রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : উক্ত কোম্পানিতে চাকুরী করা যাবে না। কারণ এটা তামাকসহ নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য উৎপাদন করে থাকে (উইকিপিডিয়া)। আর শরী‘আতে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম (ছহীহ বুখারী, হা/৪৩৪৩; ছহীহ মুসলিম, হা/১৭৩৩; মিশকাত, হা/৩৬৩৮)। তাই এর কোনও বিভাগে চাকুরী করা যাবে না। শায়খ ইবনু বায, শায়খ উছায়মীনসহ অনেক বিদ্বান বলেছেন,  ‘সিগারেট উৎপন্নকারী কোম্পানিতে চাকুরী করা বৈধ নয়।  কেননা সিগারেট তৈরি করা এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে তার ব্যবসা করা হারাম। আর যে কোম্পানি সিগারেট তৈরি করে তাতে কাজ করা হারামের সহায়তার শামিল’ (ফাতাওয়া ইসলামিয়া, ৪র্থ খণ্ড, পৃ. ৩৯৪; ফাতাওয়া নূরুন আলাদ দার্ব, পৃ. ১৬)। আল্লাহ তা‘আলা বলেন, وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی  وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ ‘আর সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সহায়তা কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা কর না’ (সূরা আল-মায়িদা : ২)।


প্রশ্নকারী : আমীনুল ইসলাম, জয়পুরহাট।




প্রশ্ন (২) : দাড়ি রাখার সুন্নাতী পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : অবৈধ সন্তানের আক্বীক্বা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আমি একটি প্রাইমারী স্কুলে চাকরি করি। চাকরি পরীক্ষায় অন্যজন থেকে কিছু প্রশ্ন দেখে লিখেছিলাম। আর বায়োডাটায় একটা মিথ্যা তথ্য দিয়েছিলাম। বর্তমানে আমি ঐ বায়োডাটা ও পরীক্ষার মাধ্যমে চাকরি হয়েছে। প্রশ্ন হল- ঐ চাকরির টাকা কী আমার জন্য হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ঘুমানোর পূর্বে করণীয় ও তার ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : একজন সমাজনেতা যদি মুসলিম হয়, তাহলে অমুসলিমদের আচার-অনুষ্ঠানে, ধর্মীয় রীতিতে দাওয়াত দেয়া হলে তার কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করা, শুভেচ্ছা জানানো, ধর্মীয় প্রতীক ব্যবহার করা এবং তাদের উৎসবে অংশগ্রহণ করা কি জায়েয। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অসুস্থ ব্যক্তির জন্য কোন্ দু‘আ পড়া উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : প্রচলিত আছে যে, রাসূল (ﷺ)-এর যে নিয়মে চুল রাখতেন সেই নিয়মকে ‘বাবরী চুল’ বলা হয়। আসলে ‘বাবরী চুল’ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আহলে কিতাবদের যব্হ করা পশু খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : চোখ বন্ধ করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : (أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ) তথা ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা‘বূদ নেই’ (وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًّا عَبْدُهُ وَرَسُوْلُهُ) ‘এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল’। এর প্রকৃত অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : নেশাজাতীয় দ্রব্য ভক্ষণকারীকে সালাম দেয়া যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ