সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
উত্তর : সূদ দেয়া এবং নেয়া উভয়ই কাবীরা গুনাহ। সূদী ঋণ নিয়ে যে ব্যবসা হয়েছে সেটিও গর্হিত অন্যায়। তবে তওবার নিয়তে উক্ত এনজিও সংস্থার টাকা পরিশোধ করে ফেললে সেই ব্যবসাতে কোন সমস্যা নেই। এটা ঘটেছে একান্তই না জানার কারণে। আর এ অবস্থায় ফিরে আসলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ রাসূল (ﷺ) বলেন, إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِى الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوْا عَلَيْهِ ‘আল্লাহ্ আমার উম্মাতের অনিচ্ছাকৃত ত্রুটি ও ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তার সে কাজ যা সে করতে বাধ্য হয়েছে’ (ইবনু মাজাহ, হা/২০৪৫, সনদ হাসান)। সূদের এই পাপ থেকে সবারই বিরত থাকা আবশ্যক। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, الرِّبَا سَبْعُوْنَ حُوبًا، أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ ‘সূদের গুনাহর সত্তরটি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ (যেনা) করা’ (ইবনু মাজাহ, হা/২২৭৪; বায়হাক্বী, হা/৫১৩১; মুস্তাদরাক আলাছ ছহীহাইন, হা/২২৫৯)। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُوْكِلَهُ وَشَاهِدَيْهِ وَكَاتِبَهُ ‘রাসূলুল্লাহ (ﷺ) সূদখোর, সূদদাতা সূদের সাক্ষীদ্বয় ও সূদের (চুক্তি বা হিসাব) লেখককে অভিসম্পাত করেছেন’ (তিরমিযী, হা/১২০৬; ছহীহ মুসলিম, হা/১৫৯৮)।


প্রশ্নকারী : শিমুল, জয়পুরহাট।




প্রশ্ন (১৯) : বাচ্চাদের পেশাব করা কাপড় দিয়ে কি ছালাত আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জুম‘আর দিন চুপ থেকে খুত্ববাহ শুনলে ৭ কোটি ৭ লক্ষ ৭০ হাযার নেকী হবে। উক্ত ফযীলত কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইসলামে কেন ছবি, মূর্তি ও ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : সূদভিত্তিক ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করা কি জায়েয? উল্লেখ্য, আমি সচ্ছল পরিবারের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপর বৃত্তির জন্য ডাক পেয়েছি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বিভিন্ন এলাকায় মানুষ মারা গেলে বাড়ি থেকে জানাযার স্থানে নেয়ার সময় চল্লিশ কদম পর্যন্ত গণনা করা হয়। প্রতি দশ কদম পর পর খাটিয়া বহনকারী লোকদের পরিবর্তন করা হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : যারা ছিয়াম পালন করে না তাদেরকে ফিতরা আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): সেবামূলক হাসপাতালে অথবা শিশু ক্যান্সার হাসপাতালে যাকাতের অর্থ প্রদান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কোঁকা কোলা কিংবা এমন পণ্য যা মুসলিমদের সাথে যুদ্ধরত দেশের তৈরি, অথচ তা সরকার বয়কট করতে বলে না, তা কী ব্যক্তিগতভাবে কিংবা সামাজিকভাবে বর্জন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : খুলা ত্বালাক্বের কোন ইদ্দত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : শরী‘আতে শরীরে ট্যাটু করা হারাম। কিন্তু ভিটিলিগো বা শ্বেত রোগের চিকিৎসা হিসাবে ট্যাটুর মত করে কালার করা হয়; যা ত্বকের পূর্বের রং ফিরিয়ে আনে। এমতাবস্থায় শ্বেত রোগ থেকে মুক্তির জন্য এমনটি করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : যদি আমি আমার বাবার হারাম টাকা ব্যবহার করি। আর লাভের পর আমি টাকা ফেরত দিই অথবা গরীবদের দান করি, তাহলে কি এটা হালাল হবে? যদিও টাকা নেয়ার আর কোন বিকল্প নেই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : মানুষ মারা যাওয়ার পর ঢেকে দেয়া হয় কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ