রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ঘরের দরজা-জানালা বন্ধ রাখার বিধান বাচ্চা জন্ম গ্রহণের সঙ্গে সম্পর্কিত নয়, বরং তা সর্বদা পালনীয় বিষয়। জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘রাত্রি যখন ঘনীভূত হবে অথবা তোমরা যখন সন্ধ্যায় উপনীত হবে, তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখবে। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। অতঃপর রাত্রির কিছু অংশ অতিবাহিত হলে তাদের ছেড়ে দিতে পার এবং আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাগুলো বন্ধ করে রাখ। কেননা শয়তান কোন বন্ধ দরজা খুলতে পারে না এবং আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের মশকসমূহের মুখ বেঁধে রাখবে। আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের পাত্রগুলো আবৃত রাখবে, কমপক্ষে তার উপর একটি কাঠিও রেখে দেবে। আর তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে’ (ছহীহ বুখারী, হা/৩২৮০, ৩৩০৪, ৩৩১৬, ৫৬২৩, ৫৬২৪, ৬২৯৫, ৬২৯৬)। অন্যত্র রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

لَا تُرْسِلُوْا فَوَاشِيَكُمْ وَصِبْيَانَكُمْ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ فَإِنَّ الشَّيَاطِيْنَ تَنْبَعِثُ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ.‏

‘তোমরা তোমাদের গৃহপালিত জন্তু এবং সন্তান-সন্ততিদেরকে সূর্যাস্তের সময় বাহির হতে দিবে না যতক্ষণ না এশার কালো অন্ধকার দূরীভূত হয়। কারণ সূর্যাস্তের পর থেকে এশার কালো অন্ধকার অতিবাহিত হওয়া পর্যন্ত শয়তান বিচরণ করতে থাকে’ (ছহীহ মুসলিম, হা/২০১৩; মুসনাদে আহমাদ, হা/১৫১৩৭, ১৫২৫৬; ছহীহুল জামে‘, হা/৭২৭৮)।


প্রশ্নকারী : কাওছার আহমাদ, নারায়ণগঞ্জ।





প্রশ্ন (৫০) : বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মূল জামা‘আতের পর ছালাত আদায়ের সময় ইক্বামত দিয়ে শুরু করায় মসজিদের খাদিম বলেন যে, মূল জামা‘আত হয়ে গেলে পরে ইক্বামত দেয়া যাবে না। তার উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ছালাতের মাঝে ভুলে এক পাশে সালাম দিলে, পরে মনে আসলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কখন রসিকতা করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নিম্নের দু‘আটি পড়া যাবে কি?-  يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِى لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমি এক ছাত্রকে মসজিদের ভিতর গণিত ও পদার্থ পড়ায়। প্রশ্ন হল, মসজিদের ভিতরে এই বিষয়গুলো পড়ানো কি মসজিদের আদবের খেলাপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছাদাক্বাতুল ফিতর মিসকীনকে দিতে হবে। এই মিসকীন বলতে কাকে বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : স্ত্রীকে নিয়ে রাতে হাঁটা রাসূল (ﷺ)-এর সুন্নাহ। কিন্তু দাদি-নানিদের মুখে প্রচলিত আছে বিয়ের পরে ৬/১২/১৮ মাস গায়ের একটা গন্ধ থাকে। যার ফলে নতুন জামাই বৌ রাতে বাইরে যাতায়াত ঠিক নয়। এতে জীন ক্ষতি করে। এই কথাটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মসজিদের পশ্চিম দেওয়ালে ডিজিটাল ঘড়ি লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) শস্যের যাকাত কখন ফরয হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমাদের এলাকায় কিছু মানুষকে হাই উঠলে ‘লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে থাকে। এরূপ বলার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কারো জন্য দু‘আ করার পর তাকে জানানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সব ফিদইয়া একজন মিসকীনকে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ