রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : গায়েবানা জানাযা তার জন্য অনুমোদিত যে মারা যাওয়ার পর নিজস্ব এলাকায় তার উপর জানাযার ছালাত আদায় করা হয়নি। যেমন জনৈক মুসলিম কোন কাফির ভুখণ্ডে মৃত্যুবরণ করল অথবা সমুদ্র বা নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করলো আর তার লাশ পাওয়া গেল না। তখন তার গায়িবানা জানাযা আদায় করা ওয়াজিব। কিন্তু যার জানাযা একবার পড়া হয়েছে তার গায়িবানা জানাযা আদায় করা শরী‘আত সম্মত নয়। কেননা এ ব্যাপারে নাজ্জাশীর জন্য গায়িবানা জানাযা ছাড়া হাদীছে আর কোন দলীল নেই। প্রকৃতপক্ষে নাজ্জাশীর জানাযা তার নিজ দেশে পড়া হয়েছিল না। অমুসলিম দেশে জানাযা ছাড়াই দাফন করা হয়েছিল। যেহেতু তিনি মুসলিম হয়েছিলেন এবং সেখানে তাঁর জানাযা পড়ার মত কেউ ছিল না। এজন্যই নবী (ﷺ) মদীনায় বাদশাহ নাজ্জাশীর গায়িবানা জানাযা আদায় করেছিলেন। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) এবং জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত।

আল্লাহর রাসূল (ﷺ) নাজ্জাশীর মৃত্যুর দিন তাঁর মৃত্যু খবর জানালেন এবং ছাহাবীবর্গকে সঙ্গে নিয়ে জানাযার ছালাতের স্থানে গেলেন এবং তাদেরকে সারিবদ্ধ করে চার তাকবীরে জানাযার ছালাত আদায় করলেন (ছহীহ বুখারী, হা/১২৪৫)। বর্ণিত হাদীছের আলোকে হানাফী মাযহাব ও মালিকী মাযহাবের কিছু আলেম বলেন যে,  ‘এটি শুধু রাসূল (ﷺ)-এর জন্য নির্দিষ্ট ছিল, অন্য কারোর জন্য জায়েয নয়’। অপরদিকে জামহুর আলেম এই মতকে খণ্ডন করে বলেন, কোন বিধান ছহীহ দলীল ব্যতীত নির্দিষ্ট হয় না, বরং প্রত্যেকটি কাজে মানুষ রাসূল (ﷺ)-এর আনুগত্য করতে আদিষ্ট হয়েছে। বিদ্বানদের মতামতের মধ্যে অধিক গ্রহণযোগ্য মত হচ্ছে, গায়িবানা জানাযা শরী‘আত সম্মত নয়। তবে যে ব্যক্তির জানাযা হয়নি তার গায়িবানা জানাযা পড়া বৈধ কেননা নবী (ﷺ)-এর যুগে অনেক নেতৃবৃন্দ ও গোত্র প্রধান মৃত্যুবরণ করেন কিন্তু এরকম কোন বর্ণনা নেই যে, নবী (ﷺ) তাদের গায়িবানা জানাযা আদায় করেছেন, যাদের জানাযায় তিনি শরীক হতে পারেননি (আল-ইনছাফ, ২/৩৭৪; মা‘আলিমুস সুনান, ১/৩১০; আল-মুসতাদরাক আলা মাজমূঈল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩/১৪৪; যাদুল মা‘আদ, ১/৫০০-৫০১; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৪১৮; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৭/১৪৬-১৪৯; ফাতাওয়া আরকানুল ইসলাম, ছালাত অধ্যায়, প্রশ্ন নং-৩৪৯; আহকামুল জানায়িয, পৃ. ৮৯-৯৩)।

ইমাম ইবনু আব্দিল বার্র ও ইমাম নাছিরুদ্দীন আলবানী বলেন, যদি গায়িবানা জানাযা অবাধে জায়েয হত, তাহলে নিশ্চয়ই রাসূল (ﷺ) ঐ সমস্ত ছাহাবীদের গায়িবানা জানাযা আদায় করতেন, যাদের জানাযায় তিনি শরীক হতে পারেননি। অনুরূপভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের মুসলমানেরা তাদের প্রিয় চার খালীফার গায়িবানা জানাযা পড়ত। কিন্তু এরূপ কথা কারো থেকে বর্ণিত হয়নি। (আল-জাওহারুন নাক্বী শরহ সুনানুল বাইহাক্বী ৪/৫১ পৃঃ, আহকামুল জানায়িয ৯৩ পৃঃ, ইসলাম সাওয়াল জাওয়াব ফাতাওয়া নং ৩৫৮৫৩)।


প্রশ্নকারী : মইনুল ইসলাম, ঝাড়খণ্ড, ভারত।





প্রশ্ন (১৮) : অন্তরের রিয়া দূর করার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ঘুষ দিয়ে চাকরি নিলে পুরো চাকরির বেতন কি হারাম হবে? এভাবে মাধ্যম ধরে বিদেশ গেলে তাকে ৫-৭ লক্ষ টাকা দেয়া লাগে এই টাকাটা কি ঘুষ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে মোবাইলে মেসেজগুলো পাঠানো কি শরী‘আতসম্মত? যেমন ঈদুল ফিতর, আযহা, রামাযান, মুহররম ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ওযূ ছাড়া কুরআনের আয়াত লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ‘দেশ প্রেম ঈমানের অঙ্গ’ মর্মে প্রচলিত কথা কি ছহীহ হাদীছ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার চাচা আমার সামনে আমার মাকে গালিগালাজ করে। তাই আমি আল্লাহর কসম করে বলি যে, সে মারা গেলে তার জানাযায় আমি যাব না। এ রকম কসম করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে অন্যের কাছে রেখে হালালা করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মুরতাদ কাকে বলে? ইসলামে মুরতাদের শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হিন্দু ব্যক্তি ইসলাম গ্রহণের পর তার পরিবারেই জীবন-যাপন করছে। সে কি তার পিতা-মাতাকে বাবা-মা বলে সম্বোধন করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘দাতা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জাহান্নাম হতে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষ হতেও দূরবর্তী, নিকটবর্তী। নিশ্চয় মূর্খ দানশীল কৃপণ জ্ঞানী অপেক্ষা আল্লাহ্র নিকট অধিক প্রিয়’- মর্মে বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সুস্থ সক্ষম পিতা-মাতার জন্য বদলি ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : রামাযান উপলক্ষে এক টিভিতে বলা হয়েছে, ‘যে ব্যক্তি সূরা কাহ্ফ পাঠ করবে ক্বিয়ামতের দিন তাকে এমন একটি নূর দেয়া হবে, যা তার অবস্থান থেকে মক্কা পর্যন্ত আলোকিত করবে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ