রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : জাদু চর্চা করা ও বিশ্বাস করা কুফরী। মূলত এটি শিরকে আকবার এবং তাওহীদী আক্বীদার সম্পূর্ণ পরিপন্থী। যা শয়তানের কাজ। কেননা অনেক জাদু এমন রয়েছে, যা শিরকের আশ্রয় নেয়া এবং খারাপ আত্মার নৈকট্য অর্জন করা ব্যতীত কার্যকর হয় না। তাই কম হোক বা বেশী হোক জাদুবিদ্যা সম্পূর্ণরূপে হারাম (ফাওযান, আল-ইরশাদু ইলা ছহীহিল ইতিক্বাদ ওয়ার রাদ্দি ‘আলা আহলিশ শিরকি ওয়াল ইলহাদ, পৃ. ৯২; ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ৩য় খণ্ড, পৃ. ২৮০)। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ‘তারা অবশ্যই অবগত আছে, যে ব্যক্তি তা ক্রয় করে নিয়েছে, পরকালে তার কোন অংশ নেই’ (সূরা আল-বাক্বারাহ : ১০২)। আল্লাহ তা‘আলা আরো বলেন, وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ‘সুলায়মান কুফরী করেনি, বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত’ (সূরা আল-বাক্বারাহ : ১০২)। আল্লাহ তা‘আলা আরো বলেন, يُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ ‘তারা জিবত ও ত্বাগূতকে বিশ্বাস করে’ (সূরা আন-নিসা : ৫১)। উক্ত আয়াতে ‘জিবত’ অর্থ হল জাদু আর ত্বাগূত অর্থ হল শয়তান (তাফসীরুল কুরআনিল আযীম, ২য় খণ্ড, পৃ. ৩৩৪; আল-ক্বাওলুস সাদীদ শারহু কিতাবিত তাওহীদ, পৃ. ৯৮)। উল্লেখ্য, জাদুমন্ত্রের সাহায্যে অর্থ উপার্জন করা হারাম। তবে কুরআন ও হাদীছ সম্মত ঝাড়-ফুঁকের মাধ্যমে তা বৈধ (আবূ দাঊদ, হা/৩৯০১; মুসনাদে আহমাদ, হা/২১৮৮৫; মিশকাত, হা/২৯৮৬, সনদ ছহীহ)।


প্রশ্নকারী : আসিফ আদনান, ফরীদপুর।




প্রশ্ন (৩৪) : হস্তমৈথুন জায়েয মর্মে নিম্নের বর্ণনা উল্লেখ করা হয়। এক যুবক ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করল, আমি যুবক মানুষ, আমি তীব্র যৌন উত্তেজনা অনুভব করি। আমি কি হস্তমৈথুন করে বীর্যপাত করতে পারব? তিনি বলেন, এটা যেনা করার চেয়ে উত্তম এবং তার চেয়েও উত্তম হল কোন দাসীকে বিবাহ করা (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা হা/১৪৫১৩)। বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : নবী করীম (ﷺ) বলেন, ‘জ্বরকে মন্দ বল না। কারণ জ্বর গুনাহসমূহকে অনুরূপ দূর করে, যেভাবে হাপর লোহার মরিচা দূর করে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার পিতার কাছ থেকে আমি ১ বিঘা জমি পেয়েছি, যা আমার নামে এখনো দলীল হয়নি। আর আমি এর ফসলও পাই না। এতে কি আমার ছেলে-মেয়েদের হক নষ্ট করছি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কাবীরা গুনাহ করলে কি ছিয়াম নষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : জনৈক ব্যক্তি বিশেষ ফযীলত মনে করে প্রতি শুক্রবার ছিয়াম পালন করেন। এভাবে ছিয়াম রাখা যাবে কি? ক্বাযা ছিয়াম শুক্রবারে আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ঝাড়-ফুঁক করা কি শরী‘আতে জায়েয? কুরআনের আয়াত লিখে গলায় ঝুলিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : অনেক দিনের পুরাতন করবের ওপর থেকে কিছু মাটি ফেলে ঐ মাটি থেকে ৩ ফুট ওপরে মাচা পেতে ধান রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কুরবানী দেয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হতে হবে কি? আবার নিসাব পরিমাণ সম্পদ হলে কি কুরবানী ওয়াজিব হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : কোন ব্যক্তি যদি কুরআনের মুছহাফ ব্যতীত মুখস্থ কুরআন তেলাওয়াত করে, তাহলে তার জন্য এক হাযার মর্যাদার সমান নেকী রয়েছে। আর যদি মাছহাফে কুরআন পড়া মুখস্থ পড়ার চেয়ে দুই হাজার মর্যাদার সমান রয়েছে (ত্বাবারাণী, আল-জামেঊল কাবীর হা/৬০১)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বাবা যদি মেয়েকে ধর্ষণ করে তাহলে মায়ের সাথে কি বাবার সম্পর্ক হারাম হয়ে যাবে? উল্লেখ্য, মা সেই সংসার ছেড়ে চলেও যেতে পারবে না কারণ তার পাঁচ মেয়ে আছে এবং মায়ের ইনকাম সোর্স নেই। শরী‘আতে কী করণীয় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ঈদুল আযহার চাঁদ দেখা দিলে, আক্বীক্বার জন্য পশু যব্হ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ছালাতের শেষ বৈঠকে দরূদ ও দু‘আ মাসূরা পাঠ করার সময় তাশাহহুদ পাঠ করেছি কি করিনি এরূপ সন্দেহ হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ