রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর :  রুটি ও খাবার নে‘মতের অন্তর্ভুক্ত; যে নে‘মতগুলোর শুকরিয়া আদায় করা, সংরক্ষণ করা উচিত। এর অবমাননা করা যাবে না। এগুলোকে ডাস্টবিনে ফেললে তাকে অসম্মান করা হয় এবং এগুলোর পেছনে ব্যয়কৃত অর্থকে নষ্ট করা হয়। সঠিক কাজ হল, গরীব যারা এগুলো থেকে উপকৃত হতে পারবে তাদেরকে এগুলো দিয়ে দেয়া কিংবা চতুষ্পদ জন্তুদেরকে দেয়া কিংবা আলাদা পলিথিনে রেখে দেয়া যাতে করে পরিচ্ছন্ন কর্মী জানতে পারে যে, এতে সম্মানজনক খাদ্যদ্রব্য রয়েছে। যাতে করে সেগুলো যারা মুরগী ও পশু পালে (যেমনটি কোন কোন দেশে পালন করা হয়) তাদেরকে দিয়ে দিতে পারে। নবী (ﷺ) বলেছেন, ‘প্রত্যেক তাজা কলিজাধারীর (প্রত্যেক প্রাণধারীর) প্রতি ইহসানের মধ্যে ছওয়াব রয়েছে’ (ছহীহ বুখারী, হা/২৩৬৩; ছহীহ মুসলিম, হা/২২৪৪)। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রুটি, গোশত ও অন্যান্য খাদ্যদ্রব্য ড্রেনে ফেলা জায়েয নয়। বরং সেগুলো গরীব কাউকে দেয়া আবশ্যকীয় কিংবা এমন কোন স্থানে রাখা যেখানে সেগুলোর অসম্মান হবে না। হতে পারে কেউ সেগুলো তার পশুপালের জন্য নিয়ে যাবে। কিংবা কোন পশুপাখি এসে সেগুলো খেয়ে ফেলবে। সেগুলোকে ডাস্টবিনে ফেলা কিংবা ময়লার স্থানে ফেলা বা রাস্তায় ফেলা জায়েয নয়। যেহেতু এতে এগুলোর অমর্যাদা হয় এবং রাস্তার উপর ফেললে এ গুলোর অসম্মান হয় এবং পথচারীদের কষ্ট হয়’ (মাজমূঊ ফাতাওয়া লি ইবনি বায, ২৩/৩৯ পৃ.)।

প্রশ্নকারী সাব্বির, বগুড়া।




প্রশ্ন (১১) : তারতীলসহ কুরআন পাঠ করতে বলা হয়েছে। কিন্তু তারতীল কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ক্বিয়ামতের দিন সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে? কেউ কেউ বলে যে, ‘বস্ত্র পরিধান করেই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্বিয়ামতের দিন উঠবেন’, একথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানী দিবেন, না-কি আগে ঋণ পরিশোধ করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চাচা হামযা (রাযিয়াল্লাহু আনহু)-এর শাহাদাত এবং ওয়াহশী (রাযিয়াল্লাহু আনহু) ইসলাম গ্রহণের পর আল্লাহর নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি তাকে বলেছিলেন যে, আমার সামনে আসবে না। এসব ঘটনা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : হিন্দুদের পূজা উপলক্ষে ফার্নিচার, মাইক, সিসি ক্যামেরা, গাড়ি ইত্যাদি ভাড়া দেয়া জায়েয আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : সিজদাহ অবস্থায় পাগুলো কি একত্র থাকবে, না-কি ফাঁকা থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ইমাম আবূ হানিফা (রাহিমাহুল্লাহ) সম্পর্কে কেমন আক্বীদা পোষণ করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : সূরা আন-নূরের ২৬ নং আয়াতের আলোকে বলা হয়, ‘যে যেমন তার জীবনসঙ্গী তেমন হবে’। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জুমু‘আর দিন অনেকে মুছল্লীদের খিচুড়ি খাওয়ায়। এর ফলে মসজিদে অনেক হৈচৈ হয়। মসজিদে এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : দীর্ঘ মেয়াদী ঋণী ব্যক্তি কি হজ্জ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাত তুলে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠ করার কথা হাদীছে আছে। এক্ষণে কী বাক্য দ্বারা হামদ ও দরূদ পাঠ করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইমাম যদি রুকূ‘, সিজদা, কিরাআত, তাসবীহ খুব দ্রুত করে তাহলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ