রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ছালাতের ব্যাপারে উক্ত কথা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের মুছল্লীকে শরী‘আতে মুনাফিক বলা হয়েছে (সূরা আত-তওবা ৫৪; ছহীহ মুসলিম হা/৬৫৪; আবূ দাঊদ হা/৪১৩, সনদ ছহীহ)। সকল কাজের আগে ছালাতকে প্রধান্য দিতে হবে। কারণ ছালাত বাদ দিতে বা ছালাতকে তুচ্ছ মনে করে অন্য ইবাদতকে কোন লাভ হবে না। আর ছালাতকে এমনভাবে পাহারা দিতে হবে যেন, নির্দিষ্ট সময় পার না হয় বা জামা‘আত যেন ছুটে না যায় (সূরাহ আন-নিসা : ১০৩; তিরমিযী হা/৫১, সনদ ছহীহ)। রাসূল (ﷺ) বলেন,

أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةُ فَإِنْ صَلَحَتْ صَلَحَ لَهُ سَائِرُ عَمَلِهِ وَإِنْ فَسَدَتْ فَسَدَ سَائِرُ عَمَلِهِ

‘ক্বিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেয়া হবে ছালাতের। ছালাতের হিসাব শুদ্ধ হলে তার সমস্ত আমলই শুদ্ধ হবে; আর ছালাতের হিসাব ঠিক না হলে, তার সমস্ত আমল বরবাদ হবে’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব, হা/১৮৫৯; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/১৩৫৮)। এরপর কারণবশতঃ কোনদিন ঘুম থেকে উঠতে না পারলে যখন জাগ্রত হবে, তখনই আদায় করে নিবে। রাসূল (ﷺ) বলেন, مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهُ أَنْ يُّصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا ‘যদি কেউ কোন ছালাত ভুলে যায় অথবা আদায় না করে ঘুমিয়ে পড়ে, তাহলে তার কাফ্ফারা হল- যখনই স্মরণ হবে, তখনই আদায় করে নিবে’ (ছহীহ মুসলিম, হা/৬৮৪; মিশকাত, হা/৬০৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/৫৫৫, ২/১৭৮ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুর রহীম, খড়খড়ি, রাজশাহী।





প্রশ্ন (৪৪) : জ্যোতির্বিদ্যা শিক্ষা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাইগ্রেন (Migraine) রোগের কারণে ছিয়াম ছেড়ে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছালাতের সময় ব্যতীত মসজিদের ফ্যান বা বাতি জ্বালিয়ে ব্যক্তিগত আমল করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : গ্রাম বা শহরে বিবাহ অনুষ্ঠানের খাওয়া-দাওয়া শেষে বর/কনে পক্ষকে উপহার দেয়ার চিরাচরিত নিয়মটা ইসলাম কতটুকু সমর্থন করে? সমাজ রক্ষার্থে ঐখানে গিয়ে বাধ্য হয়ে কোন উপহার দিলে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : জনৈক ব্যক্তি সোমবার ও বৃহস্পতিবার নফল ছিয়াম পালন করে। কিন্তু কখনো ইচ্ছাকৃতভাবে আবার কখনো স্ত্রী সহবাসের মাধ্যমে উক্ত ছিয়াম ভেঙ্গে ফেলে। এমতাবস্থায় সে কি গুনাহগার হবে কিংবা এ জন্য কি কাফফারা দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : সরকারী ভ্যাট বা কর হিসাবে যাকাতের টাকা প্রদান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ছাদাক্বাহ করার ফযীলত বর্ণনায় বলা হয় যে, দান সম্পদকে হ্রাস করে না। আল্লাহ তা‘আলা ক্ষমার মাধ্যমে বান্দার সম্মান বৃদ্ধি করেন এবং যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। এ বর্ণনাটি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘ক্বা‘বা ঘরের দিকে তাকানো ইবাদত’ এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ছালাতে সিজদা থেকে দাঁড়িয়ে একটি সিজদা হয়েছে, না-কি দুটি সিজদা হয়েছে- এরূপ সন্দেহ হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ইসলামী শূরার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ