রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : প্রশ্নের সাথে দু’টি মাসআলা সম্পৃক্ত। ছবিযুক্ত কোন পোশাক পরিধান করা এবং তা পরিধান করে ছালাত আদায় করা। প্রথমত মানুষ বা যেকোন প্রাণীর ছবিযুক্ত কোন পোশাক পরিধান করা মুসলিমের জন্য জায়েয নেই। আবু ত্বালহা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘ঐ ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে ছবি বা কুকুর রয়েছে’ (ছহীহ বুখারী, হা/৩২২৬; ছহীহ মুসলিম, হা/২১০৬)। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুসলিমের জন্য এ ধরণের পোশাক পরিধান করা অবৈধ, যদিও সে শিশু হয়। বরং শিশু বা বালেগ সবার জন্যই প্রাণীযুক্ত পোশাক পরিধান করা হারাম’ (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১২তম খণ্ড, পৃ. ৩৩৩)। দ্বিতীয়তঃ প্রাণীযুক্ত পোশাক পরে ছালাত আদায় করাও বৈধ নয়। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ডের ফৎওয়া হল, ‘এ ধরনের পোশাক পরে ছালাত বৈধ নয়’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ১৭৯)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি না জেনে ছালাত আদায় করে তাতে কোন সমস্যা নেই। আর এ পোশাকে ইচ্ছাকৃত ছালাত আদায় করলে অধিকাংশ আলেমের মতে ছালাত ছহীহ হবে, তবে সে গুনাহগার হবে। যদিও কিছু আলেমদের মতে হারাম পোশাকে ছালাত আদায় করার কারণে তার ছালাত বাতিল হবে (উছায়মীন, মাজম্ঊূ ফাতাওয়া ওয়া রাসাইল, ১২তম খণ্ড, পৃ. ৩৬০)।


প্রশ্নকারী : সাজ্জাদ, টাঙ্গাইল।





প্রশ্ন (৩) : অর্থ বা সম্পদ আত্মসাতের গুনাহ মোচনের উপায় কী? পরিশোধ করা সম্ভব না হলে, করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হিন্দু বিয়েতে গিফট দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) বলেন, এক রাক‘আত বিতর পড়া সঠিক নয়। আর ছালাত কখনো এক রাক‘আত হয় না। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ঘুমের কারণে যদি আছরের ছালাত ছুটে যায় এবং ঘুম থেকে উঠেই আছরের ছালাত আদায় করা হয়, তাহলে কি পরিবারবর্গ ও ধন-সম্পদ ধ্বংস হয়ে যায় এই হাদীছের আওতাভুক্ত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : নন মাহরাম এর সঙ্গে কথা বলা কি জায়েয আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ছালাত আদায়কারীর সামনে অন্য কেউ সুতরা বা অন্য কোন বস্তু দিয়ে অতিক্রম করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রংধনু অংকিত পাঞ্জাবী কিংবা শার্ট পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বাংলাদেশে ওশর প্রযাজ্য নয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ছালাত এ রুকূর সময় দৃষ্টি কোথায় থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আমি বিয়ের আগে যেনায় লিপ্ত ছিলাম। বিয়ের পর থেকে ভুল বুঝতে পেরে আমি খুবই অনুতপ্ত। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?  কিভাবে তওবাহ করলে উক্ত পাপ ক্ষমা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬): ছালাতের সাজদায় যাওয়ার সময় হাত আগে রাখতে হবে, না-কি হাঁটু আগে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কঠিন রোগে আক্রান্ত হলে আরোগ্য লাভের উদ্দেশ্যে নফল ছিয়াম রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ