রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : এমন প্রত্যেক গুনাহ যে সম্পর্কে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) ইহকালীন দণ্ড (যেমনঃ হাত কর্তন, প্রস্তরাঘাত করে মৃত্যুদণ্ড, বেত্রাঘাত ইত্যাদি) ও পরকালীন শাস্তির (যেমন কবরের আযাব, জাহান্নামের আগুনে নিক্ষেপ ইত্যাদি) ঘোষণা করা করেছেন। আর যে ব্যাপারে লা‘নত, অভিসম্পাত, রাগ, গযব, ক্রোধ অথবা আগুনের শাস্তির ঘোষণা করা হয়েছে, সেগুলোই কাবীরা বা বড় গুনাহ। পক্ষান্তরে ছাগীরা বা ছোট গুনাহের পরিচয়ের ব্যাপারে ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, যে গুনাহ সম্পর্কে ইহকালীন দণ্ড ও পরকালীন শাস্তির ঘোষণা করা হয়েছে সেগুলো ব্যতীত অন্যান্য নিম্ন পর্যায়ের গুনাহ্, এবং যে ব্যাপারে লানত, অভিসম্পাত, রাগ, গজব, ক্রোধ অথবা আগুনের শাস্তির ঘোষণা করা হয়নি, সেগুলোই ছাগীরাহ বা গুনাহ (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ১১/৬৫০-৬৫২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৮৭৫৯২)।

সুতরাং যে সকল গুনাহ কাবীরা পর্যায়ের নয় সেগুলোই ছাগীরাহ্ গুনাহ। তাহলে ছাগীরা গুনাহের সংখ্যা সম্পর্কে জানতে হলে আগে কাবীরা গুনাহের সংখ্যা সম্পর্কে জানতে হবে। লক্ষণীয় বিষয় হল- কাবীরা গুনাহ তাওবাহ ব্যতীত মাফ হয় না। অপরদিকে যে সকল ছাগীরা গুনাহের ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সতর্ক করেছেন কিন্তু কোন শাস্তির কথা বলেননি, সেগুলো তাওবাহ ছাড়াও বিভিন্ন প্রকার সৎ ও নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়। যেমন রাসূল (ﷺ) বলেন, ‘পাঁচ ওয়াক্ত ছালাত, এক জুমু‘আহ হতে আরেক জুমু‘আহ, এক রামাযান হতে আরেক রামাযান এর মধ্যবর্তী সকল গোনাহের জন্য কাফ্ফারা হবে যদি কাবীরাহ গোনাহ সমূহ থেকে বিরত থাকা যায়’ (ছহীহ মুসলিম, হা/২৩৩; তিরমিযী, হা/২১৪)। আল্লাহ তা‘আলা বলেন, ‘যারা ছোট-খাটো অপরাধ ব্যতীত গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বিরত থাকে। নিশ্চয় তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল’ (সূরা আন-নাজম : ৩২)।

তবে ইমাম নববী (রাহিমাহুল্লাহ), ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ), শায়খ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) সহ কিছু বিজ্ঞ আলিম বলেছেন, ‘ছাগীরা গুনাহ বার বার করতে থাকলে তা কাবীরা গুনাহে পরিণত হয়’ (শারহুন নাবাবী আলা মুসলিম, ২/৮৭; ইগাছাতুল লাহ্ফান, ২/১৫১; লিক্বাউল বাব আল-মাফতূহ, ৫/১৭২ পৃ.)। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, যেমন, পরনারীর প্রতি দৃষ্টিপাত করা ছাগীরা গুনাহ্। কিন্তু কেউ বার বার তাকালে তা কাবীরা গুনাহে পরিণত হয় (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ১৫/২৯৩ পৃ.)। তাই শাস্তি বা দণ্ডের ঘোষণা করা হয়নি বলে ছাগীরা গুনাহকে তুচ্ছ মনে করা যাবে না। রাসূল (ﷺ) আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে সতর্ক করে বলেন, ‘হে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)! ক্ষুদ্র গুনাহ থেকেও সাবধান হও। কারণ সেগুলোর জন্যও আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে’ (ইবনু মাজাহ, হা/৪২৪৩; আহমাদ, হা/২৩৮৯৪, ২৪৬৫১; সিলসিলা ছহীহাহ, হা/৫১৩)।

অন্যত্র রাসূল (ﷺ) বলেন, ‘সাবধান! তোমরা গুনাহকে তুচ্ছ মনে করার ব্যাপারে সর্তক হও। কেননা গুনাহকে তুচ্ছ মনে করার উদাহরণ হল- একদল লোক কোন এক পাহাড়ের উপত্যকায় যাত্রা বিরতি করল। অতঃপর সেখানে কেউ একটা কাঠি নিয়ে এল, আরেকজন আরেকটা কাঠি নিয়ে এল। তারপর তারা (এই ছোট ছোট কাঠিগুলো জমা করে সেগুলো দ্বারা) রুটি পাকাল। ঠিক তদ্রƒপ যে সব গুনাহকে তুচ্ছ ভাবা হয় সেগুলোই এতে লিপ্ত ব্যক্তিদেরকে ধ্বংস করে ফেলবে’ (তাখরীজুল মুসনাদ, হা/২২৮০৮; তাখরীজু শারহিস সুন্নাহ, হা/৪২০৩; ছহীহুল জামি‘, হা/২৬৮৬; ছহীহুত তারগীব, হা/২৪৭১)। তিনি আরো বলেন, ‘তোমারা ছোট গুনাহ থেকেও দূরে থাকবে। কেননা এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে ছাড়ে’ (তাখরীজুল মুসনাদ, হা/৩৮১৮; ছহীহুত তারগীব, হা/২৪৭০; ছহীহুল জামি‘, হা/২৬৮৭)। সেই সঙ্গে ছোট গুনাহগুলোকে তুচ্ছ মনে না করা আল্লাহর নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর কেউ আল্লাহর সম্মানিত বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম’ (সূরা আল-হজ্জ : ৩০)।


প্রশ্নকারী : মাহফুজ, ফরিদপুর।





প্রশ্ন (৩৫) : জন্মের পর পরেই একটি ছেলেকে একজন দত্তক হিসাবে নিয়ে নেয়। ঐ ব্যক্তি তার বাবা-মায়ের নাম জানতে পারেননি। এখন কিভাবে তার পরিচয় দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার পিতার কাছ থেকে আমি ১ বিঘা জমি পেয়েছি, যা আমার নামে এখনো দলীল হয়নি। আর আমি এর ফসলও পাই না। এতে কি আমার ছেলে-মেয়েদের হক নষ্ট করছি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ‘হাসান’ হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জামে মসজিদের কমিটির পদ নিয়ে দুই দলের মধ্যে কোন্দল হয়। ২য় দলটির মনের মত প্রার্থীকে কমিটিতে না নেয়ায় তারা উক্ত মসজিদ থেকে ১০০ বা ২০০ মিটার দূরে নতুন জামে মসজিদ তৈরি করেছে এবং তারা সেখানে জুম‘আহ আরম্ভ করেছে। প্রশ্ন হল- উক্ত কারণে মসজিদ বিভক্ত করা এবং নতুন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : নূহ (আলাইহিস সালাম) ও হূদ (আলাইহিস সালাম) উভয়ের স্ত্রী কাফের, না-কি শুধু কাবীরা গুনাহের জন্য উভয়ে জাহান্নামে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমার বন্ধু গেম থেকে টাকা ইনকাম করে। কিন্তু তার বিকাশ একাউন্ট না থাকায় সে আমার বিকাশ একাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলন করতে চায়। তাকে সাহায্য করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : বিয়ের জন্য গুরুত্বপূর্ণ শর্ত কী কী? স্বামীর আক্বীদা ছহীহ না হলে বিবাহ দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সালাম দিলে দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দেয়ার পর উল্টো সালাম দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমরা দুই ভাই এক বোন। বড় ভাই এক ছেলে সন্তান রেখে বাবার আগেই মারা গেছেন। পরে বাবাও মারা যান। বাবার মারা যাওয়ার পর বাবার অছিয়ত অনুযায়ী ভাতিজাকে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমার সমপরিমাণ অংশ দিয়েছি। আমার কোন ছেলে সন্তান নেই, দুই মেয়ে। এখন আমার ভাতিজা কি আমার মৃত্যুর পর আমার সম্পদের অংশ পাবে? পেলে কত অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ঋতু হতে পবিত্র হওয়ার পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৮) : কোর্টের মাধ্যমে বিবাহ করলে বৈধ হবে কি? বিবাহ হয়ে থাকলে আবার বিয়ে পড়াতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হাজারে আসওয়াদ পাথরের ইতিহাস সম্পর্কে জানাতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ