বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
উত্তর : এ মর্মে বর্ণিত হাদীছ জাল। যেমন-

عَنْ عَلِىّ بن أَبِيْ طَالِبُ ﷺ قَالَ لَا جُمُعَةَ وَلَا تَشْرِيْقَ إِلَّا فِىْ مِصْرٍ جَامِعٍ

আলী ইবনু আবূ তালীব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘শহর ছাড়া জুমু‘আহ ও তাশরীক নেই’। শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছের সনদ দুর্বল (সিলসিলা যঈফাহ, হা/৯১৭); শায়খ শু‘আইব আল-আরনাউত্ব (রাহিমাহুল্লাহ) বলেন, এর সনদ দুর্বল (তাখরীজু শারহিস সুন্নাহ, ৪/২১৯ পৃ.);  ইমাম ইবনে কুদামাহ (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি ছহীহ নয় (আল-মুগনী, ৩/২০৮ পৃ.); ইবনুল ক্বাইসারানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি মাওকূফ। এর সনদে আবু ইসরাইল ইসমাইল নামক রাবী মিথ্যাবাদী এবং পরিত্যাক্ত (যাখীরাতুল হুফ্ফায, ৫/২৬৪৭; আল-কামিল ফিয যু‘আফা, ১/৪৬৯; বাইহাক্বী, সুনানুল কুবরা, হা/৫৮২৩; আল-আছার হা/৬০)।

অতএব এই জাল হাদীছের প্রতি আমল করা যাবে না। বরং পক্ষান্তরে জমহূর আলেম তথা মালিকী, শাফিঈ হাম্বালী মাযহাবত্রয় এবং ইমাম ইবনু হাযম (রাহিমাহুল্লাহ)-এর মতানুযায়ী, ‘জুমু‘আর ছালাত আদায় করার জন্য শহর শর্ত নয়, বরং গ্রামেও জায়েয’ (শারহু মুখতাছার খালীল, ২/৭৬; আল-মাজমূঊ লিন নাবাবী, ৪/৫০৫; আল-মুগনী, ২/২৪৪-২৪৬)। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে ঈমানদারগণ! জুমু‘আর দিনে যখন ছালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনা-বেচা ত্যাগ কর, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমারা জানতে’ (সূরা আল-জুমু‘আহ: ৯)। শায়খ আবু আব্দুর রহমান আল-আযীমাবাদী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এই আহ্বান সর্ব সাধারণের জন্য, এখানে শহর ও গ্রাম উভয়ই শামিল’ (আওনুল মা‘বূদ, ৩/২৮৪ পৃ.)। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) অনুচ্ছেদ রচনা করেছেন, ‘গ্রামে ও শহরে জুমু‘আহর ছালাত’ নামে (অধ্যায় নং-১১, অনুচ্ছেদ নং-১১)। অতঃপর তিনি নিম্নোক্ত হাদীছটি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘রাসূল (ﷺ)-এর মসজিদে জুমু‘আর ছালাত অনুষ্ঠিত হবার পর প্রথম জুমু‘আর ছালাত অনুষ্ঠিত হয় বাহরাইনে ‘জুওয়াছা’ নামক স্থানে অবস্থিত আব্দুল ক্বাইস গোত্রের মসজিদে’ (ছহীহ বুখারী, হা/৮৯২)। ‘জুওয়াছা’ বাহরাইনের একটি গ্রামের নাম। অতএব প্রমাণিত হল গ্রামে জুমু‘আর ছালাত আদায় করা যাবে (ফাৎহুল বারী, ২/৩৮০; শারহুস সুন্নাহ, ৪/২১৯; আওনুল মা‘বূদ, ৩/২৮০ পৃ.)।


প্রশ্নকারী : আবূ সাঈদ মোল্লা, পশ্চিমবঙ্গ, ভারত।





প্রশ্ন (২৫) : আমাদের ভবন ১৫ তলা এবং ৯০ টি ফ্লাট। যেখানে মোট ৪৫০ জন লোকের বসবাস। ভবনের ছাদে ১টি মসজিদ আছে, যাতে পাঁচ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে হয়ে থাকে। কেউ কেউ বলছে, একে মসজিদ বলা যাবে না, জামা‘আত খানা বলতে হবে। প্রশ্ন হল, একে মসজিদ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : ঈদের খুৎবা কয়টি? কোথাও একটি আবার কোথাও দু’টি দিতে দেখা যায়। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ যদি ব্যাংক থেকে লোন নিয়ে জমি কিনে এবং তার উপর বাড়ি করে বাসা ভাড়া তুলে ইবাদত করে, তাহলে তার ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ওযূতে কিভাবে কান মাসাহ করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ব্যাংকে টাকা থাকায় সেখান থেকে কিছু সূদের টাকা হয়েছে, সে টাকা কাদেরকে দিতে হবে? নিজ ভাগিনা ঋণগ্রস্ত হওয়ায় তার ঋণ পরিশোধ করার জন্য উক্ত টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জন্ডিসে আক্রান্ত রোগীকে তার বাড়ীর মানুষ তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে চায়। যে কবিরাজ চুন দিয়ে জন্ডিসের ঝাড়ফুঁক করে এবং তিনটি ডাব পড়ে দেয়। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বন্ধক রাখার ছহীহ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : তারাবীহর ছালাতে কুরআন খতম করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীগণের আমীন বলতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মাওলানা আবু তাহের বর্ধমানী রচিত ‘কাট হুজ্জতির জওবাব’ বইয়ের ২৫ পৃষ্ঠায় একটি হাদীছ বর্ণিত হয়েছে। যেমন আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্বিয়ামতের দিন আহলেহাদীছগণ আমলনামাসহ উপস্থিত হবেন। তখন আল্লাহ বলবেন, তোমরা আহলেহাদীছ বেহেশতে প্রবেশ কর’ (ত্বাবারাণী, আল-ক্বাওলুল বাদী, পৃ. ১৮৯)। উক্ত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমরা আলেমদের নিকট থেকে শুনেছি যে, আল্লাহর গুণবাচক নাম রাখলে নামের পূর্বে ‘আব্দ’ যোগ করতে। যেমন আব্দুর রহমান। কিন্তু ‘মালেক’-এর পূর্বে কি ‘আব্দ যোগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ছালাত আদায়ের পর অবসর সময়ে মসজিদের বাতি জ্বালিয়ে বা ফ্যান চালিয়ে কুরআন-হাদীছ পড়া এবং কুরআন-হাদীছের আলোচনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ