রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী ওযূর ফরয ছয়টি (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ৩/২৯৪ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১১/১৪২ পৃ.)। যথা :-
(১) ‘সম্পূর্ণ মুখমণ্ডল ভালভাবে ধৌত করা (কুলি করা, নাকে পানি দেয়া, ঝাড়া, দাড়ি খিলালসহ (শারহু মা‘আনিল আছার, ১/৩৩ পৃ.; আল-হাবিউল কাবীর, ১/১০৭; বিদায়াতুল মুজতাহিদ, ১/১১; আল-মুগনী, ১/৮৫ পৃ.;  আল-মাজমূঊ, ১/৩৭১ পৃ.)।
(২) হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৌত করা (আল-উম্ম, ১/৪০-৪১; শারহু মা‘আনিল আছার, ১/৩৩)।
(৩) (সিক্ত হস্তে) কানসহ মাথা মাসাহ করা (আল-হাবিউল কাবীর, ১/১১৪; আল-মুগনী, ১/৯২; তাফসীরে কুরতুবী, ৬/৮৩)।
(৪) দুই পা টাখনু পর্যন্ত ধৌত করা (আন-নিহায়াহ, ৪/১৭৮; আল-মুহাল্লা, ১/৩০১)। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা ছালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসাহ কর এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও...’ (সূরা আল-মায়িদাহ : ৬)।
(৫) তারতীব (التَّرتيب) ‘ক্রমধারা বা ধারাবাহিকতা’। অর্থাৎ কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত পদ্ধতি অনুসারে ধারাবাহিকভাবে পরস্পর ওযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলো ধৌত করা (আশ-শারহুল মুমতি‘, ১/১৮৯; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১১/১৪১)।
(৬) মুওয়ালাত (مُوَالَاة) অর্থাৎ ওযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলো অবিচ্ছিন্ন বা বিরতিহীনভাবে ধৌত করা, যাতে পরের অঙ্গ ধৌত করতে প্রথমটি শুকিয়ে না যায় (কুয়েতী ফিক্বহ বিশ্বকোষ, ৪৩/৩৫৫; আশ-শারহুল মুমতি‘, ১/১৯২; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ৩/২৯৪; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১১/১৪২ পৃ.)।

প্রশ্নকারী : মুহাম্মাদ আলাউদ্দীন, মোহনপুর, রাজশাহী।





প্রশ্ন (১১) : সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যে সমস্ত মুসলিম সেক্যুলার রাজনীতির সমর্থক বা কর্মী, তাদের সম্পর্কে আহলেহাদীছদের আকীদা কী হবে এবং তাদের সাথে সামাজিক সম্পর্ক কিভাবে মূল্যায়ন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আশূরার দিন সংঘটিত হওয়া কোন্ কোন্ ঘটনা ছহীহ ও প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জান্নাতের হূরগণ বলবে, نَحْنُ الْخَالِدَاتُ فَلَا نَبِيْدُ وَنَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَبْأَسُ وَنَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَسْخَطُ طُوْبَى لِمَنْ كَانَ لَنَا وَكُنَّا لَهُ ‘আমরা চিরদিন থাকব, কখনও ধ্বংস হব না। আমরা হামেশা সুখে-সানন্দে থাকব, কখনও দুঃখ-দুশ্চিন্তায় পতিত হবে না। আমরা সর্বদা সন্তুষ্ট থাকব, কখনও নাখোশ হব না। সুতরাং তাকে ধন্যবাদ, যার জন্য আমরা এবং আমাদের জন্য যিনি’ (তিরমিযী, হা/২৫৬৪; মিশকাত, হা/৫৬৪৯; বঙ্গানুবাদ মিশকাত, হা/৫৪০৭, ১০/১৫০ পৃ.) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : চর্মরোগে আক্রান্ত ব্যক্তি কি তায়াম্মুম করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বেকারত্ব দূর করা এবং রিযিক্বে বরকত হওয়ার জন্য কোন্ আমল করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কিছু উন্নত জাতের গরু আছে যা বাংলাদেশে পাওয়া যায় না। সেগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসে। একজন খামারি সীমান্ত পথে অবৈধভাবে এনে এই গরু বিক্রয় করছে। এটা জানার পরেও তা ক্রয় করা আমার জন্য বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): আব্দুল্লাহ ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে প্রশ্ন করা হয়, রাসূল (ﷺ)-এর ছাহাবীগণ কি হাসতেন? তিনি বলেন, ‘হ্যাঁ। তবে তাঁদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়ে বড়’ (আল-মাউসূ‘আতুল কুবরা, ৩১/১৯৩)। বর্ণনাটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি নিয়মিত ত্রিশ-চল্লিশ হাজার টাকার মধ্যে কুরবানী করি। এ বছর আমি কুরবানীর জন্য একটি গরু মানত করেছি। যখন গরুটি ক্রয় করেছিলাম তখন তার মূল্য ছিল ৩০,০০০ টাকা। কিন্ত বর্তমানে গরুটি অনেক মোটাতাজা হয়েছে, যার মূল্য এখন প্রায় দেড় লাখেরও বেশি। যদিও আমার সামর্থ্য এত না। এখন গরুটি বিক্রয় করে আমার সামর্থ্যরে মধ্যে অন্য প্রাণী কুরবানী করতে পারব কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈকা মহিলার বাসায় প্রত্যেক জুমু‘আর দিন ৭০ বছর বয়স্ক একজন মসজিদের ইমাম ছাহেব এসে কুরআনের আলোচনা পেশ করেন। এভাবে মহিলার ইমাম আলোচনা করতে পারবেন কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : তারাবীহর ছালাত কত রাক‘আত? কেউ ৮ রাক‘আত পড়ে, কেউ পড়ে ২০ রাক‘আত। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ভালো কথা না শুনলে কিংবা ছালাত আদায় না করলে নিজের আপন বোনকে ত্যাজ্য বোন করা যাবে কি? শরী‘আতে বোনকে ভাই কর্তৃক এবং ভাইকে বোন কর্তৃক ত্যাজ্য করার কোন বিধান আছে কি? পিতা-মাতা কি তাদের সন্তানকে ত্যাজ্য করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : নবীগণের দ্বারা কি অনিচ্ছাকৃত কাবীরা গুনাহ সংঘটিত হয়েছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ