রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : নবী করীম (ﷺ) প্রত্যেক রামাযানে দশ দিনের ই‘তিকাফ করতেন। রাসূল (ﷺ) একুশের রাত্রী জাগরণের পর ফরয ছালাত শেষে নির্ধারিত তাঁবুতে প্রবেশ করতেন (ছহীহ বুখারী, হা/২০৪১)। যে বছর তিনি ইন্তিকাল করেন সে বছর তিনি ২০ দিন ই‘তিকাফ করেছিলেন (ছহীহ বুখারী, হা/২০৪৪, ৪৯৯৮)। তাঁর মৃত্যু পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর স্ত্রীগণও সে দিনগুলোতে ই‘তিকাফ করতেন (ছহীহ বুখারী, হা/২০২৫; ছহীহ মুসলিম, হা/১১৭১, ১১৭২)। অর্থাৎ ২য় হিজরীতে ছিয়াম ফরয হওয়ার পর থেকে ১১ হিজরীতে মৃত্যুবরণের পূর্ব পর্যন্ত ৯ বছর যাবৎ রাসূল (ﷺ) সকল রামাযানেই শেষ দশকে ই‘তিকাফ করেছেন। মৃত্যুর বছর জীবনের শেষ রামাযানে তিনি ২০ দিন ই‘তিকাফ করেন। শুধু এক বছর স্ত্রীদের উপর ক্রুদ্ধ হয়ে তিনি ই‘তিকাফ করেননি। কিন্তু রামাযানের পরেই শাওয়াল মাসে তার ক্বাযা করেছিলেন (ছহীহ বুখারী, হা/২০৪১, ২০৪৫, ২০৩৪)। জীবনের শেষ বছর বিশ দিন ই‘তিকাফ করার কয়েকটি কারণ বর্ণনা করা হয়েছে। যেমন, 
১- প্রতি রমাযানে জিবরীল (আলাইহিস সালাম) একবার কুরআন শুনাতেন। কিন্তু যে বছর তিনি মারা যান সে বছর দু’বার কুরআন শুনানোর কারণে ২০ দিন ই‘তিকাফ করেন।
২- তিনি বেশি আমল করার মাধ্যমে আল্লাহর অধিক নৈকট্য লাভ করতে চেয়েছিলেন।
৩- কারো মতে, তিনি ৮ম হিজরীতে মক্কা বিজয়ের সফরকালে ই‘তিকাফ করতে সক্ষম হননি। ফলে তার ক্বাযা স্বরূপ পরবর্তী রামাযানে তিনি ২০ দিন ই‘তিকাফ করেছিলেন (হাকীম, হা/১৬০২; ছহীহ ইবনু খুয়ায়মাহ, হা/২২২৬, সনদ ছহীহ)।

নবী করীম (ﷺ) ছোট আকৃতির তাঁবু পাতার নির্দেশ দিতেন। মসজিদে তার জন্য এটি পাতা হত (ছহীহ মুসলিম, (১১৬৭)। ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘এ সবকিছু করেছেন যাতে করে ই‘তিকাফের উদ্দেশ্য ও প্রাণ হাছিল হয়। এটি ছিল অজ্ঞ লোকেরা যা করে তথা ই‘তিকাফকে মেলামেশা ও সাক্ষাৎপ্রার্থীদের সাক্ষাৎস্থল হিসাবে গ্রহণ করা এবং তাদের মাঝে খোশ আলাপ জুড়ে দেয়ার এ সবের সম্পূর্ণ বিপরীত। এ ধরণের ই‘তিকাফের একটি রূপ আর নবী করীমর (ﷺ)-এর ই‘তিকাফের আরেকটি রূপ’ (যাদুল মা‘আদ, ২/৯০ পৃ.)। তিনি সারাক্ষণ মসজিদে অবস্থান করতেন। শুধু প্রাকৃতিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতেন না (ছহীহ বুখারী, হা/২০২৯; ছহীহ মুসলিম, হা/২৯৭)। ই‘তিকাফ অবস্থায় নবী করীম (ﷺ) পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করে চলতেন। তিনি আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর কামরার দিকে মাথা ঢুকিয়ে দিতেন। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) তাঁর মাথা ধুয়ে চিরুনি করে দিতেন (ছহীহ বুখারী, হা/২০২৮; ছহীহ মুসলিম, হা/২৯৮)। এমনকি মাথা ধুয়েও দিতেন (ছহীহ বুখারী, হা/৩০১, ২০৩১; ছহীহ মুসলিম, হা/২৯৭)।

নবী করীম (ﷺ) ইতিকাফে থাকাবস্থায় কোন রোগী দেখতে যেতেন না, কোন জানাযায় শরীক হতেন না। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘ই‘তিকাফকারীর জন্য সুন্নত হল- রোগী দেখতে না যাওয়া, জানাযার ছালাতে না যাওয়া, কোন নারীকে স্পর্শ না করা ও মেলামেশা না করা এবং একান্ত যে প্রয়োজনে বের না হলে নয়; এমন প্রয়োজন ছাড়া বের না হওয়া’ (আবূ দাঊদ, হা/২৪৭৩, সনদ ছহীহ)। ‘কোন নারীকে স্পর্শ না করা ও মেলামেশা না করা’-এর দ্বারা আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) সহবাস বুঝাতে চেয়েছেন (নাইলুল আওত্বার, ৪/৩৫৭ পৃ.)। অতএব নবী করীম (ﷺ)-এর ই‘তিকাফ ছিল সহজতা ও কাঠিন্যবিহীন। গোটা সময় ছিল আল্লাহর যিকির, তাঁর ইবাদত ও লাইলাতুল ক্বদরের সন্ধানে মশগুল (বিস্তারিত দ্র. : ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৬৫৮; যাদুল মা‘আদ, ২/৯০)।

প্রশ্নকারী : মেছবাহুল ইসলাম, নারায়গঞ্জ।





প্রশ্ন (২৭) : মোবাইল দিয়ে ছবি তুলা কি জায়েয? কোন মহিলা ফেইসবুকে ছবি এমনকি পর্দাওয়ালা ছবিও দিতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : রাসূল (ﷺ) তাঁর মায়ের কবরের পার্শ্বে গিয়ে আল্লাহর কাছে দু‘আ করলে আল্লাহ তাকে জীবিত করে দেন। অতঃপর রাসূল (ﷺ)-এর উপরে ঈমান আনেন মর্মে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত হাদীছ কি ছহীহ? অনুরূপভাবে নবীজীর ‘পিতা-মাতা’ উভয়ের ঈমান আনার যে বর্ণনা প্রচলিত আছে, সেগুলো ছহীহ কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মুসলিম রুক্বইয়্যাহকারী কি কোন অমুসলিম রোগীকে রুক্বইয়্যাহ করতে পারে এবং কোন বিধর্মীর কাছে থেকে কি রুক্বইয়্যাহ নেয়া যাবে, যদি তার পদ্ধতি সঠিক হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আরবী সফর মাসকে কেন্দ্র করে প্রচলিত কুসংস্কার ও বিদ‘আতগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মাগরিবের আযানের পর সুন্নাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমি একটা প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। সেখানে ভ্যান, রিকশা অথবা অটোতে করে মাল ডেলিভারী দেয়। কোম্পানী আমাকে ভ্যান ভাড়ার জন্য ১৫০ টাকা আর রিকশা ভাড়ার জন্য ৫০ টাকা দেয়। কোম্পানী কিন্তু আমার কাজের জন্য বেতনও প্রদান করে। তাহলে কি আমি ঐ টাকার থেকে কম খরচ করে অবশিষ্ট টাকা আমি নিতে পারবো কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘ওয়াহদাতুল ওজূদ’ বা সবকিছুতে আল্লাহর উপস্থিতি বলতে কী বুঝায়? এর উপর কোন মুসলিম বিশ্বাস করতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : পায়ের লোম অতিরিক্ত বড় হলে কেটে ফেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জনৈক লেখক তার বইয়ে লিখেছেন যে, আশূরার দিনেই আদম (আলাইহিস সালাম)-এর তাওবা কবুল হয়েছে, নূহ (আলাইহিস সালাম)-এর নৌকা যেদিন জূদী পাহাড়ে থেমেছিল, এই দিনেই ইউনুস (আলাইহিস সালাম)-এর দু‘আ কবুল হয়েছিল। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নারীদের ক্যারিয়ার গঠনে ইসলাম কি বাধা দেয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : এশার ছালাত কখন আদায় করা উত্তম? আউয়াল ওয়াক্তে, না-কি দেরিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জনৈকা মেয়ে সালাফী মানহাজের অনুসারী। কিন্তু পিতা-মাতা পীরের মুরীদ এবং প্রকাশ্য শিরকের সাথে জড়িত। তারা এমন ছেলের সাথে বিয়ে দিতে চায় যে ছালাতও আদায় করে না, তার মধ্যে দ্বীনের কিছুই নেই। শুধু টাকা-পয়সার জন্য বিয়ে দিতে চায়। মেয়েটি এমন ছেলের সাথে বিবাহে রাযী নয়। অন্যদিকে মেয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ