রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ইসলামে এজন্য নির্ধারিত বয়স বা সময়সীমা ইসলামে বর্ণিত হয়নি। তবে প্রত্যেক অপ্রাপ্তবয়স্ক সন্তান যারা অসহায় এবং সহায়-সম্পত্তিহীন, তাদের ভরণপোষণ করা এবং খরচ বহন করা পিতার উপর অপরিহার্য দায়িত্ব। এমনকি সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি সাবলম্বী বা স্বয়ংসম্পূর্ণ হতে না পারে, সেক্ষেত্রেও ঐ অসহায় সন্তানের জন্য খরচ করা পিতার উপর অপরিহার্য দায়িত্ব। আর যদি সন্তান সাবলম্বী বা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তাহলে তার উপর খরচ করা অপরিহার্য নয়, এমনকি অপ্রাপ্তবয়স্ক সন্তানও যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তবে তার উপরও খরচ করা পিতার দায়িত্ব নয়। সুতরাং বুঝা যাচ্ছে যে, বয়ঃপ্রাপ্ত হওয়াটা বড় বিষয় নয়। বড় বিষয় হল উপার্জন করতে সামর্থ্যবান হওয়া বা না হওয়া (আল-মুগনী, ৮/১৬৯-১৭১; আল-ফাতাওয়া আল-কুবরা, ৩/৩৬৩; মাজমূঊল ফাতাওয়া, ৩৪/১০৫; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩৪৬৪; আল-উম্ম, ৮/৩৪০ পৃ.)। আল্লাহ্ তা‘আলা বলেন, وَ عَلَی الۡمَوۡلُوۡدِ لَہٗ رِزۡقُہُنَّ وَ کِسۡوَتُہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ‘পিতার কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণ করা’ (সূরা আল-বাক্বারাহ : ২৩৩)।

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, হিন্দা বিনতে উতবাহ বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আবূ সুফইয়ান একজন কৃপণ লোক। সে আমাকে পর্যাপ্ত পরিমাণে খরচ দেয় না, যা আমার ও আমার সন্তানদের জন্য যথেষ্ট হবে। তাই আমি তার অগোচরে তার মাল থেকে কিছু নিয়ে থাকি। এতে কি আমার গুনাহ হবে? তখন তিনি বললেন, তোমার ও তোমার সন্তানের জন্য ন্যায়সঙ্গতভাবে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পারো’ (ছহীহ বুখারী, হা/২২১১, ২৪৬০; ছহীহ মুসলিম, হা/১৭১৪)। উক্ত হাদীছে রাসূল (ﷺ)-এর বাণী, ‘তোমার ও তোমার সন্তানের জন্য ন্যায়সঙ্গতভাবে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পারো’। এখানে কিন্তু বয়স নির্ধারণ করা হয়নি। বরং বলা হয়েছে, যতটা প্রয়োজন ততটা নিতে পারো। রাসূল (ﷺ) বলেছেন, ‘তোমাদের মাঝে কেউ দরিদ্র থাকলে সে প্রথমে নিজের জন্য ব্যয় করবে। তারপর প্রয়োজনের অতিরিক্ত থাকলে তা নিকটাত্মীয়দের জন্য ব্যয় করবে, এরপরও অবশিষ্ট থাকলে আল্লাহর পথে নেককাজে ব্যয় করবে’ (আবূ দাঊদ, হা/৩৯৫৭; নাসাঈ, হা/৪৬৫৩; ছহীহ ইবনে খুযাইমাহ, হা/২৪৪৫; ছহীহুল জামি, হা/৭৪৭)।

অন্য বর্ণনায় এসেছে, আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, ‘একদা নবী (ﷺ) দান করার নির্দেশ দিলেন। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার একটি দীনার আছে। তিনি বললেন, তুমি তা নিজের জন্য ব্যয় কর। সে বলল, আমার আরো একটি আছে। তিনি বললেন, তোমার সন্তানের জন্য খরচ করো। সে বলল, আমার আরো একটি আছে। তিনি বললেন, তোমার স্ত্রীর জন্য খরচ করে। সে বলল, আমার আরো একটি আছে। তিনি বললেন, তোমার খাদিমের জন্য ছাদাক্বাহ কর। সে বলল, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বললেন, তুমিই ভালো জানো (তা কিসে ব্যয় করবে)’ (আবূ দাঊদ, হা/১৬৯১; নাসাঈ, হা/২৫৩৫; মুসনাদে আহমাদ, হা/৭৪১৩; ইরওয়াউল গালীল, হা/৮৯৫)। সুতরাং বুঝা যাচ্ছে যে, অভাবগ্রস্ত সন্তান সাবলম্বী না হওয়া পর্যন্ত ভরণপোষণ দেয়া পিতার উপর অপরিহার্য (আল-মুগনী, ৮/১৬৮-১৭২ পৃ.)।


প্রশ্নকারী : আছিম বিন নূরুল ইসলাম, লালমোহন, ভোলা।





প্রশ্ন (২১) : বিশেষ ফযীলত মনে করে নির্দিষ্ট করে শুধুই ১৫ই শা‘বান ছিয়াম পালন করা যাবে কি? শা‘বান মাসে ছিয়াম পালনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ‘এ যুগে মুসলিমদের দরিদ্রতা, দুর্বলতা ও পিছিয়ে থাকার কারণ হচ্ছে- অর্থনৈতিক অগ্রগতির তুলনায় জনসংখ্যা বিস্ফোরণ ও অধিক জন্মহার’। এ কথাটির ব্যাপারে শারঈ হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : তাওহীদ কাকে বলে? এটা কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : তারাবীহ-এর জামা‘আতে বিতরের ছালাতে ইমামের সশব্দে দু‘আ কূনূত পাঠ করা এবং মুক্তাদীগণের আমীন বলার কি কোন প্রমাণ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : নৌকা, লঞ্চ, পানি জাহাজে উঠার সময়  بِسْمِ اللَّهِ مَجْراهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ   আয়াতটি পড়ার প্রচলন রয়েছে। এর পক্ষে কোন ছহীহ দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : আমার মা অসহায়। তাকে দেখার কেউ নেই। অন্যদিকে আমার স্বামী স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মাকে সহযোগিতা করতে চায় না। আমি কি স্বামীর সংসার থেকে গোপনে আমার মাকে সহযোগিতা করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সূরা আল-ফাতিহা না পড়লে ছালাত হয় না, তবে রুকূ‘ পেলে কেন রাক‘আত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার বাবা ছোট কাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসাবে থাকে, তাদের সব ধরনের দেখাশুনা করে এবং তাদের যেকোন আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা তাদের ওয়ারিছদের কিছু সম্পত্তি দিয়ে বাকীগুলো আমার বাবাকে লিখে দিয়েছে। প্রশ্ন হল- আমার বাবার পক্ষে এই সম্পত্তি গ্রহণ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : হাউজিংয়ে আমাদের একটি জমি আছে। উক্ত হাউজিংয়ে যতগুলো জমি রয়েছে সবগুলোর ক্ষেত্রে প্রায় পজিশন ঠিক আছে তো দাগ ঠিক নেই, আবার দাগ ঠিক আছে তো পজিশন ঠিক নেই। এমতাবস্থায় উক্ত জমি কি ব্যবহার করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : পেশাব করে ঢিলা-কুলুখ ব্যবহার করা এবং ৪০ কদম হাঁটা বা উঠাবসা করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ব্যক্তি মারা গেলে সাথে সাথে কবর খনন করা হয়। আর দাফন করতে দেরী হলে কবরটিকে বসে বসে পাহারা দেয়া হয়। এর কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘আমার পরে কেউ যদি নবী হত, তাহলে ওমরই হত’- বক্তব্যটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ