রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : এভাবে ভুলক্রমে একবার বা দুইবার দুধ পান করলে দুধমাতা সাব্যস্ত হবে না। কারণ দুধমাতা সাব্যস্ত হওয়ার জন্য কমপক্ষে পাঁচবার স্পষ্টভাবে পৃথক পৃথকভাবে দুধ পান করানো শর্ত (রাওযাতুত্ব ত্বালিবীন, ৯/৭; মুগনী আল-মুহতাজ, ৩/৪১৬; আল-ইক্বনা‘, ৪/১২৬ পৃ.;  যাদুল মা‘আদ, ৫/৫১১; সুবুলুস সালাম, ২/৩১১ পৃ.)। ইমাম ইবনু কুদামাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আয়েশা, ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহুম), ইবনু যুবাইর, ‘আত্বা, ত্বাউস (রাহিমাহুমুল্লাহ) প্রমুখ থেকে এরকমই বর্ণিত হয়েছে (আল-মুগনী, ৮/১৭১-১৭৩ পৃ.)।  ইবনু হায্ম (রাহিমাহুল্লাহ) বলেন, পাঁচবারের কমে দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না এবং একটি অপরটি থেকে পৃথক হতে হবে বা পাঁচবার পৃথক পৃথকভাবে পান করাতে হবে (আল-মুহাল্লা, ১০/১৮৯ পৃ.)।

শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কোন বাচ্চা দু’বছর বয়সের মধ্যে কোন মহিলার স্তন থেকে পাঁচবার স্তন্যপান করে, তবেই ঐ মহিলা তার দুধমাতা হিসাবে সাব্যস্ত হবে’ (ফাতাওয়া আল-কুবরা, ৩/১৫৯-১৬৩; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩৪/৫৭ পৃ.)। ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) বলেন, ছহীহ বুখারী, মুওয়াত্তা মালিক ও মুসনাদে আহমাদ এ পাঁচবারের কথাই বর্ণিত হয়েছে। অতএব পাঁচবারের কমে দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না (নাইলুল আওত্বার, ৬/৩৬৭-৩৭৩ পৃ.; আস-সাইলুল জার্রার, পৃ. ৪৭১)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দুধপানের মাধ্যমে সম্পর্ক হারাম হওয়ার জন্য নির্দিষ্টভাবে পাঁচবার অথবা ততোধিক বার দুধ পান করা শর্ত এবং সেটা দু’বছরের মধ্যে হতে হবে’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২২/২৩৭-২৭৩ পৃ.)।

শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী কমপক্ষে পাঁচবার দুধপান করা অপরিহার্য’ (আশ-শারহুল মুমতি‘, ১২/১১২ পৃ.)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, কুরআনে এ আয়াতটি নাযিল হয়েছিল عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ ‘দশবার স্তন্যপানে হারাম সাব্যস্ত হয়’। অতঃপর তা মানসূখ বা রহিত হয়ে যায় خَمْسٍ مَعْلُومَاتٍ এর দ্বারা ‘পাঁচবার পান দ্বারা হারাম সাব্যস্ত হয়’। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন অথচ ঐ আয়াতটি কুরআনের আয়াত হিসাবে তিলাওয়াত করা হত’ (ছহীহ মুসলিম, হা/১৪৫২; তিরমিযী, হা/১১৫০)।


প্রশ্নকারী : সাইমা যামান, ঢাকা।





প্রশ্ন (২৮) : নবীগণের দ্বারা কি অনিচ্ছাকৃত কাবীরা গুনাহ সংঘটিত হয়েছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ (রাযিয়াল্লাহু আনহু) এর মাতৃভক্তি প্রসঙ্গ সমাজে একটি কাহিনী প্রচলিত আছে। এর সত্যতা কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কুনূতে নাযেলা নফল ছালাতে পড়া যাবে কি? এর নিয়মটা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হতে ছেঁটে নিতেন (তিরমিযী, হা/২৭৬২)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ব্যবসায়ে ক্রয়-বিক্রয়ের সময় শপথ করা যাবে কি? যদিও তা সত্য হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : বর্তমানে ছোট বাচ্চাদের পোশাক মানেই বিভিন্ন প্রাণীর কার্টুনযুক্ত পোশাক। এরূপ ছবি ও কার্টুনযুক্ত পোশাক বাচ্চাদের পরানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মানব সৃষ্টির ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেকেই বলে থাকেন, আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সমূলে ধ্বংস করেছেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাফের দেশে স্থায়ীভাবে বসবাস করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরবানী করার জন্য কি নিছাব পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত? পশু যব্হে না করে কুরবানীর উদ্দেশ্যে টাকা বিতরণ করলে বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬): গর্ভবতী মহিলা স্বপ্ন দেখেছে যে, যদি তার ছেলে সন্তান হয় তাহলে ছাগল, আর মেয়ে সন্তান হলে গরু যবেহ করে খাওয়াতে হবে। এক্ষণে তার জন্য করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈক ব্যক্তি হালাল ব্যবসা করে। উক্ত ব্যবসার সাথে একজন হারাম উপার্জনকারী অংশগ্রহণ করতে চায়। এ অবস্থায় তার সাথে এ ব্যবসা করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ