রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : জাহান্নামের সাতটি স্তর রয়েছে, যা একটির পর একটি স্থাপিত। প্রত্যেক জাহান্নামীর জন্য তার নিজ নিজ অপরাধ অনুযায়ী নির্দিষ্ট স্তর বণ্টন করা আছে। আল্লাহ তা‘আলা বলেন,

وَ اِنَّ جَہَنَّمَ لَمَوۡعِدُہُمۡ اَجۡمَعِیۡنَ – لَہَا سَبۡعَۃُ اَبۡوَابٍ لِکُلِّ بَابٍ مِّنۡہُمۡ جُزۡءٌ مَّقۡسُوۡم

‘নিশ্চয় জাহান্নাম তাদের (ইবলীসের অনুসারী) সকলেরই প্রতিশ্রুত স্থান। যার সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে’ (সূরা আল-হিজর : ৪৩-৪৪)। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, اَبۡوَابٌ শব্দের অর্থ স্তরসমূহ, একটির পর একটি স্তর। ছা‘আলাবী (রাহিমাহুল্লাহ) বলেন, একটিকে আরেকটির উপর স্থাপন করা হয়েছে। আল্লাহ তা‘আলা জান্নাতকে যমীনের উপর স্থাপন করেছেন। আর জাহান্নামকে একটির পর একটি স্তরভিত্তিক স্থাপন করেছেন। যেমন সবার উপরে জাহান্নাম, তার নীচে হুত্বামা, তার নীচে সাক্বার, তার নীচে জাহীম, তার নীচে লাযা, তার নীচে সাঈর এবং তার নীচে হাবিয়া। এর প্রত্যেক স্তর প্রজ্জ্বলিত উত্তপ্ত আগুন দিয়ে তৈরি, যা সত্তর বছর ধরে জ্বালানো হয়েছে। মুফাস্সিরদের মতে, জাহান্নাম হল সর্বোচ্চ স্তর। আর এটা মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উম্মতের পাপীদের জন্য নির্দিষ্ট। যাহ্হাক বলেন, জাহান্নামের সর্বোচ্চ স্তর উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা নাফরমান তাদের জন্য, দ্বিতীয় স্তর খ্রিষ্টানদের, তৃতীয় স্তর ইহুদীদের, চতুর্থ স্তর ছায়েবদের (মূর্তিপূজকদের), পঞ্চম স্তর অগ্নি উপাসকদের, ষষ্ঠ স্তর মুশরিকদের, সপ্তম স্তর মুনাফিক্ব, ফেরাঊনের সম্প্রদায় এবং খাজাঞ্চিওয়ালাদের তথা মূসা (আলাইহিস সালাম)-এর সাথে যারা কুফরী করেছে তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে (তাফসীরে কুরতুবী, ১০ তম খণ্ড, পৃ. ৩০, উক্ত আয়াতের ব্যাখ্যা দ্র.)।


প্রশ্নকারী : আব্দুল আযীয, রাজনগর, সাতক্ষীরা।




প্রশ্ন (১৩) : স্বামী-স্ত্রী একসঙ্গে নগ্ন অবস্থায় ফরয গোসল করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন দেশের রাষ্টপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ঈদের স্বালাতের পূর্বেই কি যাকাতুল ফিতরের সমস্ত খাদ্যদ্রব্য বন্টন করতে হবে না-কি ঈদের পরেও করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : স্বামী স্ত্রী মিলনের সময় একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কি? যেহেতু কুরআনে বলা হয়েছে- স্বামী-স্ত্রী পরস্পর পোশাক স্বরূপ। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ‘ইয়া রাসূলাল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’ বলা যাবে কি? যেমন- আমার আব্বু, দাদী এবং আত্মীয়-স্বজন অনেকের মুখে শুনি, তারা ভাত খাওয়ার পর বলেন ‘ইয়া রাসূলুল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’। এমনকি তারা প্রায় সময় আল্লাহর যিকির না করে এইগুলো বলে থাকেন। এভাবে বললে কি শিরক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : শুধু কুলি করে ও নাকে পানি দিয়ে সারা শরীরে পানি দিয়ে গোসল করলে কি ফরয গোসল আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) :  ছোটবেলায় অনেক লোকদের থেকে বুঝে কিংবা না বুঝে তাদের হক আত্মসাৎ করেছি। পরে জানতে পেরেছি যে, যাদের হক্ব অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বর্তমানে তাদের কাউকে চিনি, কাউকে চিনি না। আবার অনেকে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রশ্ন হল- আমি যদি তাদের থাকা অথবা তাদের হক্বগুলো কোন মসজিদ বা কোন ইয়াতীমখানায় দিয়ে দিই, তাহলে তাদের হক্বগুলো কি আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে দরূদ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পিতার পূর্বে সন্তান মারা গেলে ঐ সন্তানের সম্পদে পিতা অংশ পাবে কি? পিতার সম্পদে ঐ মৃত ব্যক্তির ছেলেরা অর্থাৎ নাতিরা কি অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : নূহ (আলাইহিস সালাম) ও হূদ (আলাইহিস সালাম) উভয়ের স্ত্রী কাফের, না-কি শুধু কাবীরা গুনাহের জন্য উভয়ে জাহান্নামে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বর্তমানে বিবাহ উপলক্ষে কনে পক্ষ বরকে সোনার আংটি উপহার দিয়ে থাকে এবং সে তা ব্যবহারও করে থাকে। ইসলামী শরী‘আতে এর অনুমোদন আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : তায়াম্মুমের সঠিক পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ