রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : কিছু মূর্খ ও ভ্রান্ত প্রকৃতির মানুষ হামেশাই এ কথা বলে থাকে। এদের উদ্দেশ্য খারাপ। তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। এটি আল্লাহর সাথে ভয়ঙ্কর প্রতারণা। কারণ ঈমান শুধু অন্তরের সাথেই সম্পৃক্ত নয়, বরং ‘মুখের স্বীকারোক্তি, অন্তরের বিশ্বাস এবং কর্মের মাধ্যমে তা বাস্তবায়ন করাকে ঈমান বলে’। হাসান আল-বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বাহ্যিক সৌন্দর্য, সাজসজ্জা ও কামনা-বাসনার নাম ঈমান নয়। বরং ঈমান বলতে বুঝায় অন্তরের বিশ্বাসকে কর্মের মাধ্যমে প্রকাশ করা’। গুনাহের মধ্যে লিপ্ত থাকা এবং আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর আনুগত্য না করাই প্রমাণ করে যে তার অন্তরে ঈমান নেই অথবা থাকলেও তা অসম্পূর্ণ। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা ক্রমবর্ধমান হারে সূদ খেয়ো না এবং আল্লাহকে ভয় কর, তাহলে তোমরা সফলকাম হতে পারবে’ (সূরা আলে ইমরান : ১৩০)। ‘হে বিশ্বাসীগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য লাভের উপায় অম্বেষণ কর ও তাঁর পথে সংগ্রাম কর, যাতে তোমরা সফলকাম হতে পার’ (সূরা আল-মায়িদাহ : ৩৫)। যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে এবং সৎকাজ করবে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না (সূরা আল-মায়িদাহ : ৬৯)। যারা ঈমান আনে এবং সৎকার্য করে, যথাযথভাবে ছালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখও পাবে না’ (সূরা আল-বাক্বারাহ : ২৭৭)।

উপরিউক্ত আয়াতগুলো থেকে প্রতীয়মাণ হয় যে, আমালে ছালিহ এবং গুনাহ বর্জন করা ব্যতীত ঈমান পরিপূর্ণ হতে পারে না।


প্রশ্নকারী : জহির খান, কুমিল্লা।





প্রশ্ন (৫) : ‘যে ব্যক্তি কোন হাজীকে চল্লিশ কদম এগিয়ে দিবে, অতঃপর আলিঙ্গন  করে তাকে বিদায় করবে, উভয়ে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তার গোনাহ মাফ করে দিবেন’ বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): শপথকারী সৎ হলে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কি শপথ করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জ্যোতিষী ও গণকদের বই-পুস্তক ও প্রবন্ধ পড়ার হুকুম কী? তাদের কথা বিশ্বাস করলে কি ৪০ দিনের ছালাত কবুল হবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কসমের শব্দ কি ‘আল্লাহ’ হতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফা হয়। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : তামাক চাষ করে সেই তামাক বিক্রি করা টাকা দিয়ে কুরবানী করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আল্লাহ তা‘আলাকে রব হিসাবে মানা বলতে কী বুঝায়? মক্কার কাফেররা কি আল্লাহ তা‘আলাকে রব্ব হিসাবে মেনে নিয়েছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : অনেকেই হাতের আঙ্গুলে চুমু দিয়ে বা ফুঁ দিয়ে চোখ স্পর্শ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৮) : কোর্টের মাধ্যমে বিবাহ করলে বৈধ হবে কি? বিবাহ হয়ে থাকলে আবার বিয়ে পড়াতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত সন্তান জন্ম নিলে জানাযা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আশূরার দিনে সংঘটিত হওয়া কোন্ কোন্ ঘটনা ছহীহ ও প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : এমন কি কোন যিকির আছে, যা নির্ধারিতভাবে গণনা ছাড়াই বেশি বেশি পড়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ