রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মসজিদের জন্য শর্ত হল, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া। তাই দ্রুত ওয়াকফ করে দেয়া উচিত। এক্ষণে যারা দাতা তারা যদি নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সেখানে ছালাত হবে না। কারণ দান করার পর যদি বলে আমি মসজিদ তৈরি করেছি বা আমার মসজিদ এমন কথা বললে এ ধরণের মসজিদে ছালাত আদায় না করাই উত্তম। মূল বিষয় হল জমির দলীল হতে হবে, বিশেষ করে জুমু‘আর ছালাত আদায় করতে হলে মসজিদের নামে রেজিস্ট্রি হতে হবে এবং মালিকানামুক্ত হতে হবে। কারণ অনেকে মসজিদ তৈরি করে দেয়ার পরও তাদের প্রভাব প্রতিপত্তি খাটাতে চাই আবার অনেক সময় গর্ব করে বলতে থাকে যে, এটা আমি বা আমরা তৈরি করেছি।

যেহেতু জোরপূর্বক দখলকৃত জমির উপর নির্মিত মসজিদে ছালাত আদায় করা যাবে না। এমনকি গণ্ডগোলের জমি বলা হয় এমন মসজিদেও ছালাত আদায় করা যাবে না (ছহীহ বুখারী, হা/৩১৯৮)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বিদ্বানগণের ঐকমত্যে এ ধরণের মসজিদের ছালাত আদায় করা হারাম’ (আল-মুহায্যাব, ৩য় খণ্ড, পৃ. ১৬৩-৬৪; শাবাকাতুল ইসলামিয়্যাহ, ৮ম খণ্ড, পৃ. ৪৭৭৮, ফৎওয়া নং-৭২৯৬)। তাই এগুলো থেকে মুক্ত থাকার জন্যই মসজিদের জমি ওয়াক্ফ করা আবশ্যক। ওয়াকফের জন্য প্রক্রিয়াধীন মসজিদে ছালাত আদায়ে কোন বাধা নেই।


প্রশ্নকারী : সাদ্দাম হোসেন, ত্রিশাল, ময়মনসিংহ।





প্রশ্ন (২৮) : জনৈক ব্যক্তি বলেন, বড় বড় আলেমকে মাওলানা, হযরত না বলে শায়খ বলতে হবে। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মেয়ের বিয়ের পরে পিতা তাকে শাসন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : সকাল সন্ধ্যার দু‘আ ও যিকিরের মধ্যে যদি ইস্তেগফারের দু‘আও করি, তাহলে কি বিদ‘আত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মিশকাতের ২৯৯০ নং হাদীছ অনুযায়ী বুঝা যায় যে, কুরআন পড়িয়ে টাকা নেয়া হারাম। রাসূলুল্লাহ (ﷺ) অথবা ছাহাবীগণ কি কুরআন পড়িয়ে হাদিয়া নিতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যে সকল দেশে মানবরচিত বিধান দ্বারা বিচার কার্র্য পরিচিালিত হয়, সেখানে বিচারক হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জনৈক ইমাম বলেন, ১০ যিলহজ্জের পরের দিনও অর্থাৎ ১১ যিলহজ্জও আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ধুমপান নিষিদ্ধ হওয়ার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমার মা-বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার কারণে কয়েক বছর আগে সে বাপের বাড়ি চলে যায়। আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম, যদি আমাকে নিয়ে সুখী হতে না পার তবে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। কিন্তু সে তা করেনি। এখন পর্যন্ত আমরা সংসার করে আসছি। আর সমস্যা হয়নি। প্রশ্ন হল, এভাবে বললে কি ত্বালাক্ব হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : জানাযার ছালাতে এক সালামে ছালাত শেষ করা যায়। প্রশ্ন হলো, অন্যান্য যে কোন ছালাতেও কি এক সালামে ছালাত শেষ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : সামরিক বাহিনীতে ট্রেনিং এর সময় দাড়ি শেভ করা আবশ্যক। সুতরাং এই সমস্ত বাহিনীতে যোগদান করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হতে ছেঁটে নিতেন (তিরমিযী, হা/২৭৬২)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : রাক‘আত ছালাতের শেষ বৈঠকে বসার সময় বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বসতে হয়। জামা‘আতে ১ বা ২ রাক‘আত পেলে ইমামের শেষ বৈঠকের সময় কিভাবে বসতে হবে? পরে মুছল্লী তার শেষ বৈঠকে কিভাবে বসবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ