রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর :  এর কোন প্রমাণ নেই। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ইমাম নববী (রাহিমাহুল্লাহ)-এর মতকে নকল করে অনেকেই বিদ‘আতকে পাঁচ ভাগে বিভক্ত করেছে। তবে অসংখ্য আলেম বলেছেন যে, ‘প্রত্যেকটা বিদ‘আতই ভ্রষ্টতা এবং এর কোন প্রকার নেই’। জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) খুত্ববাহ দেয়ার সময় বলতেন,

أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيْثِ كِتَابُ اللهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُوْرِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ.‏

‘অতঃপর উত্তম বাণী হল, আল্লাহর কিতাব এবং উত্তম পথ হল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত পথ। অতীব নিকৃষ্ট বিষয় হল (ধর্মের মধ্যে) নতুন উদ্ভাবন (বিদ‘আত) করা এবং প্রত্যেকটি বিদ‘আদ ভ্রষ্ট’ (ছহীহ মুসলিম, হা/৮৬৭)। তিনি আরো বলেন,  ‘তোমরা (দ্বীনের মধ্যে) নব প্রচলিত বিষয়সমূহ থেকে সতর্ক থাক। কেননা প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদ‘আত এবং প্রত্যেক বিদ‘আত ভ্রষ্টতা’ (আবূ দাঊদ, হা/৪৬০৭)। এই অর্থের আরো অসংখ্য হাদীছ বিভিন্ন রাবী থেকে বর্ণিত হয়েছে। সুতরাং এটিই সঠিক যে, ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বা অন্যদের মত বিদ‘আতকে বিভিন্ন প্রকারে বিভক্ত করা যাবে না। কারণ এর সবটাই গোমরাহী (মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাত ইবনে বায, ৫/১৭৮; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২/৪৬৫-৪৬৬ পৃ.)। ইমাম ছান‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, ليس في البدعة ما يمدح بل كل بدعة ضلالة ‘বিদ‘আতের মধ্যে প্রশংসা করার যোগ্য কিছুই নেই, বরং এর সবটাই গোমরাহী’ (সুবুলুস সালাম, ২/১০ পৃ.)। হাফিয ইবনু হাজার আসক্বালানী, ইমাম শাওকানী ও ইমাম কুরতুবী (রাহিমাহুমুল্লাহ) একই কথা বলেছেন (ফাৎহুল বারী, ১৩/২৫৪; নাইনুল আওতার, ২/৭০; তাফসীরে কুরতুবী, ২/৮৭ পৃ.)। তবে খারাপের ধরন হিসাবে উলামায়ে কেরাম কয়েক প্রকার করেছেন। যেমন কিছু বিদ‘আত আছে যা করলে কাফের হয়ে যাবে। কিছু বিদ‘আত আছে যা করলে কাবীরা গোনাহ হবে। কিছু আছে যা করলে ফাসিক হবে।


প্রশ্নকারী : তাজবির উল হক, চকবাজার, চট্টগ্রাম।





প্রশ্ন (২৭) : মোবাইল ব্যাংকিং বিকাশে কেউ হাযারে ২০ টাকা খরচ দিয়ে পাঠালে, টাকা তোলার পর একাউন্টে ২/৩ টাকা থেকে যায়, কোম্পানি পুরো ২০ টাকা কাটে না। এই অবশিষ্ট টাকা গ্রহণ হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মদীনায় একদিন রামাযানের ছিয়াম রাখা, অন্য শহরের এক হাযার রামাযানের চেয়ে উত্তম। মদীনায় একদিনের জুম‘আর ছালাত অন্য শহরে এক হাযার জুম‘আ পড়ার চেয়েও উত্তম’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর ১/৪৯৩ পৃঃ, হা/১১৪৪)। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মসজিদের বারান্দায় ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কুরবানী করা ওয়াজিব, না সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পেটের ভিতর বাচ্চা মারা গেলে তার কি জানাযা পড়তে হয়, তার কি নাম রাখতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : খিযির (আলাইহিস সালাম) কি নবী ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
শ্ন (৯) : ছিয়ামের নিয়ত হিসাবে নিম্নের দু‘আটি পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আক্বীদা ও মানহাজার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : গর্ভধারণের প্রথম মাসগুলোতে (১/৩) রূহ ফুঁকে দেয়ার পূর্বে গর্ভপাত করার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ব্যাংকে টাকা থাকায় সেখান থেকে কিছু সূদের টাকা হয়েছে, সে টাকা কাদেরকে দিতে হবে? নিজ ভাগিনা ঋণগ্রস্ত হওয়ায় তার ঋণ পরিশোধ করার জন্য উক্ত টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন নবীর নামের আগে ‘হযরত’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ফার্মেসীতে যারা ওষুধ বিক্রয় করে তাদেরকে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হয়। যেমন কোন নির্দিষ্ট কোম্পানির ওষুধ ১০,০০০ হাজার টাকার অর্ডার দিলে/বিক্রয় করলে কোম্পানি থেকে নগদ ২০০০ টাকা অথবা বিভিন্ন আসবাবপত্র উপহার দেয়। আবার অনেক ফার্মেসীর মালিক টাকা বা আসবাবপত্র না নিয়ে সেই সমপরিমাণ ওষুধ নিয়ে নেয়। এগুলো নেয়া জায়েয হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ