রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
উত্তর : এই হিল্লা প্রথা ব্যভিচার সমতুল্য। এটা নোংরা ও বিকৃত রুচির কাজ। পেটপূজারী কিছু মোল্লার কারণে ইসলামের বদনাম হচ্ছে। অথচ ইসলামে এর অস্তিত্ব নেই। (১) আলী ইবনু আবী ত্বালিব, ইবনে আব্বাস, ইবনে মাসঊদ ও আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহুম) বলেছেন, রাসূল (ﷺ) হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিসম্পাত বা লা‘নত করেছেন (তিরমিযী, হা/১১১৯, ১১২০; আবূ দাঊদ, হা/২০৭৬, সনদ ছহীহ; ইরওয়াউল গালীল, ৬/৩০৮-৩০৯ পৃ.)। (২) ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘রাসূল (ﷺ) অভিসম্পাত বা লা‘নত করেছেন সে সব লোককে, আর যে হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয়’ (নাসাঈ, হা/৩৪১৬, ৩৪২০, সনদ ছহীহ)। (৩) উক্ববাহ ইবনু আমির (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঠা সম্পর্কে অবহিত করব না? তাঁরা বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)! তিনি বলেন, সে হল হিল্লাকারী। আল্লাহ হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় তাদের উভয়কে অভিসম্পাত বা লা‘নত করেছেন (ইবনু মাজাহ, হা/১৯৩৬; মুসতাদরাক আল-হাকিম, হা/২৮৪৩-২৮৪৪; সনদ হাসান, ছহীহুল জামি‘, হা/২৫৯৬)। (৪) ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘জনৈক ব্যক্তি ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) -এর নিকট আগমন করে এবং এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে, যে তার স্ত্রীকে তিন ত্বালাক্ব দিয়েছে, অতঃপর তার এক ভাই কোন পরামর্শ ছাড়াই ত্বালাক্বপ্রাপ্তা নারীকে বিয়ে করে তার ভাইয়ের জন্য হালালাহ বা হিল্লা করার নিয়তে, এভাবে কি প্রথম স্বামীর জন্য স্ত্রী হালাল হবে? তিনি বললেন, না, পসন্দ ও আগ্রহের বিয়ে ব্যতীত হালাল হবে না, আমরা এটাকে রাসূল (ﷺ)-এর যুগে যিনা বা ব্যভিচার বিবেচনা করতাম’ (মুসতাদরাক আল-হাকিম, হা/২৮৪৫; ঊমদাতুত তাফসীর, ১/২৮৩ পৃ.; ইরওয়াউল গালীল, হা/১৮৯৮)। (৫) উমার ফারুক (রাযিয়াল্লাহু আনহু) হিল্লা সম্পর্কে বলেন, ‘আমার নিকট হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় তাদের পেশ করা হলে, আমি তাদেরকে ‘রজম’ বা প্রস্তরাঘাত করব’ (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৩৬১৯১; বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/১৪১৯১; ইগাছাতুল লাহফান লি ইবনুল ক্বাইয়িম, ১/৪১১ পৃ., সনদ ছহীহ)।

তবে ত্বালাক্বপ্রাপ্তা নারীর ইদ্দত শেষ হওয়ার পর স্বেচ্ছায় আগ্রহ করে কোন পুরুষ যদি তাকে বিয়ে করে, ত্বালাক দেয়ার পরিকল্পনা অথবা প্রথম স্বামীর জন্য বৈধ করার উদ্দেশ্য অথবা হিল্লার শর্ত বা নিয়ত ছাড়া, অতঃপর দ্বিতীয় স্বামী তার সাথে সহবাসে মিলিত হয় এবং পরবর্তীতে যদি দ্বিতীয় স্বামী তাকে ঘটনাচক্রে ত্বালাক্ব দেয় বা মারা যায়, সেক্ষেত্রে প্রথম স্বামী তাকে পুনরায় বিয়ে করতে পারবে (সূরা আল-বাক্বারাহ : ২৩০)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে রাসূল (ﷺ)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে তার স্ত্রীকে তিন ত্বালাক্ব দিয়েছে, ফলে সে অন্য পুরুষকে বিয়ে করে তার সাথে নির্জনবাস করে, অতঃপর সহবাস ব্যতীতই স্বামী তাকে ত্বালাক্ব দেয়, সে কি পূর্বের স্বামীর জন্য হালাল হবে? নবী (ﷺ) বললেন, ‘প্রথম স্বামীর জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অপরের সহবাসের স্বাদ গ্রহণ করে এবং সে তার সহবাসের স্বাদ গ্রহণ করে’ (ছহীহ বুখারী, হা/৫২৬১, ৫২৬৫, ৫৭৯২; ছহীহ মুসলিম, হা/১৪৩৩; আবূ দাঊদ, হা/২৩০৯; তিরমিযী, হা/১১১৯; ইবনু মাজাহ, হা/১৯৩২)।


প্রশ্নকারী : আবূ আব্দিল্লাহ, জয়পুরহাট।





প্রশ্ন (২২) : হজ্জ বা ওমরা আদায় করার জন্য কাউকে দায়িত্ব প্রদান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : নবী (ﷺ)-এর ছাহাবী দাহিয়া কালবী (রাযিয়াল্লাহু আনহু) ইসলাম গ্রহণের পূর্বে তার নিজের মেয়েকে নিষ্ঠুরভাবে পর্বতে নিয়ে হত্যা করেছিল। এই বিষয়টি তিনি ইসলাম গ্রহণের পর নবী (ﷺ)-এর কাছে বর্ণনা করেন। উক্ত ঘটনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : তাওহীদ কাকে বলে? এটা কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ছালাতের মধ্যে ক্বিরাআত ছুটে গেলে কিংবা ভুল হলে সহো সিজদা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট কী? কোন ব্যক্তির মাঝে যদি উক্ত বৈশিষ্ট্যসমূহের কোন একটি অনুপস্থিত থাকে, তাহলে সে কি মুক্তিপ্রাপ্ত দলের হতে বের হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : সিজদায় কুরআনে বর্ণিত দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): জমি ক্রয় করার সময় কোন দৃঢ় নিয়ত ছিল না, সেখানে বাড়ি করব, না-কি ব্যবসা করব? এমতাবস্তায় উক্ত জমির উপর কি যাকাত ফরয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কারো বিয়েতে যদি ইচ্ছায়-অনিচ্ছায় মোহর না দেয়া হয় তবে পরবর্তীতে স্ত্রীকে মোহর হিসাবে জমি বা টাকা দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : একবার খালার দুধ পান করার কারণে কি তিনি আমার দুধ মা হিসাবে সাব্যস্ত হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আমি গরু মোটাতাজা করি। ছয় থেকে আট মাস পালন করে বিক্রি করি। প্রশ্ন হল- গরুর বর্তমান মূল্যের টাকা হিসাব করে যাকাত দিতে হবে, না-কি মূলধন টাকা হিসাব করে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ভয়াবহতা না জেনেই আমি ভুলক্রমে সমকামিতায় লিপ্ত হয়েছি। এখন আমার মনে হয় যে,  আমি আত্মহত্যা করি। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের শেষদিনের উৎসব (জঅএ উধু) পালন করা হয়। যদি সেখানে ফ্রি মিক্সিং, গান-বাজনা, রং মাখানো না থাকে শুধু টি-শার্টে স্বাক্ষর ও খাওয়া-দাওয়া করা হয়, তাহলে তা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ