রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : ওযূ করা যাবে। এ সময় অপবিত্র কাপড় পরে থাকলে ওযূর কোন ক্ষতি হবে না। তবে ছালাতের পূর্বে অবশ্যই পবিত্র কাপড় পরিধান করতে হবে। কেননা ছালাতের জন্য পবিত্রতা (শরীর, কাপড় ও ছালাতের স্থান) পূর্ব শর্ত। উল্লেখ্য যে, কাপড় পরিবর্তন করার কারণে ওযূ ভঙ্গ হবে না- সতর খুলে গেলেও। তবে সতর্ক থাকতে হবে লজ্জাস্থানে যেন সরাসরি হাত না লাগে। কারণ ওযূ নষ্ট হয়ে যেতে পারে। এ বিষয়ে দ্বিমত থাকলেও এটি অধিক বিশুদ্ধ মত। রাসূল (ﷺ) বলেছেন, إِذَا أَفْضَى أَحَدُكُمْ بِيَدِهِ إِلَىْ ذَكَرِهِ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهَا شَيْءٌ فَلْيَتَوَضَّأْ ‘যখন তোমাদের কেউ নিজ পুরুষাঙ্গের প্রতি হাত বাড়াবে তখন যদি উভয়ের মধ্যে কোন আড় না থাকে, তাহলে সে যেন ওযূ করে (মুসনাদুশ শাফেঈ হা/৮৮; দারাকুৎনী হা/৬; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ,হা/১২৩৫)। অন্যত্র রাসূল (ﷺ) বলেন, مَنْ مَسَّ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ وَأَيُّمَا امْرَأَةٍ مَسَّتْ فَرْجَهَا فَلْتَتَوَضَّأْ ‘যে ব্যক্তি তার লিঙ্গ স্পর্শ করবে, সে যেন ওযূ করে এবং কোন মহিলা যদি তার লজ্জাস্থান স্পর্শ করে তাহলে সে যেন ওযূ করে’ (মুসনাদে আহমাদ, হা/৭০৭৬, সনদ হাসান)।

প্রশ্নকারী : আবূ বকর ছিদ্দীক্ব, রাজশাহী।





প্রশ্ন (৮) : মাসজিদের পার্শ্ব ঘেষে কবরস্থান রয়েছে। জমির মালিককে বললেও কোন গুরুত্ব দিচ্ছে না। পরে কবরস্থান ও মসজিদের মাঝে নেটের বেড়া দিয়েছে। এটা কি যথেষ্ট হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : উঠাবাসা করতে সমস্যা হয় কিন্তু দাঁড়িয়ে থাকতে ও হাঁটতে কোন সমস্যা হয় না। বাজারেও হেঁটে বেড়ানো যায় কিন্তু মসজিদে ছালাতের সময় চেয়ার কিংবা টুলে বসে ছালাত আদায় করতে হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : দুগ্ধদানকারিণী মা ছিয়াম ভঙ্গ করতে পারবে কি? ভঙ্গ করলে কখন তা পূরণ করবে, না-কি ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ডাক্তাররা বলে থাকে চিপস, জুস, চকলেট, সাদা চিনি শরীর এর জন্য ক্ষতিকর। এখন প্রশ্ন হলো এই গুলা বিক্রি করা জায়েয কিনা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আমি একজন নার্স, মাঝে মধ্যে কোন কোন রোগী আমাকে খুশি হয়ে ১০০ বা ২০০ টাকা দেয়, আবার কখনো খাবার খেতে দেয়, এই টাকা ও খাবার গ্রহণ করা কি ঘুষ বা হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): হাঁটুর উপর কাপড় উঠালে কি ওযূ নষ্ট হবে? আর ওযূ করে খাবার খেয়ে কি ছালাতে দাঁড়ানো যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীগণের আমীন বলতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : একজন মুসলিম ব্যক্তি ছিয়ামের পরিবর্তে কখন ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কুরআনের হাফিয ১০/৭০ জনের জন্য সুপারিশ করবে এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, গান বাজানোর সাউন্ডবক্স, কম্পিউটার, ক্যামেরা, স্মার্ট মোবাইল ইত্যাদি সার্ভিসিং বা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অনেকে জ্বর এবং যাবতীয় বেদনার জন্য নিম্নের দু‘আটি আমল করেন- بِسْمِ اللهِ الْكَبِيْرِ أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَّمِنْ شَرِّ حَرِّ النَّارِ  ‘মহান আল্লাহ্র নামে, মর্যাদাবান আল্লাহ্র নিকট আশ্রয় চাচ্ছি সমস্ত রক্তপূর্ণ শিরার অপকার হতে এবং জাহান্নামের উত্তাপ হতে’। এই দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ব্যাংকে টাকা থাকায় সেখান থেকে কিছু সূদের টাকা হয়েছে, সে টাকা কাদেরকে দিতে হবে? নিজ ভাগিনা ঋণগ্রস্ত হওয়ায় তার ঋণ পরিশোধ করার জন্য উক্ত টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ