মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : যাকাতুল ফিতর বণ্টনের খাত নির্ধারণে দু’টি ভিন্ন মত পরিলক্ষিত হয়। প্রথম মতঃ হানাফী, শাফিঈ ও হাম্বালী মাযহাবত্রয়ের মতানুযায়ী ‘ফিতরা বণ্টন করার খাত ও সম্পদের যাকাত বণ্টন করার খাত একই’ (হাশিয়াহ ইবনে আবিদীন, ২/৩৬৮; আল-মাজমূঊ, ৬/১৮৬; আল-হাবিউল কাবীর, ৩/৩৮৭; আছনাল মাত্বালিব, ১/৪০২; কাশশাফুল ক্বিনা‘, ২/২৪৬; আল-মুগনী, ৩/৯৮ পৃ.)। যেমন আল্লাহ তা‘আলা বলেন, নিশ্চয় ছাদাক্বাসমূহ (যাকাত) তো শুধু ফক্বীর, মিসকীন, নিঃস্ব, অভাবগ্রস্তদের জন্য এবং ছাদাক্বাহ (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য এবং যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য এবং দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে (সংগ্রামকারী) এবং (বিপদগ্রস্ত) মুসাফিরদের জন্য। এ হল আল্লাহর পক্ষ হতে নির্ধারিত (বিধান)। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়’ (সূরা আত-তাওবাহ : ৬০)। সুতরাং যাকাতুল ফিতরও উল্লেখিত আয়াতে বর্ণিত ছাদাক্বার অন্তর্ভুক্ত। আর যেহেতু যাকাতুল ফিতরও ওয়াজিব ছাদাক্বার অন্তর্ভুক্ত, সেহেতু তাকে নির্দিষ্ট কোন খাতের সঙ্গে নির্ধারিত করা জায়েয নয় (আল-হাবিউল কাবীর, ৩/৩৮৭ পৃ.)।

দ্বিতীয় মতঃ মালিকী ও হাম্বালী মাযহাবদ্বয়, শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ, ইমাম ইবনুল ক্বাইয়িম, ইমাম শাওকানী, শায়খ ইবনে বায ও শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ফিতরা শুধু গরীব, ফক্বীর- মিসকীনদের জন্যই নির্ধারিত’ (হাশিয়াতুল আদাবী, ১/৬৪৫; আশ-শারহুল কাবীর, ১/৫০৮; যাদুল মা‘আদ, ২/২১; আল-ইনসাফ, ৩/১৩২; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৫/৭৩; নাইলুল আওত্বার, ৪/২১৮; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/২০২; আশ-শারহুল মুমতি‘, ৬/১৮৪ পৃ.)।

ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) ছাদাক্বাতুল ফিতর ফরয করেছেন- অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে ছিয়ামকে পবিত্র করার জন্য এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য। যে ব্যক্তি (ঈদের) ছালাতের পূর্বে তা আদায় করে সেটা ক্ববুল ছাদাক্বা হিসাবে গণ্য হবে। আর যে ব্যক্তি ছালাতের পরে আদায় করে, তা সাধারণ দান হিসাবে গৃহীত হবে’ (আবূ দাঊদ, হা/১৬০৯; ইবনু মাজাহ, হা/১৮২৭; ছহীহুল জামি‘, হা/৩৫৭০)। অতএব এ হাদীছ প্রমাণ করে যে, ‘ছাদাক্বাতুল ফিতর মিসকীনদের খাদ্য স্বরূপ ফরয করা হয়েছে’। সুতরাং এর মধ্যেই সীমাবদ্ধ থাকা অপরিহার্য’ (নাইলুল আওত্বার, ৪/২১৮ পৃ.)। আর নবী (ﷺ) ফিতরাকে যাকাতের মত আটটি খাতে বিভক্ত করেননি। আর তিনি এর আদেশ দিয়েছেন এবং কোন ছাহাবীও এরূপ করেননি (যাদুল মা‘আদ, ২/২১ পৃ.)।

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দলীলের দিক থেকে এই অভিমতটিই মজবুত’ (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৫/৭১ পৃ.)। ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নবী (ﷺ)-এর আদর্শ ছিল মিসকীনদেরকে দেয়া। তিনি আট শ্রেণীর মাঝে ভাগ করতেন না এবং সে নির্দেশও দেননি এবং কোন ছাহাবীও এমন কাজ করেননি। ছাহাবীদের পরেও কেউ করেননি’ (যাদুল মা‘আদ, ২/২২ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ফিতরা বণ্টনের খাত হচ্ছে গরীব ও মিসকীন’ (মাজমূউ ফাতাওয়া ইবনে বায, ১৪/২০২ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুল আযীয, সাতক্ষীরা।





প্রশ্ন (১৪) : আল্লাহ ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কটুক্তি করার প্রতিবাদে যারা মৃত্যুবরণ করেছে, তারা কি শহীদ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ফজরের পূর্বে দুই, যোহরের পূর্বে চার ও পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই রাক‘আত দিনে রাতে মোট বার রাক‘আত ছালাতের ফযীলতের কথা আমরা জানি। আমার প্রশ্ন হল- কেউ যদি যোহরের আগের চার রাক‘আত ছালাত পরে আদায় করে তবে কি তিনি সেই ফযীলত পাবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : শরী‘আতের দৃষ্টিতে শাফা‘আত কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : শরী‘আতের দৃষ্টিতে খাওয়া ও ছাদাক্বাহ করার ক্ষেত্রে কুরবানীর পশুর গোশত বণ্টন করার পদ্ধতি কীরূপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বর্তমানে কোন পণ্যের মূল্য কম আছে (যেমন- ইট)। এখন ক্রয় করে রেখে বাজার মূল্য যখন বেশি হবে তখন যদি বিক্রয় করে তাহলে এমন ব্যবসা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : জনৈক ব্যক্তির আয়-উপার্জন থাকা সত্ত্বেও পিঠের নিচের অংশে তীব্র ব্যথার কারণে বিবাহ করার ক্ষেত্রে পেরেশানে আছে। বিয়ে করবে; না-কি করব না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মুমিন ও মুসলিম কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : তাক্বদীর সম্পর্কে মনে কু-চিন্তার উদয় হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সমাজে অনেক নামধারী ফকীর দেখা যায়। যারা বিত্তশালী। এদের কেউ সূদের উপর টাকা দেয়। টাকা নিয়ে নেশা করে। এদেরকে ভিক্ষা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আক্বীদা, আচরণ ও আমলের ক্ষেত্রে তাওহীদের হাক্বীক্বাত বা প্রকৃতি জানার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : পিতার চার কন্যা সন্তান, কোন ছেলে নেই। সে কি তার সমস্ত সম্পত্তি চার কন্যা সন্তানের মধ্যে জীবিত থাকাকালে ভাগ করে দিতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি সফরে নিদিষ্ট দূরত্ব অতিক্রম করি। বাড়ি থেকে সকালে বের হয়ে আবার রাতের মধ্যে বাড়ি ফিরে আসি। প্রশ্ন হল- এরকম সময় আমি কি ছালাত কছর করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ