মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : শরী‘আতে মসজিদকে রক্ষণাবেক্ষণ করা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা বর্ণিত হয়েছে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, أَمَرَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِى الدُّوَرِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করতে, তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং তাতে সুগন্ধি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন’ (আবূ দাঊদ, হা/৪৫৫; তিরমিযী, হা/৫৯৪; সনদ ছহীহ, মিশকাত, হা/৭১৭)। সামুরা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি তাঁর ছেলের নিকট এ বলে চিঠি লেখেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে আমাদের এলাকায় মসজিদ বানানো এবং মসজিদের সংস্কার করা ও পবিত্র করার নির্দেশ দিতেন (আবূ দাঊদ, হা/৪৫৬, সনদ ছহীহ)। মসজিদকে পরিচ্ছন্ন রাখার কিছু উপায় রয়েছে। যেমন,

(ক) পেঁয়াজ-রসুন তথা দুর্গন্ধযুক্ত কোন কিছু খেয়ে মসজিদে না যাওয়া (ছহীহ বুখারী, হা/৮৫৩-৮৫৪)।
(খ) মসজিদে কফ না ফেলা। তবে যদি প্রয়োজন হয়, তাহলে কাপড়ে ফেলতে হবে (ছহীহ বুখারী, হা/১২১৩; ছহীহ মুসলিম, হা/৫৪৮; নাসাঈ, হা/৭২৫; ইবনু মাজাহ, হা/৭৬২)।
(গ) মুছল্লীর ডানে, বামে ও সামনে জুতা বা স্যান্ডেল না রাখা (আবূ দাঊদ, হা/৬৫৪; মিশকাত, হা/৭৬৭, সনদ হাসান ছহীহ)। (ঘ) মসজিদে থুথু না ফেলা (ছহীহ বুখারী, হা/৪১৫; ছহীহ মুসলিম, হা/৫৫২-৫৫৩; মিশকাত, হা/৭০৮)।


প্রশ্নকারী : আবুল কাশেম, রাজনগর, সাতক্ষীরা।




প্রশ্ন (১৮) : ছালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে মসজিদে আযান দেয়নি। এমতাবস্থায় বলা হয় যে, আযান শুনে ছালাত পড়তে হবে। এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ‘ইসলামিক নিউজ’ বা ‘মানবিক নিউজ’ টিভিতে বেপর্দা নারী পাঠ করছে- এমন ভিডিওতে লাইক দেয়া যাবে কি? ইনটেশন, নিউজ যেহেতু কল্যাণকর তাই সমর্থন জানিয়ে লাইক দেয়া হয়। এটা কি ঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কবর যিয়ারত করা যাবে কি? যিয়ারতে সঠিক নিয়ম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : যেসব দেশে রাত বা দিন ২৪ ঘণ্টারও বেশি সময়ে প্রলম্বিত, সেসব দেশে কিভাবে ছিয়াম পালন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য কোন্ দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : দাজ্জাল যখন বের হবে তখন কি মৃতদেরকেও জীবিত করা হবে, না শুধু জীবিতদের ওপরই প্রকাশিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ইয়াযীদ ইবনু মু‘আবিয়া সম্পর্কে কেমন ধারণা পোষণ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জনৈক বক্তা বলেন, রাসূল (ﷺ) নবজাতক অবস্থায় একদিন তাঁর মা বাড়ীর আঙ্গিনায় শুইয়ে রেখেছিলেন। অন্যদিকে তাঁর জন্মের পূর্বে তাঁর পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করাই মা আমিনার মন খারাপ ছিল। এমতাবস্থায় চাচা আবূ তালিব বলেন, আমি ঐ অবস্থায় লক্ষ্য করলাম যে, মুহাম্মাদ (ﷺ) যখন তার হাত ডানদিকে নিচ্ছে তখন চন্দ্র ডান দিকে যাচ্ছে, আর যখন হাত বাম দিকে যাচ্ছে তখন চন্দ্র বাম দিকে যাচ্ছে। আর যখন উভয় হাত নিজের দিকে টেনে নিচ্ছে, তখন চন্দ্রও তাঁর নিকটবর্তী হচ্ছে। নবুওয়াত প্রাপ্তির পর চাচা আবূ তালিব এ সম্পর্কে রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, জন্মের পূর্বে আমার পিতা মারা যাওয়ায় আমার মায়ের মন খারাপ ছিল। তাই ঐ সময়ের জন্য আল্লাহ তা‘আলা চন্দ্রকে আমার খেলনাস্বরূপ বানিয়ে দিয়েছিলেন। যাতে আমার আনন্দের কোন ঘাটতি না পড়ে’। উক্ত ঘটনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন্ তারিখে ই‘তিকাফে বসবে এবং কখন বের হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অমুসলিমদের নানা উৎসব যেমন পূজা, হ্যালোইন, ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি উপলক্ষে অনেক দোকানে বিশেষ ছাড় দেয়, এই সব ছাড় গ্রহণ করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হিবা কী ও কিভাবে সংঘটিত হয়? কোন্ ধরনের বস্তুতে হিবা শুদ্ধ হয়? হিবা এবং ছাদাক্বার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে গাধা, কুকুর ইত্যাদি বলে সম্বোধন করে থাকে। এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ