মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
উত্তর : ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘আল্লাহ‌ লা‘নত করেছেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী সে সব নারীদেরকে যারা উল্কি অঙ্কনের কাজ করে, যাদেরকে উল্কি করানো হয়, সৌন্দর্য চর্চা হিসাবে যাদের চোখের ভ্রু সরু করা হয়, যাদের দাঁতকে সরু করানো হয়। নবী (ﷺ) যাকে লা‘নত করেছেন আমি তাকে লা‘নত করতে বাধা কোথায়? এটি তো আল্লাহ্‌র কিতাবেই রয়েছে। ‘রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর ...’  ‘বিরত থাক’ পর্যন্ত (সূরা আল-হাশর: ৭; ছহীহ বুখারী, ৫৯৩১)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘ঐ নারীকে লা‘নত করা হয়েছে যে পরচুলা লাগানোর কাজ করে, যাকে পরচুলা লাগানো হয়, যে ভ্রু সরু করানোর কাজ করে, যার ভ্রু সরু করানো হয়, যে উল্কি অঙ্কনের কাজ করে এবং যাকে উল্কি করানো হয়— কোন রোগ ছাড়া’ (আবূ দাঊদ, হা/৪১৭০; ফাৎহুল বারী, ১০/৩৭৬ পৃ.)। আলেমগণ এই হাদীছগুলো দিয়ে দলীল পেশ করেছেন যে, ভুরু উপড়ানো নিষিদ্ধ।

ভুরুর সীমানা নিয়ে ইবনু মানযূর (রাহিমাহুল্লাহ) বলেন,

“الحاجبان হচ্ছে অক্ষিদ্বয়ের উপরস্থ গোশত ও চুল সমেত হাড্ডিদ্বয়’। বহুবচনে حواجب। কারো কারো মতে, হাড্ডির উপর গজিয়ে ওঠা চুল। এই চুলকে এই নামে নামকরণ করা হয়েছে যেহেতু এটি চোখে সূর্যের রস্মি পড়তে বাধা দেয় (حاجب মানে বাধাদানকারী)’ (লিসানুল আরব, ১/২৯৮-২৯৯)।

আরবী ভাষায় ও মানুষের প্রচলনে এটাকে حاجب বা ভুরু বলা হয়। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, আপনি যে লোমের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, সেটি ভুরু-এর অধিভুক্ত। কারণ সেটি ভুরুর মূল চুল থেকে বিচ্ছিন্ন হলেও তদুপরি সেটি ভুরুর অধিভুক্ত। কেননা সেটি ভুরুর হাড্ডির এলাকায় গজিয়েছে। তাই এটি ভুরুর হাড্ডির বিধানই গ্রহণ করবে। নিদেনপক্ষে এর হুকুম হলো: যে বিষয়ে সংশয় অতি তীব্র সতর্কতাস্বরূপ সেটি ত্যাগ করা। বিশেষতঃ জমহুর আলেমের মাযহাব হলো: ভুরু ছাড়া চেহারার অন্য কোন চুল উপড়ানো নিষিদ্ধের মধ্যে পড়বে।


প্রশ্নকারী : সামিঊল ইসলাম, কুলপাড়া, রাজশাহী।





প্রশ্ন (৬) : জনৈক ব্যক্তি রাগের বশবর্তী হয়ে তার স্ত্রীকে বলে যে, আমার সাথে দেখা করলে কিংবা আমার সাথে কথা বললে ‘তুই আমার মা আর আমি তোর ছেলে’। তারা ভুল বুঝতে পেরে অনুতপ্ত। এক্ষণে তার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মক্কা বা মদীনায় কেউ মারা গেলে ক্বিয়ামতের দিন নিরাপদ অবস্থায় উঠবে এবং আমার শাফা‘আত তার জন্য ওয়াজিব হবে যাবে (ত্বাবারাণী কাবীর হা/৬১০৪)। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বহু ব্যবসায়ী খাবারে বিষাক্ত কেমিক্যাল বা ভেজাল মিশিয়ে ব্যবসা করছে। এদের পরিণাম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কাউকে বিদায় দেয়ার সময় কোন দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : তারাবীহর ছালাতে এক ব্যক্তি দু’বার দুই জায়গায় ইমামতি করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জোরপূর্বক ধর্ষণ করলে এক মহিলা গর্ভবতী হয় এবং অবৈধ বাচ্চা হয়, যার বাবার পরিচয় নেই। এদিকে অবৈধ সন্তান নাকি ইসলাম বিদ্বেষী হয়। আবার বাচ্চাকে হত্যা করাও যাবে না। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মোবাইল ব্যাংকিং বিকাশে কেউ হাযারে ২০ টাকা খরচ দিয়ে পাঠালে, টাকা তোলার পর একাউন্টে ২/৩ টাকা থেকে যায়, কোম্পানি পুরো ২০ টাকা কাটে না। এই অবশিষ্ট টাকা গ্রহণ হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জন্ম হওয়ার দুই দিন পরে মৃত্যুবরণ করলে তার জানাযার ছালাতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : যেসব দেশে রাত বা দিন ২৪ ঘণ্টারও বেশি সময়ে প্রলম্বিত, সেসব দেশে কিভাবে ছিয়াম পালন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : তাহাজ্জুদ ছালাত আদায়ের নিয়ম জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বিতর ছালাতে দু‘আ কুনুত কোন্ সময় পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যারা কোনো বিষয়ে সত্য জেনে তা জেনে বুঝে গোপন করে এবং এই ধারণা করে যে, তা প্রকাশ করলে সমাজে বিভ্রান্তি/ফিতনা হতে পারে তাদের বিধান কী? সত্যকে গোপন করে ইসলামের দাওয়াত দেয়া কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ