মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : দু‘আকারীর জন্য মুস্তাহাব হল দু‘আর প্রারম্ভে আল্লাহ তা‘আলার হামদ ও রাসূল (ﷺ)-এর প্রতি দরুদ পাঠ করা, অতঃপর তার মনস্কামনা অনুযায়ী চাওয়া। পরিশেষে আবার আল্লাহ তা‘আলার হামদ ও রাসূল (ﷺ)-এর প্রতি দরুদ পাঠের মাধ্যমে সমাপ্ত করা। দু‘আতে এর প্রভাব খুবই বেশি এবং ক্ববুলের একটি বড় সহায়ক (আল-আযকার লিন নাবাবী, পৃ. ১৭৬; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১৯২৮)। ছাহাবী ফাযালাহ ইবনে উবাইদ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা রাসূল (ﷺ) এক ব্যক্তিকে ছালাতের মধ্যে দু’আকালে আল্লাহর বড়ত্ব, গুণাবলী বর্ণনা এবং নবী (ﷺ)-এর প্রতি দরূদ পাঠ করতে শুনলেন না। রাসূল (ﷺ) বললেন, এ ব্যক্তি তাড়াহুড়া করেছে। অতঃপর তিনি ঐ ব্যক্তিকে অথবা অন্য কাউকে বললেন, তোমাদের কেউ ছালাত আদায়কালে যেন সর্বপ্রথম তার প্রভুর মহত্ব, প্রশংসা বর্ণনা করে এবং পরে নবী (ﷺ)-এর উপর দরূপ পাঠ করে, অতঃপর ইচ্ছানুযায়ী দু‘আ করে’ (আবূ দাঊদ, হা/১৪৮১; তিরমিযী, হা/৩৪৭৭)। আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ)-এর প্রতি দরুদ পাঠ না করা পর্যন্ত দু‘আ আড়ালকৃত অবস্থায় থাকে (ছহীহুল জামি‘, হা/৪৫২৩)। উমার ইবনু খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নিশ্চয় দু‘আ নভোমণ্ডল ও ভূমণ্ডলের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, তোমার নবী (ﷺ)-এর উপর প্রতি যতক্ষণ তুমি দরূদ পাঠ না কর ততক্ষণ তার একবিন্দুও উপরে উঠতে পারে না’ (তিরমিযী, হা/৪৮৬; সিলসিলা ছহীহাহ, হা/২০৫৩)।

দ্বিতীয়তঃ হামদ ও দরূদ পাঠের মাধ্যম হিসাবে কুরআন ও ছহীহ হাদীছে অসংখ্য দুআ বা বাক্য বর্ণিত হয়েছে। হামদের জন্য দেখুন সূরা ফাতিহা, ছহীহ বুখারী, হা/৬৩১৭, ছহীহ মুসলিম, হা/৭৬৯, আবু দাঊদ, হা/৯৮৫, ১৪৯৫, নাসাঈ, হা/১২৯৯, ১৩০০ ইত্যাদি।


প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, রাজশাহী, হড়গ্রাম।





প্রশ্ন (১৭) : মাজার সংশ্লিষ্ট মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কেউ যদি অনলাইনে ফটোগ্রাফি (প্রাণহীন জিনিসের) সেল বিজনেস করে তা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): অমুসলিম ব্যক্তি মুসলিম হতে চাইলে একাকী কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : রাসূল (ﷺ) ফরয ছালাতের পর যে সমস্ত যিকির ও দু‘আ করতেন তা কি সুন্নাত ও নফল ছালাতের পর করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮): হাদীছে শুধু সোনা ও রূপার নিছাব বর্ণিত হয়েছে। এমতাবস্থায় আমরা টাকার বা কাগুজে মুদ্রার নিছাব কিভাবে নির্ণয় করব, স্বর্ণের নিছাবের ভিত্তিতে, না-কি রৌপ্যের নিছাবের ভিত্তিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বিতর ছালাতে কুনূত পড়তে ভুলে গেলে এবং সিজাদায় গিয়ে মনে পড়লে করণীয় কী? দু‘আ কুনূত ছাড়াই বিতর ছালাত পড়ার পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মসজিদের পশ্চিম দেওয়ালে ডিজিটাল ঘড়ি লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মুসলিম বিদ্বেষী ও সাম্প্রদায়িক অমুসলিমদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মানুষের হাত, পা বা কোন অঙ্গ কেটে পড়ে গেলে সেটার কি গোসল, জানাযা ও দাফন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ‘মাযহাব’ শব্দটি কোন্ ভাষার, এর অর্থ কী? মাযহাব না মানলে কি কাফের হয়ে যাবে? মাযহাবের সংখ্যা কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মসজিদের জমি দানকারীর সাথে কিছু মুছল্লী কলহ করে মসজিদটি ভেঙে মসজিদ সংলগ্ন পাশের জমিটি তাদের হওয়ায় সেখানে নতুন করে তৈরি করেন। পূর্বের মসজিদটির কোন চিহ্নই অবশিষ্ট নেই। যদিও পূর্বের মসজিদ থেকে বর্তমান মসজিদের দুরত্ব মাত্র দুই তিন হাত হবে। শরী‘আতের আলোকে এর সুষ্ঠু সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যাকাতের নিসাবে মতভেদ দেখা যাচ্ছে, সোনার ক্ষেত্রে ৮৫ গ্রাম/৮৭.৪৮ গ্রাম। রুপার ক্ষেত্রে ৫৯৫ গ্রাম/৬১২.৩৬ গ্রাম। ১ তোলা সমান ১১.৬৬৪ গ্রাম হলে ৮৭.৪৮ গ্রাম সোনা এবং ৬১২.৩৬ গ্রাম রুপো সঠিক হয়। তাহলে ৮৫ গ্রাম এবং ৫৯৫ গ্রাম কিভাবে হিসাব করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ