রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : মহিলারা পর্দাসহ মসজিদে গিয়ে ছালাত আদায় করতে পারে। কিন্তু বহু স্থানে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া হয় এবং মসজিদে ছালাত পড়াকে অপসন্দ করা হয়। অথচ এটা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাতের বিরোধিতা করার শামিল। সালেম ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, إِذَا اسْتَأْذَنَتْ أَحَدَكُمُ امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلَا يَمْنَعْهَا ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কারো স্ত্রী মসজিদে আসার অনুমতি চাইবে, তখন সে যেন তাকে নিষেধ না করে’ (ছহীহ বুখারী, হা/৮৭৩, ‘আযান’ অধ্যায়, অনুচ্ছেদ-১৬৬ এবং হা/৫২৩৮; ছহীহ মুসলিম, হা/৪৪২, ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৩০; মিশকাত, হা/১০৫৯; বঙ্গানুবাদ মিশকাত, হা/৯৯২, ৩/৪৭ পৃ.)। মহিলারা মসজিদে গিয়ে ছালাত আদায় করলে ইমামের নিকট থেকে সাউন্ড বক্সের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নিতে পারে। ছালাতের পদ্ধতি, গুরুত্ব, পারিবারিক আদর্শ, হালাল-হারাম ইত্যাদি সম্পর্কে আলোচনা শুনতে পারে। জুমু‘আর খুৎবায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নছীহত গ্রহণ করতে পারে। জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর খুৎবা শুনে সূরা ক্বাফ মুখস্থ করেছিলেন (ছহীহ মুসলিম, হা/৮৭২; মিশকাত, হা/১৪০৯; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩২৫, ৩/১৯৮ পৃ.)।
উল্লেখ্য, মহিলাদেরকে নিয়ে ঈদগাহে যাওয়ার ব্যাপারে জোরাল নির্দেশ এসেছে। এমনকি ঋতুবতী হলেও। তারা শুধু দু‘আ অর্থাৎ খুৎবা, তাসবীহ, তাকবীর, তাহলীলে শরীক হবে (ছহীহ বুখারী, হা/৯৭৫; ছহীহ মুসলিম, হা/৮৮৫; মিশকাত, হা/১৪২৯; ছহীহ বুখারী, হা/৩৫১; মিশকাত, হা/১৪৩১; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৪৭, ৩/২১১ পৃ.)।


প্রশ্নকারী : রুক্বাইয়া বিনতে আব্দুর রশীদ, সাতক্ষীরা।




প্রশ্ন (২৬) : ছহীহ হাদীছ মেনে চলার কারণে কলেজের অন্যান্য ছাত্রীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে এবং দ্বীনের দাওয়াতকে উপহাস করে। তাদের কাছ থেকে দূরে থাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : শিশু মৃত্যুবরণ করলে কি গোসল দিতে হবে ও তার জানাযার ছালাত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ যে খাবার খেয়েছেন, তার মধ্যে পেঁয়াজ ছিল অন্যতম। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : স্ত্রীকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার কথা বললে এবং শিরক-বিদ‘আত ছাড়তে বললে সে গালিগালাজ করে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ‘আরাফার দিনের মত শুক্রবারের দিনও কি আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পিতার পূর্বে সন্তান মারা গেলে ঐ সন্তানের সম্পদে পিতা অংশ পাবে কি? পিতার সম্পদে ঐ মৃত ব্যক্তির ছেলেরা অর্থাৎ নাতিরা কি অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : হাদীছে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআনে নিজের মত পেশ করবে সে জাহান্নামে যাবে। যুগ যুগ ধরে মুফাসসিরগণ কুরআনের তাফসীর করতে কুরআন, হাদীছ, ছাহাবী, তাবেঈদের উক্তির পাশাপাশি নিজ চিন্তা, গবেষণা ও মত প্রকাশ করেন। তাহলে হাদীছে নিজ মত প্রকাশ করা বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কী? কোন ব্যক্তির মাঝে যদি উক্ত বৈশিষ্ট্যসমূহের কোন একটি অনুপস্থিত থাকে, তাহলে সে কি মুক্তিপ্রাপ্ত দল হতে বের হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জুমু‘আর দিন অনেকে মুছল্লীদের খিচুড়ি খাওয়ায়। এর ফলে মসজিদে অনেক হৈচৈ হয়। মসজিদে এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ যদি ব্যাংক থেকে লোন নিয়ে জমি কিনে এবং তার উপর বাড়ি করে বাসা ভাড়া তুলে ইবাদত করে, তাহলে তার ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : যঈফ হাদীছ কি সর্বক্ষেত্রেই বর্জনীয়? কোন কোন ক্ষেত্রে যঈফ হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কা‘বা ঘর প্রথম কে নির্মাণ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ