বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
উত্তর : উক্ত ব্যক্তি খানা-পিনা চালিয়ে যেতে পারবে এবং তার ছিয়াম বিশুদ্ধ হবে। কারণ শরী‘আত অনুসরণ করেই সে ইফতার করেছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَاهُنَا وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَاهُنَا وَغَرَبَتِ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ

‘পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে এবং সূর্য ডুবে যাবে, তখন ছিয়াম পালনকারী ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৪; ছহীহ মুসলিম, হা/২৬১৩; মিশকাত, হা/১৯৮৫)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ঐ ব্যক্তি যেহেতু শারঈ দলীলের আলোকে ইফতার করেছে, সেহেতু অন্য কোন শারঈ দলীল ছাড়া খানা-পিনা ত্যাগ করা ঠিক হবে না’ (মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৯তম খ-, পৃ. ২৪৭)।

প্রশ্নকারী : ওমর, স্পেন।




প্রশ্ন (২৭) : যদি আমি আমার বাবার হারাম টাকা ব্যবহার করি। আর লাভের পর আমি টাকা ফেরত দিই অথবা গরীবদের দান করি, তাহলে কি এটা হালাল হবে? যদিও টাকা নেয়ার আর কোন বিকল্প নেই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ওশর কিভাবে বের করতে হবে? উৎপাদন খরচ ও কর্মচারীদের মজুরী দেয়ার পর অবশিষ্ট ফসল দ্বারা, না-কি তাদের মজুরী দেয়ার পূর্বে মোট ফসল থেকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা প্রসবের পরে প্রসবোত্তর সময় তথা বাচ্চা প্রসবের ৪০ দিন পর্যন্ত ঐ মহিলার কি ছালাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : ওযূ করার পর দু‘আ পড়তে হয়। কিন্তু তায়াম্মুম করলে কী দু‘আ পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : লুডু ও ক্যারাম বোর্ড খেলা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মহান আল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর অনুগত্য করা, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের উলিল আমরের আনুগত্য কর’ (সূরা আন-নিসা : ৫৯)। উক্ত আয়াতে وَ اُولِی الۡاَمۡرِ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হ্যালোইন উৎসব’ কী? এর ইতিহাস এবং শরী‘আতের দৃষ্টিতে তা উদযাপনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মানুষের একথা বলা যে, যদি এ কুকুর না থাকত তবে রাত্রে চোর আমাদের ঘরে ঢুকে পড়ত, যদি হাঁস বাড়ীতে না থাকত তবে চুরি হয়ে যেত, কারও একথা বলা যে, যা আল্লাহ চান ও আপনি চান, যদি আল্লাহ না হতেন অমুক না হতো ইত্যাদি জাতীয় কথা বলা কি শিরকের অন্তর্ভুক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : ঈদের খুৎবা কয়টি? কোথাও একটি আবার কোথাও দু’টি দিতে দেখা যায়। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বিকাশ এজেন্ট ব্যবসা বর্তমানে সেভিংস একাউন্ট ডিপিএস একাউন্ট খুলতে হয় এবং কাস্টমারকে খুলে দিতে হয়। এই অবস্থায় বিকাশ এজেন্ট ব্যবসা করা শরী‘আতসম্মত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইমাম রুকু থেকে উঠে ‘সামি‘আল্লাহু লিমান হামিদা’-এর পরিবর্তে ‘আল্লাহু আকবার’ বললে এই ভুলের কারণে কি সাহু সিজদা দিতে হবে? একজন আলেম বলেছেন সাহু সিজদা দিতে হবে না লোকমাও দিতে হবে না। আর একজন মাদানী আলেম বলেছেন যে, ইমাম ‘সামি‘আল্লাহু লিমান হামিদা’-এর জায়গায় ‘আল্লাহু আকবার’ বললে ওই রাকা‘আত বাতিল বলে গণ্য হবে  সঠিক উত্তরটি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একজন বিবাহিত মহিলা এবং অবিবাহিত ছেলে যদি যেনা করে, তারপর সে ছেলে নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করে; তাহলে তার তাওবা কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ