রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : ‘যুহ্দ’ শব্দের অর্থ দুনিয়াবিমুখতা। পার্থিব জীবনকে পরিপূর্ণ বর্জনের নাম যুহ্দ বা দুনিয়াবিমুখতা নয়। বরং আল্লাহ থেকে বিমুখ করে এমন সকল পার্থিব কার্যক্রম পরিহার করাকে যুহ্দ বা দুনিয়াবিমুখতা বলে (লিসানুল আরর, ৩য় খণ্ড, পৃ. ১৯৬)। তবে আল্লাহর আনুগত্যে সহায়ক ও তার অধিকার আদায়ের জন্য কৃত পার্থিব কার্যক্রমগুলো পরিহার করাকে দুনিয়াবিমুখতা বলে না। মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুনিয়াবিমুখতার ব্যাপারে সর্বাপেক্ষা অগ্রগামী ছিলেন।

সঊদী আরবের সর্বোচ্চ ফাতাওয়া বোর্ড ‘ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ’-কে প্রশ্ন করা হলে তারা বলেন, ‘যুহ্দ মানে এই নয় যে- তালি দেয়া কাপড় পরা, মানুষকে এড়িয়ে চলা, সমাজ থেকে দূরে থাকা, প্রতিদিন ছিয়াম রাখা। কারণ নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যুহুদ অবলম্বনকারীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু তিনি নতুন কাপড় পরতেন। কোন প্রতিনিধি দল আসলে সেজন্য পরিপাটি হতেন। জুমু‘আর দিন ও ঈদের দিনে নিজেকে পরিপাটি করতেন। মানুষের সাথে মিশতেন। মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতেন, দ্বীনী বিষয়াদি শিক্ষা দিতেন। তিনি তাঁর ছাহাবীদেরকে প্রতিদিন ছিয়াম রাখা থেকে বারণ করতেন। বরং যুহুদ মানে হচ্ছে- হারাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহ যা অপসন্দ করেন সেটা থেকেও বেঁচে থাকা। বিলাসিতা প্রকাশ ও অতিমাত্রায় দুনিয়া উপভোগ থেকে দূরে থাকা। পরকালের জন্য উত্তম সম্বল গ্রহণ করা। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনীতে যুহদের সবচেয়ে উত্তম ব্যাখ্যা পাওয়া যাবে’ (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২৪তম খণ্ড, পৃ. ৩৬৯)।

তাই সামর্থ্য থাকা সত্ত্বেও লোক দেখানোর জন্য ছিঁড়া ফাটা তালি লাগানো, পুরাতন, অপরিষ্কার কাপড় পড়া এবং জীর্ণশীর্ণ হয়ে ভান ধরে জীবন যাপন করা যুহ্দ নয়, বরং একপ্রকার ভণ্ডামী এবং মূর্খদের অন্ধভক্তি পাওয়ার নগ্ন লালসা ও প্রতারণা। কারণ এগুলো আল্লাহ পসন্দ করেন না। অতিরিক্ত বাড়াবাড়ি না করে আল্লাহ প্রদত্ত নে‘মত কাজে লাগানোকেই আল্লাহ পসন্দ করেন (ছহীহ মুসলিম, হা/৯১; মিশকাত, হা/৫১০৮)।

প্রশ্নকারী : আইয়ূব আলী, সাতক্ষীরা।




প্রশ্ন (২৭) : জনৈক মুফতি বলেন, যে নিছাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কুরবানী ওয়াজিব। অন্যথা কুরবানী করা লাগবে না। এর অর্থ হল, তার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ জমানো টাকা থাকা লাগবে। এই ফৎওয়া অনুযায়ী অনেকেই তো কুরবানী করা থেকে বঞ্চিত হবে। উক্ত ফৎওয়া কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মুসলিম হয়েও যারা মসজিদ ভাঙ্গে কিংবা পুড়িয়ে দেয়, তাদের জন্য বদ-দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’-এটি কি ছহীহ হাদীছ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিমরা আল্লাহ মানে এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুসরণ করে। ইয়াহুদীরা কাকে মানে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : যাদুবিদ্যা শেখার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : নবী করীম (ﷺ) বলেন, ‘জ্বরকে মন্দ বল না। কারণ জ্বর গুনাহসমূহকে অনুরূপ দূর করে, যেভাবে হাপর লোহার মরিচা দূর করে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : এক ব্যক্তি জীবনে অনেকবার একটি পাপ করেছে এবং সে পাপ আর করবে না বলে বহুবার কসমও করেছে। কিন্তু বারবার সে কসম ভঙ্গ করে ফেলেছে। এখন অসুস্থ হয়ে পাপ ছেড়ে দিয়েছে। পরে সে জানতে পেরেছে যে, শপথের কাফ্ফারা দিতে হয়। এখন সে কীভাবে কাফ্ফারা দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : দাওয়াতের উদ্দেশ্যে মসজিদের ভিতরে ইসলামী বই কেনা-বেচা করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কোন ব্যক্তি যদি একটি বা দু’টি মাস’আলার কারণে মাযহাব ত্যাগ করে ছহীহ আক্বীদা গ্রহণ করে, তাহলে কি সে মুশরিক হয়ে যাবে? তার উপর কি জান্নাত হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : সূদভিত্তিক ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করা কি জায়েয? উল্লেখ্য, আমি সচ্ছল পরিবারের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপর বৃত্তির জন্য ডাক পেয়েছি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আশূরার দিনে সংঘটিত হওয়া কোন্ কোন্ ঘটনা ছহীহ ও প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মেয়েরা ফ্যাশনেবল/আকর্ষনীয় ব্যাগ ব্যবহার করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ