মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : নিঃসন্দেহে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সদাচরণ করা প্রত্যেকের উপর অপরিহার্য। একবার নবী (ﷺ) বলছিলেন, আল্লাহর শপথ! সে ব্যক্তি মুমিন নয়। এ কথা তিনি তিনবার বললেন। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কে সে ব্যক্তি? তিনি বললেন, যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না’ (ছহীহ বুখারী, হা/৬০১৬; ছহীহ মুসলিম, হা/৪৬)। অন্যত্র তিনি বলেন,  ‘যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে জ্বালাতন না করে’ (ছহীহ বুখারী, হা/৬০১৮, ৫১৮৫; ছহীহ মুসলিম, হা/৪৭)। তিনি আরো বলছিলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে’ (ছহীহ বুখারী, হা/৬০১৯, ৬১৩৫, ৬৪৭৬; ছহীহ মুসলিম, হা/৪৮)।

আর প্রতিবেশী যদি সত্যিই উম্মাদ, পাগল ও মানসিক ভারসাম্যহীন হয় এবং যেকোন সময় গুরুতর বিপদ ঘটানোর আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি নিন্মোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন।
১- আল্লাহ তা‘আলার নিকট মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাওয়া: রাসূল (ﷺ) দু‘আ করতেন,

اَللَّهُمَّ إنّيْ أَعُوْذُ بِكَ مِنْ يَوْمِ السُّوْءِ، وَمِنْ لَيْلَةِ السُّوْءِ، وَمِنْ سَاعَةِ السُّوْءِ، وَمِنْ صَاحِبِ السُّوْءِ، وَمِنْ جَارِ السُّوْءِ فيْ دَارِ الْمُقامَةِ

‘হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকট মন্দ দিন, মন্দ রাত, মন্দ সময়, অসৎ সঙ্গী এবং স্থায়ী আবাসস্থলে অসৎ প্রতিবেশী হতে আশ্রয় প্রার্থনা করছি’ (ছহীহুল জামি‘, হা/১২৯৯)। অন্যত্র এসেছে,

اَللَّهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ؛ فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ

‘হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকট স্থায়ী আবাসস্থলে অসৎ প্রতিবেশী থেকে আশ্রয় চাচ্ছি, যেহেতু অস্থায়ী আবাসস্থলের প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে’ (নাসাঈ, হা/৫৫০২; সিলসিলা ছহীহাহ, হা/৩৯৪৩; ছহীহ আদাবিল মুফরাদ, হা/৮৬)।
২- চিকিৎসার ব্যবস্থা করা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সংশোধনী ‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮, (২০১৮ সনের ৬০ নং আইন) অনুযায়ী আপনি আপনার ঐ মানসিক ভারসাম্যহীন প্রতিবেশীর পরিবারের সঙ্গে কথা বলে তার মানসিক অসুস্থতার চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করুন। এই আইন অনুযায়ী মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য সেবা প্রদান, মর্যাদার সুরক্ষা, সম্পত্তির অধিকার ও পুনর্বাসন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করবার দায়িত্ব সরকারের। পরিবার অসম্মতি প্রকাশ করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসুন এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করুন।


প্রশ্নকারী : মুহাম্মাদ হানিফ খান, চট্টগ্রাম।





প্রশ্ন (৯) : কেমন ব্যক্তি চাঁদ দেখার সাক্ষী দিলে ছিয়াম রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : পড়াশুনার কারণে বাইরে থাকার সুবাদে অনেক সময় একাকী থাকতে হয়। শরী‘আতের দৃষ্টিতে এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আমি একজন প্রবাসী। গত পাঁচ বছর যাবৎ কয়েকটি দেশ হয়ে এখন আমি ইতালিতে বসবাস করি এবং আমার প্রয়োজনীয় সব কাগজ-পত্রও আছে। এটি যেহেতু অমুসলিম প্রধান দেশ, তাই আমার কিছু জিজ্ঞাসা রয়েছে, যা নিম্নোক্ত: (১) উন্নত জীবন-যাপনে জন্য কোন মুসলিম কি অমুসলিম প্রধান দেশে বসবাস করতে পারবে? এক্ষেত্রে পরিবার বা নিজস্ব চাহিদা পূরণ, দারিদ্রতা, দেশে চাকরি সংকট ইত্যাদি নানা অযুহাত দিয়ে এটাকে কি জায়েয করার কোন সুযোগ আছে? (২) যদি অমুসলিম প্রধান দেশে বসবাস জায়েয না হয়, তাহলে সেখানের আয়ের ব্যাপারে ইসলাম কী বলে? সেখানকার উপার্জন হালাল, না-কি হারাম? (৩) এই টাকা খেয়ে আমি বা আমার পরিবার ইবাদত করলে তা-কি কবুল হবে? (৪) আমি একজন মুসলিম হওয়ায় আমার কাছে দ্বীন পালন করা বড়, না-কি পার্থিব জীবনকে উন্নত বা ভালোভাবে বাঁচার চেষ্টা করা দরকার? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ‘যে ব্যক্তি জুম‘আর দিনে আমার উপর ৮০ বার দরূদ পাঠ করবে আল্লাহ তার ৮০ বছরের পাপ ক্ষমা করে দিবেন’ মর্মে প্রচলিত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): সারা বছর যোহরের ছালাতের সময় হয় ১১:৫০ থেকে সর্বোচ্চ ১২:১৮ মিনিটের মধ্যে। কিন্তু অধিকাংশ আহলেহাদীছ মসজিদে ১২:৫০ বা ১টায় আযান দিয়ে ছালাত আদায় করা হয়। প্রশ্ন হল- এই সময়ে ছালাত আদায় করলে আওয়াল ওয়াক্ত থাকবে কি বা আওয়াল ওয়াক্তের ফযীলত পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হুমায়ন আহমেদ রচিত উপন্যাস পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জনৈক সরকারী কর্মচারীর ধারণা হল- সরকারী চাকরি করা তাক্বওয়ার খেলাফ এবং ত্বাগূতের অনুসরণ করতে হয়। এজন্য অন্য কোথাও চাকরি করা বা ব্যবসা করা ভাল। এমন ধারণা পোষণ করা সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ভবনের দ্বিতীয় তলায় মসজিদ। নিচতলায় রংয়ের গুদাম, মসজিদের টয়লেট এবং ওযূখানা। দ্বিতীয় তলায় মসজিদের মিম্বার বরাবর নিচ তলায় হাতের বায়ে দেয়াল ঘেষে একটি কবর। প্রশ্ন হল, উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ‘দ্বীন নিয়ে হাসি-ঠাট্টা’ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : ঈদ মাঠে মিম্বার নিয়ে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ