযিতে প্রশস্ততা দান করবেন (সূরা ত্বো-হা : ১২৪-১২৬)।
৫. আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা : ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর রুযিতে বারাকাত দান করবেন (সূরা ইবরাহীম : ৭)।
৬. নিজের জীবনে, পরিবারে ও সমাজে দ্বীনকে প্রতিষ্ঠিত করা এবং দ্বীনের উপর অটল থাকা : ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর জন্য আসমান থেকে রুযি বর্ষণ করবেন (সূরা আল-মায়িদাহ : ৬৬; আল-জিন : ১৬; সূরা আল-ফুছছিলাত  : ৩০-৩১)।
৭. বেশি বেশি হজ্জ ও ওমরাহ পালন করা : ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর দারিদ্রতাকে দূরীভূত করবেন (তিরমিযী, হা/৮১০; ইবনু মাজাহ, হা/২৮৮৭, সনদ ছহীহ)।
৮. ইবাদতের জন্য সময় বের করা : ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর অন্তরকে প্রাচুর্যে ভরে দেবেন এবং দারিদ্রতাকে প্রতিহত করবেন (তিরমিযী হা/২৪৬৬; ইবনু মাজাহ, হা/৪১০৭, সনদ ছহীহ)।
৯. কল্যাণ প্রাপ্তির জন্য বেশি বেশি দু‘আ করা : কেননা একমাত্র দু‘আই পারে ভাগ্যকে পরিবর্তন করতে (সূরা আল-গাফির : ৬০; সূরা আল-বাক্বারাহ : ১২৬; তিরমিযী, হা/২১৩৯, সনদ ছহীহ)।
১০. আল্লাহর রাস্তায় দান-ছাদাক্বাহ করা : ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁকে ও তাঁর সম্পদকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নেবেন (সূরা সাবা : ৩৯; সূরা আল-লাইল : ৫-১১; ছহীহ বুখারী, হা/৪৬৮৪, ৫৩৫২, ১৪৪২; ছহীহ মুসলিম হা/৯৯৩, ১০১০)।
১১. দুর্বল ও অসহায়ের প্রতি সহযোগিতা, সহানুভূতি, সমবেদনা ও সহমর্মিতা প্রদর্শন করা : কেননা দুর্বলদের ইখলাছ, ইবাদত ও দু‘আর কারণেই পৃথিবীবাসী এখনো রিযিকপ্রাপ্ত এবং সাহায্যপ্রাপ্ত হচ্ছে (সূরা আর-রহমান : ৬০; ছহীহ বুখারী, হা/২৮৯৬; নাসাঈ, হা/৩১৭৮)।
১২. আত্মীয়তার অধিকার রক্ষা করা এবং সুসম্পর্ক বজায় রাখা : ফলস্বরূপ আল্লাহ তা‘আলা তাঁর রুযিতে প্রশস্ততা দান করবেন (ছহীহ বুখারী, হা/২০৬৭, ৫৯৮৬; ছহীহ মুসলিম, হা/২৫৫৭, তিরমিযী, হা/১৯৭৯)।


প্রশ্নকারী : রাহাত, মিরপুর-১০, ঢাকা।




প্রশ্ন (১৪) : যে ব্যক্তি হিজাব পরিধানকারী এবং মুখমণ্ডল ও হাত ঢেকে রাখা কোন মুসলিম নারীকে উপহাস করে, তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : পোশাকে রংধনুর ছাপ থাকলে তা পরিধান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জনৈক আলেম বলেছেন, ছাগল জান্নাতের প্রাণী। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : তিন বছর কিংবা পাঁচ বছরের জন্য সাময়িক জন্ম নিয়ন্ত্রণ কাঠি পড়া গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমাদের মসজিদে লক্ষ্য করা যায় যে, প্রতিদিনই অনেক লোক ফজরের ছালাত চলাকালীন সুন্নাত ছালাত আদায় করতে থাকে। তাদের ধারণা হল- ফরজের আগেই সুন্নাত ছালাত পড়তে হবে। পরে পড়া যাবে না। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ছাদাক্বাহ ও হাদিয়ার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : পীর ছাড়া না-কি আল্লাহর দেখা পাওয়া যাবে না। জীবনে একবার হলেও না-কি পীরের কাছে যেতে হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ঘুমানোর পূর্বে করণীয় ও তার ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : একজন ব্যক্তির মোট সম্পদ ৭৫ শতাংশ তার কোন ছেলে সন্তান নেই, দু’জন স্ত্রী রয়েছে এক স্ত্রীর ৩ জন মেয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তান নেই, তবে মেয়েদের ২ চাচা এবং ১ জন ফুফু রয়েছে প্রশ্ন হচ্ছে সম্পদ কে কতটুকু পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নবী (ﷺ) বলেছেন, ‘ইলমের আধিক্য আমার কাছে ইবাদতের আধিক্যের চেয়ে প্রিয়। আর তোমাদের সর্বোত্তম দ্বীন হলো পরহেযগারিতা’ (মুসনাদুল বাযযার, হা/২৯৬৯; হাকিম, হা/৩১৪)। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিধর্মীরা কাপড় ধৌত করলে বা সেলাই করলে সেই কাপড় পরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জিনেরা কি মানুষের উপর প্রভাব বিস্তার করে? যদি করে তাহলে জিনে ধরা রোগীর বাঁচার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ