রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : যে রুমে কুরআনের মাছহাফ আছে সে রুমে স্ত্রী সহবাস করা যাবে না মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। তবে কুরআনকে সম্মান করা ও সংরক্ষণ করা আবশ্যক। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আলেমগণ কুরআনের মাছহাফকে সংরক্ষণ করা ও সম্মান করার ব্যাপারে সর্বসম্মতভাবে একমত পোষণ করেছেন’ (আল-মাজমূ‘, ২/৮৫)।

আলেমগণ এমন কিছু অবস্থা উল্লেখ করেছেন যেগুলোতে কুরআনের অপমান হয়। যেমন: কুরআনকে মাটিতে ফেলে রাখা কিংবা নাপাক জায়গায় ফেলে রাখা কিংবা কুরআনকে পা দিয়ে মাড়ানো কিংবা কুরআনের উপর থুথু ফেলা ... ইত্যাদি। এই অবস্থাগুলো আল্লাহর বাণীকে অপমান করার প্রমাণ বহন করে। জনৈক ব্যক্তি ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করেছিল, আমি যে বিছানায় স্ত্রীর সাথে সহবাস করি সেই বিছানার উপর কুরআনের মুছহাফ রাখতে পারব? তিনি বললেন, হ্যাঁ’ (মুছান্নাফু আব্দুর রাযযাক, ২/১৭১; ইবনে আবূ দাঊদ, আল-মাছাহিফ, পৃ. ৪৪৬)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণকে প্রশ্নকারীর মাসয়ালাটির সাথে সাদৃশ্যপূর্ণ একটি মাসয়ালা জিজ্ঞেস করা হয়েছিল যে, ‘বেড রুমে কুরআন ঢুকানো, ঘুমানোর আগে বিছানায় কুরআন পড়া ও একটি লোহার বক্সের ভেতরে বেড রুমে কুরআন রাখা কি জায়েয? জবাবে তারা বলেন, ‘কুরআনে কারীম বেড রুমে ও বিছানার উপর পড়া জায়েয; যদি ব্যক্তি জুনুবী (সহবাস উত্তর গোসল ফরয হওয়ার অবস্থা) না হয় এবং মুছহাফ থেকে পড়াকালে ওযূ অবস্থায় থাকে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৩/৬৭-৬৮ পৃ.)।


প্রশ্নকারী : সাকিব, সাপাহার, নওগাঁ।





প্রশ্ন (৯) : যাকাতের নিসাবে মতভেদ দেখা যাচ্ছে, সোনার ক্ষেত্রে ৮৫ গ্রাম/৮৭.৪৮ গ্রাম। রুপার ক্ষেত্রে ৫৯৫ গ্রাম/৬১২.৩৬ গ্রাম। ১ তোলা সমান ১১.৬৬৪ গ্রাম হলে ৮৭.৪৮ গ্রাম সোনা এবং ৬১২.৩৬ গ্রাম রুপো সঠিক হয়। তাহলে ৮৫ গ্রাম এবং ৫৯৫ গ্রাম কিভাবে হিসাব করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নারীদের টিপ পরার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : কাউকে উৎসাহ দিতে হাততালি দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : স্ত্রী ছালাত আদায় না করলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : বিয়ের জন্য গুরুত্বপূর্ণ শর্ত কী কী? স্বামীর আক্বীদা ছহীহ না হলে বিবাহ দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : গ্রামের জুমু‘আর ছালাত হবে না। এই হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘আগামী কালের রিয্ক (رِزْق) নিয়ে চিন্তিত হওয়া গুনাহের কাজ’ (আয-যুহদ লি ইমাম আহমাদ)। এই বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের পূর্বে যদি কেউ বলে, আমি অমুক কাজ করলে বিবাহের পর আমার স্ত্রী ত্বালাক হয়ে যাবে। আমি যাকে বিবাহ করব সে ত্বালাক্ব। এগুলো বললে কি ত্বালাক্ব কার্যকর হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাফের-মুশরিকদের নাবালক বাচ্চারা মারা গেলে তারা জান্নাতী হবে, না-কি জাহান্নামী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হেজবুত তাওহীদ কী? তাদের আক্বীদা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমাদের এলাকায় ধান কাটার পর জমির নাড়ায় সবাই গরু-ছাগল চরায়, মালিকও কিছু বলেন না। তাহলে মালিকের অনুমতি ছাড়া নাড়া কেটে আনা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য গিফট ও টাকা দিয়ে থাকে। যাতে করে ঐ ডাক্তার প্রেসক্রিপশন করার সময় তাদের কোম্পানির ওষুধ লেখে। যদিও কোম্পানির ওষুধের মান ভালও হয়। উক্ত কোম্পানিতে চাকরি করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ