রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : কবরের উপর বাড়ী নির্মাণ করা বড় অন্যায়ের কাজ। সালাফগণ বলেন, সমগ্র উম্মতের সর্বসম্মতিক্রমে কবরের উপর ঘর-বাড়ি নির্মাণ, পাকা করা, তার উপর লেখা, ছালাত আদায় করা, প্রদীপ জ্বালানো হারাম’ (ইক্বতিযাউছ ছিরাত্বিল মুস্তাক্বীম, ২/২৬৭; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৪/৩১৮, ২৭/৪৪৮ ও ৩১/১১; তাফসীরে কুরতুবী, ১০/৩৮১; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৩/২২১; মাজম্ঊূ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৭/২১২; তালখীছু আহকামিল জানায়িয, পৃ. ৮৪)। জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, نَهَى رَسُوْلُ اللهِ ﷺ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ ‘রাসূল (ﷺ) কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন’ (ছহীহ মুসলিম, হা/৯৭)। রাসূল (ﷺ) বলেছেন, ‘তোমাদের কারো জ্বলন্ত অঙ্গারের উপর বসে থাকা এবং তাতে তার কাপড় পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধীভূত হওয়া কবরের উপর বসার চেয়ে উত্তম’ (ছহীহ মুসলিম, হা/৯৭১)। অন্য বর্ণনায় তিনি বলেন, لَا تَجْلِسُوْا عَلَى الْقُبُوْرِ وَلَا تُصَلُّوْا إِلَيْهَا‏ ‘তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে ছালাতও আদায় করবে না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২)।

দ্বিতীয়তঃ এমতাবস্থায় উক্ত কাজের জন্য কঠোরভাবে তওবাহ করার পর দু’টি করণীয় রয়েছে। ১- ক্ববরের উপর নির্মিত বাড়িকে ভেঙ্গে ফেলা। কেননা রাসূল (ﷺ) ক্ববরের উপর নির্মাণ করতে নিষেধ করেছেন। ২- পুরাতন ঐ ক্ববরকে খনন করে অবশিষ্ট অংশগুলো সসম্মানে অন্য জায়গায় স্থানান্তরিত করা। যেমন বিভিন্ন ফক্বীহ ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘নিঃসন্দেহে কবর খনন করা নিষিদ্ধ, তবে বিশেষ প্রয়োজনে পুরাতন কবরকে এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা জায়েয’ (কুয়েতী ফিক্বহ বিশ্বকোষ, ৩২/২৫২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩০৬৩৫৫)। জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমার পিতার সাথে (একই কবরে) অন্য এক লোককে দাফন করা হয়েছিল। তাই আমি তার মরদেহকে অন্যত্র স্থানান্তরিত করার ইচ্ছা করলাম। অতঃপর ছয় মাস পর আমি পিতার মৃতদেহকে তুললাম (এবং অন্যত্র দাফন করলাম)। (যেহেতু তিনি উহুদের দিন শহীদ হয়েছিলেন তাই) তাঁর শরীরের কোন অংশই পরিবর্তন হয়নি। কেবল দাড়ির কিছু চুল মাটির সংস্পর্শে কিছুটা পরিবর্তন হয়েছিল’ (ছহীহ বুখারী, হা/১৩৫১, ১৩৫২)। উক্ত হাদীছের ভিত্তিতে ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) অনুচ্ছেদ রচনা করেন, ‘কোন কারণে মৃতদেহকে ক্ববর বা লাহ্দ হতে বাহির করা যাবে কি?’ (অধ্যায় নং-২৩, অনুচ্ছেদ নং-৭৭)। হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, জাবির (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত হাদীছ প্রমাণ করে যে, বিশেষ প্রয়োজনে মরদেহ বাহির করা জায়েয (ফাৎহুল বারী, ৩/২১৫ পৃ.)। মুআ‘বিয়া (রাযিয়াল্লাহু আনহু) কূপ খননের উদ্দেশ্যে ক্ববর স্থানান্তরিত করেছিলেন (কিতাবুল জিহাদ, পৃ. ৯৮; মাওয়াহিবুল জালীল, ৬/২০ পৃ.)।

উল্লেখ্য, শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘কবর স্থানান্তরিত করার সময় অবশ্যই সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। অত্যন্ত যত্ন সহকারে অবশিষ্ট অংশগুলো বহন করতে হবে। যাতে মৃতদেহের কোন প্রকারের অসম্মান না হয় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩০৬৩৫৫)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا ‘মৃত ব্যক্তির হাঁড়ভাঙ্গা যেন তার জীবিত কালের হাঁড় ভাঙ্গার মতই’ (আবূ দাঊদ, হা/৩২০৭; ইরওয়াউল গালীল, ৩/২১৩ পৃ.)। ইমাম ইবনু আব্দিল বার্র (রাহিমাহুল্লাহ) বলেন, ‘জীবিত ব্যক্তির হাঁড় ভাঙ্গলে যেরূপ গোনাহ হয়, মৃত ব্যক্তির হাঁড় ভাঙ্গলেও তদ্রুপ গোনাহ হয়’ (আত-তামহীদ, ১৩/১৪৪ পৃ.)।


প্রশ্নকারী : মুহাম্মাদ গোলাম রব্বানী, সাঘাটা, গাইবান্ধা।





প্রশ্ন (১৬) : মসজিদের ডানে ও বামে আল্লাহ ও মুহাম্মাদ লেখা যাবে কি এবং উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মসজিদে জমি দান করার ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন চলে আসে। যেমন ১. জমি কি রেজিস্ট্রেরি দিতে হবে, না-কি মৌখিকভাবে দিলেও চলবে? ২. জমি থেকে উৎপাদিত ফসল কমিটি বরাবর নিঃশর্তে ছেড়ে দেয়া যাবে কি? ৩. উক্ত মসজিদের অতিরিক্ত আয় বা সম্পদ অন্য কোন মসজিদে দেয়া যাবে কি? ৩. ঐ ব্যক্তির মৃত্যুর পর ওয়ারিছগণ মসজিদ দেখাশুনা করতে পারবে না এমন আশঙ্কা থাকলে কেমন ব্যবস্থা নেয়া উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কাফির ও মুুশরিকের মধ্যে কোন পার্থক্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : এক মুসলিম অপর মুসলিমের মাঝে কোন পার্থক্য আছে কি? কেউ ছালাত আদায় না করলে ইসলামে তার হুকুম কী? ছালাত কি জান্নাতের চাবি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ফিতরা কি ঈদের ছালাতের পূর্বেই বণ্টন করে দিতে হবে? না-কি ঈদের পরেও করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : আমার স্বামী আমাকে পর্দা করতে বাধা দেয়, এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : স্বামী তার স্ত্রীকে বলেছে, তার মায়ের প্রতিটি কথা মেনে চলতে হবে। কিন্তু শাশুড়ি চান যে, তার ছেলের বউ তার দেবর, চাচা, চাচাতো ভাই, খালাত ভাই সবার সাথেই সাধারণভাবেই চলুক। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : সহবাস করার পর যদি ইচ্ছাকৃতভাবে ফজরের ছালাত দেরিতে পড়া হয়, তাহলে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ছিয়াম ভঙ্গের কারণগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ফুটবল, ক্রিকেট কিংবা ভলিবল খেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কুরআন খতমের পর নিম্নের দু‘আ পড়ার কোন ছহীহ দলীল আছে কি? اللَّهُمَّ ارْحَمْنِي بالقُرْءَانِ وَاجْعَلهُ لِي إِمَاماً وَنُوراً وَهُدًى وَرَحْمَةً اللَّهُمَّ ذَكِّرْنِي مِنْهُ مَانَسِيتُ وَعَلِّمْنِي مِنْهُ مَاجَهِلْتُ وَارْزُقْنِي تِلاَوَتَهُ آنَاءَ اللَّيْلِ وَأَطْرَافَ النَّهَارِ وَاجْعَلْهُ لِي حُجَّةً يَارَبَّ العَالَمِينَ - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আযানের উত্তর না দিলে বা আযানের সময় কথা বললে কি গুনাহ হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ