রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : না, মানুষ বা পশু-পাখির কার্টুন ব্যবহার করে কোন শিক্ষা প্রদান করা যাবে না। কেননা বাধ্যগত কারণ, যরূরী প্রয়োজন ও জনগুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছাড়া মানুষ, পশু-পাখি ও প্রাণীর মূর্তি বা কার্টুন তৈরি করা, ছবি তোলা, অঙ্কন করা, ব্যবহার করা ও তা সংরক্ষণ করা হারাম এবং চরম অপরাধ। এমনকি তা গৃহে বা কোন প্রতিষ্ঠানে রাখাও অত্যন্ত ক্ষতিকর। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘সে গৃহে ফেরেশতামণ্ডলী প্রবেশ করেন না, যে গৃহে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে’ (ছহীহ বুখারী, হা/৩২২৪; ছহীহ মুসলিম, হা/২১০৬)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাযিয়াল্লাহু আনহু)-কে নির্দেশ দিয়ে বলেন, ‘কোন ছবি-মূর্তি না ভেঙ্গে রাখবে না এবং কোন উঁচু কবরকে সমান না করে ছাড়বে না’ (ছহীহ মুসলিম, হা/৯৬৯; মিশকাত, হা/১৬৯৬)। তাছাড়া ক্বিয়ামতের দিন ছবি-মূর্তি অঙ্কনকারীদেরকে কঠোর শাস্তি দেয়া হবে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যারা এসব ছবি তৈরি করে, তারা ক্বিয়ামতের দিন আযাব প্রাপ্ত হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা সৃষ্টি করেছিলে তা জীবিত কর’ (ছহীহ বুখারী, হা/২১০৫; ছহীহ মুসলিম, হা/২১০৭; মিশকাত হা/৪৪৯২)। তিনি আরো বলেছেন, ‘প্রত্যেক ছবি নির্মাতা জাহান্নামী’ (ছহীহ মুসলিম, হা/২১১০; মিশকাত, হা/৪৪৯৮)। তবে গাছ-পালা বা প্রাণী বিহীন প্রাকৃতিক দৃশ্যের ছবি, মূর্তি বা কার্টুন ব্যবহার করে শিক্ষা দেয়া যাবে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘তোমাকে একান্তই যদি তা করতে হয়, তাহলে গাছ এবং যার জীবন নেই, সে সব বস্তুর ছবি তৈরি কর’ (ছহীহ মুসলিম, হা/২১১০; মিশকাত, হা/৪৪৯৮)।


প্রশ্নকারী : রায়হান, গাজীপুর।




প্রশ্ন (৪) : জনৈক বক্তা বলেন, যে ব্যক্তি নেকির আশায় পবিত্র অন্তরে মনে কুরবানী করবে, সেই কুরবানী তার জন্য জাহান্নামের পর্দা হবে। হাদীছটি কি গ্রহণযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে দরূদ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) :  ছোটবেলায় অনেক লোকদের থেকে বুঝে কিংবা না বুঝে তাদের হক আত্মসাৎ করেছি। পরে জানতে পেরেছি যে, যাদের হক্ব অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বর্তমানে তাদের কাউকে চিনি, কাউকে চিনি না। আবার অনেকে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রশ্ন হল- আমি যদি তাদের থাকা অথবা তাদের হক্বগুলো কোন মসজিদ বা কোন ইয়াতীমখানায় দিয়ে দিই, তাহলে তাদের হক্বগুলো কি আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : এশার ছালাতের সঠিক সময় কখন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পুরুষ চিকিৎসক দ্বারা মহিলাদের চিকিৎসা করালে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত মহিলারা রাগের মাথায় গালি দেয়, ‘আল্লার ঘরের আল্লা আমার কপালে শান্তি দিলা না’ (নাউজুবিল্লাহ)। এই কথা বললে সে কি মুসলিম থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মৃত ব্যক্তিকে গালি-গালাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জুমু‘আর ফরয ছালাতের পর বাড়িতে দুই রাক‘আত অথবা মসজিদে ৪ রাক‘আত অথবা মসজিদে দুই বা চার অথবা চার ও দুই রাক‘আত ছালাত আদায় করা হয়। এটি কি সুন্নাতে মুওয়াক্কাদা না-কি সুন্নাতে গায়রে মুওয়াক্কাদা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন্ কোন্ রক্ত বের হলে ছিয়াম ভেঙ্গে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : সিজদাতে ‘সুবহানা রব্বিয়াল ‘আলা’-এর জায়গায় ভুলে বা বেখেয়ালিতে ‘সুবহানা রব্বিয়াল ‘আযীম’ বললে ছালাতের কোন ক্ষতি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সোস্যাল মিডিয়াতে মেয়েদের বেপর্দা ছবি দেখা যায়। মহিলারা এসব ছবি দেখলে কি গুনাহ হবে? একজন মেয়ের সামনে আরেক মেয়ের পর্দার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : স্ত্রীর স্বর্ণালংকার আছে ৩ ভরি। যদি স্ত্রীর স্বর্ণালংকারের যাকাত স্ত্রীর উপর হয়, তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে তো মহিলার নিছাব পূর্ণ হচ্ছে না। অন্যদিকে স্বামীর ৫০,০০০-৬০,০০০/- টাকা আছে, তাহলে কি স্বামীকে স্ত্রীর স্বর্ণালংকার সহ হিসাব করে যাকাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ