রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : উক্ত মা শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। ‘উবাদাহ ইবনু ছামিত (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

مَا تَعُدُّوْنَ الشَّهِيْدَ فِيْكُمْ قَالُوا الَّذِىْ يُقَاتِلُ فَيُقْتَلُ فِىْ سَبِيْلِ اللهِ تَعَالَى فَقَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ شُهَدَاءَ أُمَّتِىْ إِذًا لَقَلِيْلٌ الْقَتِيْلُ فِىْ سَبِيْلِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى شَهِيْدٌ وَالْمَطْعُوْنُ شَهِيْدٌ وَالْمَبْطُوْنُ شَهِيْدٌ وَالْمَرْأَةُ تَمُوْتُ بِجُمْعٍ شَهِيْدٌ

‘তোমরা তোমাদের মধ্যে কাদেরকে শহীদ হিসাবে গণ্য করবে? ছাহাবীগণ বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয় সেই শহীদ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হয়ে যাবে। (আরো শহীদ আছে, তারা হল) আল্লাহ ত্বাবারাকা ওয়া তা‘আলার রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, প্লেগ রোগে নিহত ব্যক্তি শহীদ, পেটের পিড়ায় নিহত ব্যক্তি শহীদ ও প্রসব বেদনায় নিহত মহিলা শহীদ’ (মুসনাদে আহমাদ, হা/১০৭৭২; ইবনু মাজাহ, হা/২৮০৪, সনদ ছহীহ)। এই হাদীছে تَمُوْتُ بِجُمْعٍ -এর অর্থ, ‘যে সমস্ত নারী তাদের গর্ভস্থ সন্তানের কারণে মৃত্যুবরণ করে, তাদেরকে বুঝানো হয়েছে’ (শারহুন নববী, ১৩ তম খণ্ড, পৃ. ৬৩; ফাৎহুল বারী, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৩)। অন্য হাদীছে উক্ত মায়ের জন্য জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে (মুসনাদে আহমাদ, হা/১৬০৪১; ছহীহ মুসলিম, হা/১৯১৫)। উক্ত দলীল থেকে প্রমাণিত হয় যে, উম্মতে মুহাম্মাদীর মধ্যে যে সকল মহিলা নিফাস এবং গর্ভস্থ সন্তানের কারণে মৃত্যুবরণ করে, সে শহীদের মর্যাদা পাবে। যদিও আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়া ব্যক্তির মর্যাদা মহান আল্লাহর নিকট সবার উপরে (ফাতাওয়া আল-লাজদা আদ-দায়েমাহ, ১১ তম খণ্ড, পৃ. ৬-৭)।

প্রশ্নকারী : আনীসুর রহমান, রাজনগর, সাতক্ষীরা।




প্রশ্ন (৩৫) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? এই হাদীছ নাকি হাসান। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মারফূ‘ আছার কাকে বলে? এই সকল হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি নিঃসন্তান বিধবা মহিলা। আমার বয়স ৬০ বছর। আমার চাচি শাশুড়ি তাঁর ছেলেকে নিয়ে হজ্জে যাবেন। আমি কি তাদের সাথে হজ্জে যেতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : শরী‘আতের দৃষ্টিতে শাফা‘আত কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : জনৈক খত্বীব বলেন, স্বামী-স্ত্রীর মিলনের সময় পর্দা না করলে নাকি ফেরেশতাগণ লজ্জায় চলে যায় এবং শয়তান এসে হাযির হয়। তাদের সন্তান হলে শয়তান তাতে ভাগ বসায়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক আলেম বলেন, জোড় রাতেও ক্বদর হতে পারে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : জান্নাতী ব্যক্তি কি অন্য জাহান্নামী ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন? কারণ জান্নাতে যা চাইবে তাইতো পাওয়া যাবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : হাত তুলে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠ করার কথা বলা হয়েছে। কোন্ বাক্য দ্বারা হামদ ও দরূদ পাঠ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : মহিলারা পৃথকভাবে ঈদের জামা‘আত করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) ‘সম্পদ সঞ্চয়’-এর ব্যাপারে ইসলাম কী বলেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বিকাশ-এর মত প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ