মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : হাদীছটি যঈফ। আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি মুনকার (যঈফ তিরমিযী হা/১৩১; যঈফ ইবনু মাজাহ, হা/৫৯৪; মিশকাত, হা/৪৬০)। শু‘আইব আল-আরনাউত্ব (রাহিমাহুল্লাহ) বলেন, ইসমাঈল বিন আয়াশ নামক দুর্বল রাবী থাকার কারণে হাদীছটি যঈফ (তাখরীজুল আওয়াছীম ওয়াল ক্বাওয়াছীম, ৪/৩২; তাখরীজু সিয়ারী আ'লামিন নুবালা, ৬/১১৮; তাখরীজু শারহিস সুন্নাহ, ২/৪২ পৃ.)। ইমাম আহমাদ বিন হাম্বাল ইমাম, আবূ হাতীম আর-রাযী ও ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (আল-মুহাররারু ফিল হাদীছ, পৃ. ৭৪; আল-‘ইলালুল কাবীর, পৃ. ৫৯)। ইমাম বায়হাক্বী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি শক্তিশালী নয় (আস-সুনানুল কুবরা, ১/৩০৯ পৃ.)।

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছ বিশেষজ্ঞগণের নিকট হাদীছটি যঈফ (মাজমূঊ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২১/৪৬০ ও ২৬/১৯১; আল-ফাতাওয়া আল-কুবরা, ১/৪৫৩ পৃ.)। ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, এর সনদ দুর্বল (সিয়ারু আলামিন নুবালা, ৬/১১৮ পৃ.)। হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, এর সবকটি সূত্রই দুর্বল (ফাৎহুল বারী, ১/৪৮৭ পৃ.)। সানা‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ এবং এর সবকটি সূত্রই সমালোচিত (সুবূলুস সালাম, ১/১৬৪; আল-ইদ্দাতু ‘আলাল আহকাম, ১/৪০১ পৃ.)‌। আব্দুর রহমান মুবারাকপুরী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ। এ মর্মে বর্ণিত সমস্ত হাদীছই দুর্বল (তুহফাতুল আহওয়াযী, ১/৩০১ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, ১৪/৪৮১, ৫/৪৩২-৪৩৬; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২৪/৩৩৯-৩৪৫,, ১৬/১২৭, ১০/১৪৮, ১০/২০৯ পৃ.)। শায়খ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (শারহুল বুখারী লি ইবনে উছাইমীন, ১/৪৯৫ পৃ.)।

প্রশ্নকারী : আমীনুল ইসলাম, রাজশাহী।





প্রশ্ন (১৯) : নবী করীম (ﷺ) বলেন, ‘জ্বরকে মন্দ বল না। কারণ জ্বর গুনাহসমূহকে অনুরূপ দূর করে, যেভাবে হাপর লোহার মরিচা দূর করে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হলে ‘মীমাংসামূলক ছালাত’ নামে ছালাত পড়া হয়। উক্ত ছালাতের কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯): বাংলাদেশের অনেক যুবক আমেরিকার বিভিন্ন সার্ভেসাইটে কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা বাংলাদেশে বসে আমেরিকার আইপি এড্রেস ব্যবহার করে এবং আমেরিকার নাগরিকের তথ্য ব্যবহার করে কাজ করে। এভাবে ইনকাম হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মসজিদের পশ্চিম দেওয়ালে ডিজিটাল ঘড়ি লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইলের রিংটোন হিসাবে দু‘আ বা কুরআনের আয়াত ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নিজের মামাতো বোনের মেয়েকে কি বিবাহ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : হাদীছে এসেছে, ‘আমি জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম যে, এর বেশির ভাগ অধিবাসী হচ্ছে গরীব এবং জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম যে, এর বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী’। অনুরূপভাবে কবরের শাস্তির কথা বর্ণিত হয়েছে। অথচ এখনো ক্বিয়ামত সংঘটিত হয়নি। এর সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মেয়েদের বাচ্চা প্রসবের পর সাধারণত ৪০ দিন নাপাক থাকে এবং ছালাত, ছিয়াম ও কুরআন পড়া থেকে বিরত থাকে। প্রশ্ন হল- এই সময় তারা কিভাবে আল্লাহর ইবাদত বা স্মরণ করবে? সরাসরি কুরআন না পড়ে মোবাইল ধরে তাতে কুরআন পড়তে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মসজিদের সামনে কবর আছে এবং কবর ও মসজিদের মাঝে কোন প্রাচীর নেই। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কুরআনের তরজমা পড়লে কি কুরআন পড়ার ছাওয়াব হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রত্যেক পুরুষের জন্য টাখনুর উপরে কাপড় পরা আবশ্যক। কিন্তু ইদানিং বহু মুছল্লী জুব্বা পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে থাকে। এটা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘মুযিল্লাতুল ফিতান (مُضِلَّاتُ الفِتَن)’ বা পথভ্রষ্টকারী ফিতনাসমূহ বলতে কী বোঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ