রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : রাতে দিনে নফল ছালাত দু’ দু’ রাক‘আত করে আদায় করা উত্তম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নফল ছালাত দু’ রাক‘আত করে আদায় করতেন। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার ঘরে যোহরের পরে দু’ রাক‘আত, মাগরিবের পর দু’ রাক‘আত, এশার পর দু’ রাক‘আত এবং যখন ছুবহে ছাদেক আরম্ভ হত, তখন দু’ রাক‘আত ছালাত আদায় করতেন (ছহীহ মুসলিম, হা/৭৩০)। 

ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, এক ব্যক্তি নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট রাতের ছালাত সম্পর্কে জিজ্ঞেস করল। আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘রাতের ছালাত দু’ দু’ রাক‘আত করে’ (ছহীহ বুখারী, হা/১১৩৭)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতের নফল ছালাত দু’ দু’ রাক‘আত করে আদায় করতেন (ছহীহ বুখারী, হা/৯৯২, ৯৯৪; ছহীহ মুসলিম, হা/৭৩৬)। এছাড়া দিনের অনেক ছালাত দু’ দু’ রাক‘আত করে পড়তেন। যেমন- ‘ছালাতুল ইশরাক্ব’ (তিরমিযী, হা/৫৮৬, সনদ হাসান), ‘ছালাতুল ইস্তিস্কক্বা’ (আবূ দাঊদ, হা/১১৭৩), ‘তাহিয়্যাতুল মসজিদ’ (ছহীহ বুখারী, হা/১১৬৩) ‘ছালাতুল আওয়াবীন’ (আবূ দাঊদ, হা/৫২৪২, সনদ ছহীহ) ইত্যাদি। সালাফে ছলেহীনদের আমলও তাই ছিল। 

ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইয়াহইয়া ইবনু সা‘ঈদ আনছারী (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘আমাদের শহরের (মদীনার) ফক্বীহগণকে দিনের ছালাতে প্রতি দু’ রাক‘আত শেষে সালাম ফিরাতে দেখেছি (ছহীহ বুখারী, ‘তাহাজ্জুদ’ অধ্যায়, অনুচ্ছেদ-২৫)। তবে চার রাক‘আত করেও আদায় করা যায় (আবুদাঊদ হা/১২৬৯)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যোহরের পূর্বে চার রাক‘আত ছালাত আদায় করতেন (ছহীহ মুসলিম, হা/৭৩০) এবং আছরের পূর্বে চার রাক‘আত ছালাত আদায় করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন’ (আবূদাঊদ, হা/১২৭১; তিরমিযী, হা/৪৩০)। অনুরূপ যাওয়ালের ছালাতও চার রাক‘আত পড়তেন (তিরমিযী হা/৪৭৮)।

প্রশ্নকারী : মুহাম্মাদ সায়েম, গাইবান্ধা।




প্রশ্ন (১৫) : একজন মেয়ের বিয়ের আগে অন্যদের ফোনে ছবি তোলা ছিল। প্রশ্ন হল- বিয়ের আগের যে ছবিগুলো অন্যের ফোনে থেকে গেছে সেগুলো অন্য কেউ দেখলে কি ঐ মেয়ের গুনাহ হতেই থাকবে, না-কি তাওবা করলে মাফ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : রামাযান মাসে তারাবীহর ছালাত সর্বনিম্ন দুই রাক‘আত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জানাযার ছালাতে ছুটে যাওয়া তাকবীরগুলো কীভাবে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : ফিতরার পরিমাণ কতটুকু? অর্ধ ছা‘ ফিতরা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ভিসা প্রসেসিং ব্যবসা কি জায়েয? এ বিষয়ে আলেমদের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামী শরী‘আতে হিজামার গুরুত্ব কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিভিন্ন কবি সাহিত্যিকদের বাণী বা তাদের লেখা সংগ্রহ করে যদি পিডিএফ তৈরি করা হয় এবং  অনুমতি ছাড়া যদি ইউটিউবে ভিডিও তৈরি করা হয় তাহলে বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ওয়াক্তিয়া মসজিদের চেয়ে জুম‘আ মসজিদে ছালাত আদায় করলে বেশী নেকী হয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : দেশের অধিকাংশ মসজিদের মেহরাবের দক্ষিণ দেয়ালে থুথু ফেলার জন্য ছোট্ট একটি জানালা রাখা হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জনৈক আলেম বলেন, মসজিদে প্রবেশ করে ইচ্ছা করে ছালাত না পড়ে বসলে কোন গুনাহ হবে না, কারণ এটা নফল ছালাত। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সঠিক সময় না জানার কারণে কেউ যদি সাহরির সময় শেষ হওয়ার পর পানাহার করে, তাহলে তার ছিয়াম সঠিক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিনেরা কি মানুষের ক্ষতি করতে পারে? কারীন জিন কি মানুষের সাথে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ