মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : জুমু‘আর পূর্বে নির্ধারিত কোন রাক‘আত সংখ্যার কথা উল্লেখ নেই, বরং দুই দুই রাক‘আত করে যত ইচ্ছা পড়তে পারে (মুসলিম হা/৮৫৭)। তবে জুমু‘আর পরে দুই বা চার রাকা‘আতের কথা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ জুমু‘আর ছালাতের পর ছালাত আদায় করতে চাইলে সে যেন চার রাক‘আত আদায় করে (ছহীহ মুসলিম, হা /৮৮১)। আব্দুল্লাহ ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা) জুমু‘আর ছালাত আদায় করে ফিরে এসে নিজ বাড়িতে দু’ রাকা‘আত (সুন্নাত) ছালাত আদায় করতেন। তিনি পুনরায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাই করতেন (ছহীহ মুসলিম, হা/৮৮২)। উল্লেখ্য যে, ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, মসজিদে আদায় করলে চার আর বাসায় আদায় করলে দুই (যাদূল মা‘আদ, ১ম খণ্ড, পৃ. ৪১৭)।

জ্ঞাতব্য যে, ক্বাবলাল জুম‘আ চার রাক‘আত মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (ইবনু মাজাহ হা/১১২৯)।


প্রশ্নকারী : আসাদ, ঢাকা।





প্রশ্ন (৪২) : ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য গিফট ও টাকা দিয়ে থাকে। যাতে করে ঐ ডাক্তার প্রেসক্রিপশন করার সময় তাদের কোম্পানির ওষুধ লেখে। যদিও কোম্পানির ওষুধের মান ভালও হয়। উক্ত কোম্পানিতে চাকরি করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজন পরিমাপের সময় পণ্যের মোড়কের ওজনসহ পরিমাপ করা যাবে, না-কি আলাদাভাবে পরিমাপ করতে হবে? যেমন ৫০ কেজি চালের বস্তা পরিমাপ করার সময় বস্তার ওজন কি আলাদা মেপে নিতে হবে, না-কি বস্তাসহ ৫০ কেজি ধরা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : দাড়ি চেছে সাইজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আহলে কুরআনদের দাবী হল, আল্লাহ কেবল কুরআন হেফাযতের দায়িত্ব নিয়েছেন, হাদীছের হেফাযতের দায়িত্ব নেননি। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি লিখেছেন, ‘ঈমানকে মাখলূক বললে কাফির হবে’। এ ব্যাপারে আমাদের আক্বীদা কেমন হবে? অন্তরের বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়ন এগুলো কী মাখলূক? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন এলাকার মসজিদে আযান ও ছালাত না হলে সেখানকার মুসলিমদের কী অবস্থা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কোন জরুরী কারণে মুক্বীম অবস্থায় ছালাত জমা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জুমু‘আর খুতবায় প্রায়ই বলা হয় যে, আমাদের নবী (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা) জান্নাতের নারীদের নেত্রী হবেন, আর যুবকদের নেতৃত্ব দেবেন হাসান ও হুসাইন (রাযিয়াল্লাহু আনহুমা)। অথচ মারইয়াম (আলাইহিস সালাম)-এর মর্যাদা বর্ণনায় মহান আল্লাহর বাণী: ‘যখন ফেরেশতাগণ বলেছিলেন, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন’ (সূরা আলে ইমরান: ৪২)। যদি উক্ত হাদীছটি ছহীহ হয়, তাহলে কি এটি সূরা আলে ইমরানে বর্ণিত মারইয়াম (আলাইহিস সালাম)-এর মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : প্রচলিত আছে যে, ‘৭০ বছর বয়স হলে বৃদ্ধ-বৃদ্ধাদের কোন পাপ ফেরেশতারা লিখেন না’। উক্ত দাবী কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ‘বড় পরীক্ষায় বড় পুরস্কার’ এ কথা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছিয়াম পালনকারী নাকে, কানে ও চোখে ড্রপ দিলে ছিয়াম নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ