রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ঐ ক্বাযা ছালাত দিনের বেলায় জোড় সংখ্যায় আদায় করতে হবে। অর্থাৎ রাত্রিতে ৩ রাকা‘আত আদায় করার অভ্যাস থাকলে দিনের বেলায় দুই সালামে ৪ রাক‘আত আদায় করবে। আর যদি ৫ রাক‘আত আদায় করার অভ্যাস থাকে তাহলে তিন সালামে ৬ রাক‘আত আদায় করবে। আর ৭ রাক‘আত আদায় করার অভ্যাস থাকলে চার সালামে ৮ রাক‘আত আদায় করবে। ৯ রাক‘আত আদায় করার অভ্যাস থাকলে পাঁচ সালামে ১০ রাক‘আত আদায় করবে। আর যদি ১১ রাক‘আত আদায় করার অভ্যাস থাকে তাহলে ছয় সালামে ১২ রাক‘আত আদায় করবে (কাশশাফুল ক্বিনা‘, ১/৪৪১; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৩/৯১; নাইলুল আওত্বার, ৩/৬১; যাদুল মা‘আদ, ১/৩২৪; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ৩০/৪৭-৪৮; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৪/১২১ পৃ.)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,

وَكَانَ نَبِيُّ اللهِ ﷺ إِذَا صَلَّى صَلَاةً أَحَبَّ أَنْ يُدَاوِمَ عَلَيْهَا وَكَانَ إِذَا غَلَبَهُ نَوْمٌ أَوْ وَجَعٌ عَنْ قِيَامِ اللَّيْلِ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً

‘আর নবী (ﷺ) কোন ছালাত আদায় করলে তা সর্বদা নিয়মিত আদায় করা পসন্দ করতেন। যখন ঘুমের প্রাবল্য বা ব্যথা-বেদনার কারণে তিনি রাতে ইবাদত (ছালাত আদায়) করতে পারতেন না, তখন দিনের বেলা বারো রাক‘আত ছালাত আদায় করতেন’ (ছহীহ মুসলিম, হা/৭৪৬)। উমার ইবনুল খাত্ত্বাব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘কেউ তার রাতের করণীয় কাজ কিংবা তার কিছু অংশ করতে ভুলে যায় অথবা জাগতে না পারে, তাহলে সে যদি তা ফজর ও যোহরের ছালাতের মধ্যবর্তী কোন এক সময়ে আদায় করে নেয় তাহলে তা এমনভাবে তার জন্য লিখে নেয়া হবে যেন সে তা রাতের বেলায়ই সম্পন্ন করেছে’ (ছহীহ মুসলিম, হা/৭৪৭)।


প্রশ্নকারী : মুহাম্মাদ মতিউর রহমান, চিরিরবন্দর, দিনাজপুর।





প্রশ্ন (২৯) : জনৈক আলেম বলেন, অতিরিক্ত কথা বলা মুনাফিকের লক্ষণ। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আযান চলাকালীন ভুলবশত হারাম কাজে লিপ্ত থাকলে কি ঈমান নষ্ট হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭): যাকাতুল ফিতর কখন আদায় করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যিলহজ্জ মাসে কয়দিন তাকবীর পাঠ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কাইলূলা কী? কাইলূলার সঠিক সময় কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছিয়াম অবস্থায় সাইনোসাইটিস রোগীর পেটের ভেতরে নাকের শ্লেষ্মা চলে গেলে তার ছিয়ামের হুকুম কী? একই রোগী যদি নাকে রক্তসহ ঘুম থেকে জেগে উঠে এবং তার মুখে রক্তের স্বাদ পায় সেক্ষেত্রে হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মানুষের শরীরে পা লাগলে অথবা বই হাত থেকে পড়ে গেলে উঠিয়ে সালাম করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : ঈদের মাঠ আলোকসজ্জা করা, আগরবাতী জ্বালানো এবং ঈদের দিন পটকা ফোটানো, বাঁশি বাজানো, মেলায় যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আল্লাহ বলেন, নিশ্চয় মুনাফিক্বরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে (সূরা আন-নিসা : ১৪৫)। প্রশ্ন হল, এরা কোন্ ধরনের মুনাফিক্ব? যেমন ছহীহ বুখারী হা/৩৩ ও ৩৪ নম্বরে বলা হয়েছে, মুনাফিক্বদের লক্ষণ তিনটি ও চারটি। এই মুনাফিক্ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : তায়াম্মুমের সঠিক পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : জনৈক আলেম বলেছেন যে, যঈফ হাদীছ মানা যাবে যদি তা সমাজের উপকার হয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : সঊদী আরবে দেখা যায় যে, মাসবূক ব্যক্তি ছালাতের ইমামতি করছে। প্রশ্ন হল- এরূপ করা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ