মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : কিছু কিছু উদ্দেশ্যে দণ্ডায়মান হওয়া যায়। (১) নিজ স্থানে আগত ব্যক্তিকে বসানোর জন্য স্ব স্থান হতে উঠে দাঁড়ানো যায় (হাকিম, হা/৪৭৫৩; আবূ দাঊদ, হা/৫২১৭; মিশকাত, হা/৪৬৮৯, সনদ ছহীহ)। তবে এ নিয়ম বৈঠক, মজলিস বা সমাবেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় (ছহীহ মুসলিম, হা/২১৭৭-২১৭৮; আবূ দাঊদ, হা/৪৮২৮)। এ প্রসঙ্গে শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘সুতরাং সফর হতে আগন্তুক ব্যক্তিকে অভিনন্দন জানানো ও মুছাফাহা করার লক্ষ্যে অথবা তার হাত ধরে কোন স্থানে বা স্ব স্থানে বসানোর জন্য দাঁড়িয়ে এগিয়ে যাওয়া যায়। বরং এটা সুন্নাত’ (শায়খ বিন বায, মাজমূ‘ঊ ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ৩৯৪-৩৯৫)। (২) অসুস্থ, পীড়িত বা দুর্বল ব্যক্তির সাহায্যার্থে দাঁড়ানো যায় (ছহীহ বুখারী, হা/৬২৬২; ছহীহ মুসলিম, হা/১৭৬৮; মিশকাত, হা/৪৬৯৫)। এছাড়া সফর হতে আগন্তুক মেহমানকে অভিনন্দন জানানো ও মুছাফাহা করার লক্ষ্যে তার দিকে কিছুদূর এগিয়ে যাওয়া এব পরস্পর কোলাকুলি করা যায় (ছহীহ বুখারী, হা/৪৪১৮; ছহীহ মুসলিম, হা/২৭৬৯)। তবে কাউকে সম্মান জানানোর জন্য দণ্ডায়মান হওয়া এবং দাঁড়িয়ে নীরবতা পালন করা ইসলামে হারাম (তিরমিযী, হা/২৭৪৪, ২৭৫৫, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : তারিক হাসান, বাঘা, রাজশাহী।




প্রশ্ন (২২) : মসজিদে ইফতার ও দু‘আ মাহফিলের ব্যানার লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সহশিক্ষা পদ্ধতিতে শিক্ষকতা করে জীবিকা নির্বাহ কি হালাল? এই রকম শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণের জন্য কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ৪ রাকা‘আত ছালাতের ১ম বৈঠকে বসে আত্তাহিয়্যাতুর পর ভুল করে দরূদ পড়ার কারণে সহো সিজদা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত মহিলারা রাগের মাথায় গালি দেয়, ‘আল্লার ঘরের আল্লা আমার কপালে শান্তি দিলা না’ (নাউজুবিল্লাহ)। এই কথা বললে সে কি মুসলিম থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাউকে মোবাইল ব্যবহার করার জন্য google account খুলে দেয়া হয়া বা Facebook আইডি ঠিক করে দেয়া হয়া আর তিনি যদি ঐসব ব্যবহার করে গান, নাটক বা হারাম সম্পর্ক রাখে, তাহলে তার গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মৃত ব্যক্তির নাম বলার সময় ‘মরহুম’ বা ‘মরহুমা’ শব্দ যুক্ত করা যাবে কি না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : ফিতরার পরিমাণ কতটুকু? অর্ধ ছা‘ ফিতরা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ফজরের ছালাতে ২য় রাক‘আতে ইমাম ৩টা সিজদা দেন। মুছল্লীদের কেউ লোকমা দেননি। এভাবে ছালাত শেষ হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : সুদী ব্যাংকে চাকুরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মৃত ব্যক্তিকে ক্ববর দেয়ার কয়েক মাস পর ধসে নিচু হয়ে গেছে। তাতে বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করে। প্রশ্ন হল, এখন সেই নিচু ক্ববরগুলোকে ভরাট করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মানুষ কি আশরাফুল মাখলূক্বাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ