রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : যে ছেলে বা মেয়ে দুধপান করেছে তার অন্যান্য ভাই অথবা বোনের সঙ্গে ঐ দুধমাতার ছেলে বা মেয়ের বিবাহ বন্ধনে সমস্যা নেই। কারণ স্তন্যপানের কারণে শুধু তার সঙ্গে দুধমাতার পরিবারের লোকজনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, অন্যান্য ভাই-বোনের সঙ্গে দুধমাতার ছেলে-মেয়ের কোনো সম্পর্ক নেই। স্তন্যপান সম্পর্কে একটি উপকারী কায়িদাহ বা মূলনীতি হল- যে ছেলে বা মেয়ে দুধপান করেছে তার পিতা-মাতা আছে, ভাই-বোন আছে, চাচা-ফুফু আছে, মামা-খালা আছে, এই সম্পর্কগুলো কিন্তু অবাধভাবে স্তন্যপানের কারণে প্রভাবিত হয় না। সুতরাং স্তন্যপানের প্রভাব শুধু তার এবং তার সন্তান-সন্ততিদের উপর প্রতিষ্ঠিত হয়। এছাড়া তার মূল সম্পর্ক, যেমন পিতা-মাতা, দাদা-দাদী ইত্যাদির উপর এর প্রভাব পড়ে না। অনুরূপভাবে তার পার্শ্বসম্পর্ক, যেমন ভাই-বোন, চাচা-ফুফু, মামা-খালা ইত্যাদির উপরেও এর কোন প্রভাব পড়ে না। সেই জন্য যদি আপনি কোন মহিলার স্তন্যপান করেন, তাহলে ঐ মহিলার ছেলে-মেয়েরা শুধু আপনার জন্যই হারাম হবে, পক্ষান্তরে আপনার ভাই-বোনের জন্য হালাল। কেননা সাধারণভাবে তাদের মধ্যে আর আপনার ভাই-বোনদের মধ্যে কোন সম্পর্ক নেই’ (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ১৮/৩৬১-৩৬২, ২১/৬৫ ও ২১/১২৭-১২৮; আল-লিক্বাউশ শাহরী ইবনে উছাইমীন, লিক্বা নং-১৭, মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২২/২৮৭ পৃ.)।

আর দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য কমপক্ষে পাঁচবার স্পষ্টাকারে পৃথক পৃথকভাবে স্তন্যপান করানো শর্ত (ছহীহ মুসলিম, হা/১৪৫২; নাসাঈ, হা/৩৩০৭)। আর এটা প্রমাণিত হওয়ার জন্য একজন নারী অথবা একজন পুরুষের সাক্ষ্যের ভিত্তিতেই দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে। অথবা শুধু দুধ পানকারিণীর সাক্ষ্য যথেষ্ট হবে (কাশশাফুল ক্বিনা‘, ৫/৪৫৬; মাত্বালিবু আওলান নূহা, ৫/৬১২)।


প্রশ্নকারী : আবু বকর সিদ্দীক, চাটখিল, নোয়াখালী।





প্রশ্ন (২৭) : কাবীরা গুনাহ করলে কি ছিয়াম নষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : যেকোন প্রয়োজনে যেকোন স্থানে দুই হাত তুলে দু‘আ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বর্তমানে বহু ঈদগাহে ছালাতের পূর্বেই মুছল্লীদের নিকট হতে ছাদাক্বাহ ও দানের টাকা কালেকশন করা হয়। এটা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমার মা-বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার কারণে কয়েক বছর আগে সে বাপের বাড়ি চলে যায়। আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম, যদি আমাকে নিয়ে সুখী হতে না পার তবে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। কিন্তু সে তা করেনি। এখন পর্যন্ত আমরা সংসার করে আসছি। আর সমস্যা হয়নি। প্রশ্ন হল, এভাবে বললে কি ত্বালাক্ব হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : তারাবীহর ছালাত কয় রাক‘আত? কেউ ৮ রাক‘আত পড়ে, কেউ পড়ে ২০ রাক‘আত। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : লায়লাতুল ক্বদরের দু‘আটি প্রত্যেক ফরয ছালাতের শেষে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বর্তমানে বিবাহ উপলক্ষে কনে পক্ষ বরকে সোনার আংটি উপহার দিয়ে থাকে এবং সে তা ব্যবহারও করে থাকে। ইসলামী শরী‘আতে এর অনুমোদন আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কা‘বা ঘর ত্বাওয়াফের সময় নিম্নের দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কুচা ও কাঁকড়া খাওয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ফেতনা-ফাসাদ যেভাবে ছড়িয়ে চরম আকার ধারণ করেছে এর থেকে বাঁচার জন্য কেউ কি মদীনাতে আশ্রয় নিতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হিজড়ারা জিনের সন্তান। এ দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : বেনামাজি কি (হিন্দুদের মত) বড় কাফের? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ