রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : অপবিত্র ব্যক্তি ও ঋতুবতী মহিলা কুরআন স্পর্শ না করে যিকির হিসাবে মুখস্থ বা মোবাইল, কম্পিউটারে পড়তে পারে (ছহীহ বুখারী, হা/৩০৫ ও ৩০৬ ১/৪৪ পৃ.; সিলসিলা ছহীহাহ, হা/৪০৬)। তবে সর্বদা পবিত্র ও ওযূ অবস্থায় কুরআন তেলাওয়াত করাই উত্তম (আবু দাঊদ, হা/১৭, ১/৪ পৃ. সিলসিলা ছহীহাহ, হা/৮৩৪; ইবনু তাইমিয়্যাহ, মাজমূ‘ঊল ফাতাওয়া, ২৬তম খণ্ড, পৃ. ৯৯)।
উল্লেখ্য যে, নাপাক অবস্থা দু’প্রকার। যথা : (ক) পেশাব-পায়খানা করার কারণে নাপাক হওয়া (খ) স্ত্রী সহবাস বা অন্য কোন উপায়ে বীর্যপাত হওয়ার কারণে নাপাক হওয়া। প্রথম অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ ছাড়াই পড়া যায় (ছহীহ বুখারী, হা/২৮৩; মিশকাত, হা/৪৫১)। তবে উত্তম হল ওযূ করে তেলাওয়াত করা (আবু দাঊদ, হা/১৭, ১/৪ পৃঃ; সিলসিলা ছহীহাহ হা/৮৩৪; ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া, ২৬তম খণ্ড, পৃ. ৯৯; সুবুলুস সালাম, ১ম খণ্ড, পৃঃ ৭১; ইবনু কাছীর, ৭ম খণ্ড, পৃঃ ৫৪৪)। দ্বিতীয় অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ করে পড়া যাবে না (দারাকুৎনী, হা/৪৪৭; মিশকাত, হা/৪৬৫; ইরওয়াউল গালীল, হা/১২২, সনদ ছহীহ; তামামুল মিন্নাহ, পৃ. ১০৭)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।




প্রশ্ন (২) : সরকারী-বেসরকারী কর্মচারীরা যদি বেতন বাড়ানোর জন্য বা অন্য কোন কারণে কাজ বর্জন করে এবং যেসব দিনগুলোতে কাজ বর্জন করেছে সেই দিনগুলোর বেতন ঠিকই নিচ্ছে। প্রশ্ন হল- তাদের এই আয় কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : শিরকের স্বরূপ ও এর প্রকারগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিভিন্ন কাজে পত্রিকার কাগজ ব্যবহার করা হয়। যদি ঐ পত্রিকায় আল্লাহর নাম বা কুরআনের আয়াত বা হাদীছ থাকে, তাহলে ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : একবার খালার দুধ পান করার কারণে কি তিনি আমার দুধ মা হিসাবে সাব্যস্ত হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কোন্ কোন্ সময় সহবাস করা নিষিদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামে চাঁদাবাজীর শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : নারীরা বাড়িতে ছালাত আদায় করলে পুরুষের জামা‘আতের ন্যায় ২৭ বা ২৫ গুন ছাওয়াব পাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে সে সূর্যকে অস্তমিত হতে দেখতে পায়। তখন সে উঠে বসে এবং তার চক্ষুদ্বয় মলতে মলতে বলে, আমাকে ছেড়ে দাও, আমি ছালাত আদায় করব (ইবনু মাজাহ, হা/৪২৭২)। অনেকেই উক্ত হাদীছের আলোকে বলে থাকে যে, মৃত ব্যক্তি কবরে ছালাত পড়ে। তাদের দাবি কি গ্রহণযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মাইয়েতকে কবর দেয়ার সময় কবরের চার পাশে চারটি খেজুরের ডাল পোঁতা হয় এবং চার কুল পড়া হয়। এর কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কী? ক্ষমতা অর্জন, না-কি দ্বীন প্রতিষ্ঠা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : হারাম মাস কয়টি? এই মাসগুলোকে হারাম বলা হয় কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ