বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
উত্তর : গর্ভবতী ও দুধ পানকারীণির যদি ছিয়াম রাখার কারণে তার ও বাচ্চার ক্ষতি হয়, তাহলে ছিয়াম ছেড়ে দিবে। তবে যদি এমন হয় যে, সে শুধু বাচ্চার ক্ষতির কারণে ছিয়াম ছেড়ে দিয়েছে তার ক্ষতির কারণে নয়, তাহলে ছিয়ামের ক্বাযা আদায় করতে হবে এবং সাথে সাথে একজন করে মিসকীন খাওয়াতে হবে। আর যদি তার নিজের ক্ষতির কারণে হয়, তাহলে ছিয়াম ক্বাযা আদায় করলেই যথেষ্ট হয়ে যবে। এটা এ কারণে যে, গর্ভবতী এবং দুধ পানকারীণি আল্লাহ তা‘আলার নিম্নোক্ত বাণীর অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা বলেন, وَ عَلَی الَّذِیۡنَ یُطِیۡقُوۡنَہٗ فِدۡیَۃٌ طَعَامُ مِسۡکِیۡنٍ ‘আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদয়া- একজন মিসকীনকে খাবার প্রদান করা’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৪)।

ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘গর্ভবতী ও দুধ পানকারিনী এর অন্তর্ভুক্ত হবে, যখন তারা নিজেদের উপর অথবা তাদের সন্তানদের উপর ক্ষতির আশঙ্কা করবে’ (তাফসীর ইবনু কাছীর, ১ম খণ্ড, পৃ. ৫০১)। ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘গর্ভবতী যদি তার বাচ্চার উপর ক্ষতির আশঙ্কা করে, তাহলে সে ছিয়াম ছেড়ে দিবে এবং প্রতিদিনের পরিবর্তে একদিন করে ক্বাযা আদায় করবে এবং মিসকীনকে এক রোতল রুটি খাওয়াবে’ (মাজমূঊ ফাতাওয়া, ২৫তম খণ্ড, পৃ. ৩১৮)।


প্রশ্নকারী : জান্নাতুন আলেয়া, রাজশাহী।





প্রশ্ন (৬): কোন্ কোন্ সময় ছালাত আদায় করা যায় না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : বর্তমানে স্পোর্টসের দোকানগুলোতে এবং যুবকদের মধ্যে ইউরোপীয় জাতীয় দল ও ক্লাবগুলোর নামযুক্ত জার্সি পরার প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব ক্লাবের কিছু লোগোতে ক্রস (খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক)ও রয়েছে। যদি এসব জার্সি বিক্রি বন্ধ করি, তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হব, এমনকি দোকান বন্ধ করে দিতে হতে পারে। তবে আমরা হালাল উপার্জনের ব্যাপারে অত্যন্ত সচেতন। অতএব নিম্নলিখিত বিষয়গুলোর হুকুম শরী‘আতের আলোকে কী হবে? (১) ইউরোপীয় ক্লাবের জার্সি কেনা, বিক্রি করা ও পরিধান করার হুকুম কী? খেলোয়াড়ের নাম লেখা থাকলে তা পরে ছালাত পড়া যাবে কি? (২) যেসব জার্সিতে নাম নেই, কেবল নম্বর আছে, সেগুলো বিক্রি করার হুকুম কী? (৩) যেসব জার্সিতে নাম বা নম্বর কিছুই নেই, সেগুলো বিক্রি করার হুকুম কী? (৪) যেসব জার্সির লোগো থেকে ক্রস মুছে ফেলা হয়েছে, সেগুলো বিক্রির হুকুম কী? (৫) এটি কি “عمت به البلوى” (সর্বব্যাপী সাধারণ বিপদ) হিসাবে গণ্য হবে? (৬) যদি এসব জার্সি বিক্রি করা বৈধ না হয়, তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মহিলারা কি তারাবীহর ছালাত আদায় করতে পারবে? তারা বাসায় পড়বে না-কি মসজিদে গিয়ে পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যারা সরকারী এবং বেসরকারী ভাবে বিদেশে (অমুসলিম দেশে) চাকরীর উদ্দেশ্যে যেতে চায়, তাদেরকে সেই দেশের ভাষা শেখানো এবং কাগজপত্র প্রস্তুতির বিনিময়ে টাকা নেয়া জায়েয হবে কি? উল্লেখ্য, আমরা কাউকে উৎসাহিত করছি না। শুধু যারা আগ্রহী তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কেউ যদি এই বলে মানত করে থাকে যে, কোন একটা কাজে সফল হলে সে আল্লাহর শুকরিয়া উদ্দেশ্যে ১০০ রাক‘আত নফল ছালাত পড়বে। সেটা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হালাল ১০ টাকা ধার করে একটা কলম কিনে হারাম টাকা দিয়ে ধার পরিশোধ করলে ক্রয়কৃত কলমটি কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : নবী-রাসূল, ছাহাবায়ে কেরামের বিভিন্ন ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মাগরিবের সময় দরজা বন্ধ না রাখলে ঘরে জিন ও শয়তান প্রবেশ করে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : সূদী ব্যাংকে চাকুরী করে সেই টাকা দিয়ে ইফতারী খাওয়ানো এবং কাউকে গিফট দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : গর্ভধারণের প্রথম মাসগুলোতে (১/৩) রূহ ফুঁকে দেয়ার পূর্বে গর্ভপাত করার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : প্রথম স্ত্রী ইন্তিকালের পর তার গহনা দিয়ে দ্বিতীয় স্ত্রীর মোহর আদায় করা কিংবা হাদিয়া দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কা‘বা গৃহের হাজারে আসওয়াদ কি জান্নাতের পাথর? এটি কালো কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ