রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : মসজিদের কাতারের মাঝে পিলার থাকলে ঐ কাতারে ছালাত আদায় করা ঠিক নয়। তবে যদি পিলারের মাঝে কাতার করা ব্যতীত মসজিদে কোথাও কাতার করার বা দাঁড়ানোর জায়গা না পাওয়া যায় তবে ছালাত আদায় করাতে সমস্যা হবে না। আব্দুল হামীদ বিন মাহমুদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমরা কোন এক আমীরের পিছনে ছালাত আদায় করলাম। মানুষ বেশি হওয়ায় আমরা মানুষকে বাধ্য করলাম দুই খুঁটির মাঝখানে মানুষকে দাঁড়াতে। অতঃপর যখন ছালাত শেষ করলাম তখন আনাস বিন মালেক (রাযিয়াল্লাহু আনহু) বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে (এভাবে দাঁড়ানো) থেকে এড়িয়ে যেতাম (তিরমিযী, হা/২২৯; ইবনে মাযাহ, হা/১০০২, সনদ ছহীহ)।

আবূ ঈসা তিরমিযী (রাহিমাহুল্লাহ) বলেন, ইমাম আহমাদ ও ইসহাকের মতে ২টা খুঁটির মাঝখানে কাতার করা মাকরূহ। সঊদী আরবের সর্বোচ্চ ফাতাওয়া বোর্ড ফাতাওয়া লাজনা দায়েমাতে বলা হয়েছে, ‘দুই খুঁটির মাঝখানে কাতার করা মাকরূহ। কেননা তাতে কাতারের পূর্ণতা হয় না; বিচ্ছিন্ন হয় এবং অসম্পূর্ণ থাকে। তবে মসজিদে মুছল্লিদের জায়গা সংকীর্ণ হলে অথবা মুছল্লী বৃদ্ধি পেলে (যদি দুই খুঁটির মাঝে কাতার ব্যতীত মুছল্লীদের ছালাত আদায় করা সম্ভব নয় তখন নিরুপায় অবস্থায় কাতার করা যেতে পারে (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৫ম খণ্ড, পৃ. ২৯৫)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, মসজিদে জায়গা সংকীর্ণ হলে ২ খুটির মাঝে কাতার করা জায়েজ (শায়খ উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া, ১৩তম খণ্ড, পৃ. ৩৩-৩৪)।


প্রশ্নকারী : আযীযুল হক, বগুড়া।





প্রশ্ন (৫) : এক সন্তানের বয়স ১৫ বছর, আরেক সন্তানের বয়স ৯ বছর। তাদের আক্বীক্বা দেয়া হয়নি। এখন তাদের আক্বীক্বা দেয়া যাবে কি? গরু বা মহিষ দ্বারা আক্বীক্বা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ঈমানদার জিনরা কি ঈমানদার মানুষের সাথে বিবাহ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হতে ছেঁটে নিতেন (তিরমিযী, হা/২৭৬২)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : সমাজে যুলুমকারী বা অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে বদ দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হুমায়ন আহমেদ রচিত উপন্যাস পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : দুধ বোনের ভাই-বোন মাহরাম হবে কি? তাদের সাথে দেখা করার শারঈ পদ্ধতি কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : হারাম মাস কয়টি? এই মাসগুলোকে হারাম বলা হয় কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোন শ্রেণীর ভিক্ষুক স্বাদাক্বাহ পাওয়ার অধিক উপযুক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মসজিদের দেওয়ালে মক্কা-মদীনার ছবিওয়ালা টাইলস লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : হিন্দুদের পূজা উপলক্ষে ফার্নিচার, মাইক, সিসি ক্যামেরা, গাড়ি ইত্যাদি ভাড়া দেয়া জায়েয আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কুনূতে নাযেলা পড়ার সময় আমীন আমীন বলা যাবে কি? কুনূতে নাযেলার সাথে কুরআন বা হাদীছের অন্যান্য দু‘আ পড়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কবরস্থানের ফাঁকা জায়গায় (যেখানে কবর নেই) জানাযার ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ